দেয়ালের অর্থ না পেলে জরুরি অবস্থা জারির ফের হুমকি ট্রাম্পের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেস পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দিলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার হুমকি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থার ২০তম দিনে বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প টেক্সাস সীমান্ত পরিদর্শন করেন। টেক্সাসের ম্যাকআলানের উদ্দেশে হোয়াইট হাউস থেকে বের হওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, অচলাবস্থার সুরাহা করতে একটি চুক্তির জন্য কংগ্রেসের সঙ্গে কাজ করতে তিনি পছন্দ করেন। তিনি মূলত দেয়ালের জন্য অর্থ বরাদ্দ পেতেই নাছোড়বান্দা হয়ে আছেন।
কিন্তু ডেমোক্র্যাটরা কোনো চুক্তিতে আসতে না চাইলে কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থার ক্ষমতা ব্যবহারের হুমকি দেন ট্রাম্প।
রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে পাল্টাপাল্টিতে ২২ ডিসেম্বর থেকে মার্কিন কেন্দ্রীয় সরকারের অসংখ্য বিভাগ ও সংস্থা অচল হয়ে আছে। জরুরি অবস্থা জারি করেই এ অবস্থা থেকে নিষ্কৃতি চান ট্রাম্প।
ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার পর দীর্ঘ প্রতিশ্রুত দেয়াল নির্মাণের অর্থ পেতে গণপ্রচারের চেষ্টা করছেন ট্রাম্প। এ কারণেই টেক্সাস সীমান্তে গেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, একটি জাতীয় জরুরি অবস্থা জারির সম্পূর্ণ অধিকার আমার রয়েছে।
যদিও এ ঘ্টনায় এমন পদক্ষেপ নেয়ার অধিকার ট্রাম্পের রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ পোষণ করছেন আইন বিশেষজ্ঞরা।
জরুরি অবস্থা জারি হলে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে পারবেন। যে লড়াইয়ে সহজেই জিতে যাবেন বলেও ধারণা রিপাবলিকান প্রেসিডেন্টের।
ট্রাম্প বলেন, আমি এমনটি করিনি। কিন্তু করতে পারি। যদি এভাবে কোনো কাজ না হয়, সম্ভবত আমি জরুরি অবস্থা জারি করব। আমি অনেকটা নিশ্চিতভাবেই কথাটা বলেছি।
এর আগে বুধবার মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্র্যাট নেতাদের বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই ভণ্ডুল হয়ে গেছে।
দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ পেতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। কিন্তু প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু অংশের নেতা চাক শুমার এ অর্থ দিতে অস্বীকৃতি জানান।
এর পর পরই ডোনাল্ড ট্রাম্প ওই বৈঠক থেকে বেরিয়ে আসেন। তিনি পরে শীর্ষ দুই ডেমোক্র্যাট নেতার সঙ্গে বৈঠককে সময় নষ্ট হিসেবেও অভিহিত করেন।
অর্থ বিল নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডেমোক্র্যাটদের সমঝোতা না হওয়ায় চলতি সপ্তাহে প্রায় আট লাখ সরকারি কর্মী বেতনহীন অবস্থায় থাকতে যাচ্ছেন।
ট্রাম্প পরে টুইটারে জানান, বৈঠক থেকে বেরিয়ে আসার সময় তিনি ডেমোক্র্যাটদের বাই বাই বলেছেন।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
