দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩
ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের অর্থ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রবাসীদের আত্মীয়স্বজনের হিসাবে পাঠানোর ক্ষেত্রে সীমা বাড়ানো হয়েছে দ্বিগুণ। একই সঙ্গে এ ধরনের হিসাবে অর্থ জমার স্থিতি বেধে দেওয়া হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
আগে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসীদের রেমিট্যান্স দেশে তাদের আত্মীয়স্বজনের কাছে মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে নগদ প্রণোদনাসহ সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পাঠানো যেত। এখন তা দ্বিগুণ বাড়িয়ে প্রণোদনার অর্থ ছাড়াই একসঙ্গে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকের হিসাবে একসঙ্গে রেমিট্যান্সের বেশি অর্থ পাঠানো যাবে। ফলে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠানোর পর ওইসব অর্থ দ্রুত গ্রাহকের হিসাবে স্থানান্তর করা যাবে। রেমিট্যান্সের অর্থ গ্রহণের ফলে মোবাইল ব্যাংকিং হিসাবে কোনো গ্রাহকের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে ওই হিসাবের নতুন করে আর কোনো রেমিট্যান্সের অর্থ পাঠানো যাবে না।
তবে গ্রাহকের হিসাবের স্থিতি ৩ লাখ টাকার নিচে নামলে ওই হিসাবে আবার নতুন করে টাকা পাঠানো যাবে। অর্থাৎ ক্যাশ ইন বা অ্যাড মানি করা যাবে। রেমিট্যান্সের অর্থ গ্রাহকরা হিসাব থেকে তুলে নিয়ে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেন বা মোবাইল ব্যাংকিং হিসাবে বেশি অর্থ জমা না থাকে সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা জমা থাকা ঝুঁকিপূর্ণ। বড় অঙ্কের টাকা জমা থাকলে ওইসব হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে একটি চক্র টাকা হাতিয়ে নিচ্ছে।
এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ডলারের দামে শিথিলতা দেখাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিভিন্ন ব্যাংক ১২২ থেকে ১২৪ টাকা দরেও রেমিট্যান্স কিনছে। কারণ ডলারের দাম বেশি দিলেই রেমিট্যান্স বাড়ে। আর কম দিলে রেমিট্যান্স কমে। এ কারণে কিছু ব্যাংক বেশি দামে রেমিট্যান্স কিনলেও কেন্দ্রীয় ব্যাংক কঠোর তদারকি করছে না। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির ফলে রেমিট্যান্স কেনার ডলারের দাম সর্বোচ্চ ১২৬ টাকা থেকে নেমে আসে ১১৮ টাকায়। ডলারের দাম কমানোর ফলে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। এতে কেন্দ্রীয় ব্যাংক আবার তদারকি শিথিল করে। ফলে গত মাসের শেষ দিকে রেমিট্যান্স আবার বেড়েছে। ডিসেম্বরেও শিথিলতা অবলম্বন করছে।
তবে ডিসেম্বরে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণ বাবদ প্রায় ১৩০ কোটি ডলারের মতো মিলবে। এসব অর্থ পেলে বাজারে ডলারের সংকট কিছুটা কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
