দেশের প্রথম স্ট্রিট অ্যাকুয়ারিয়াম
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯
ফুটপাতে নির্মাণ করা হচ্ছে বর্ণিল মাছের কেতাদুরস্ত অ্যাকুয়ারিয়াম। পথচারীরা দেখতে পাবেন, ফুটপাতের পাশেই খেলা করছে নানা রঙের মাছ। চট্টগ্রাম নগরীর জামালখানে নির্মিত এই অ্যাকুয়ারিয়ামই হবে দেশের প্রথম স্ট্রিট অ্যাকুয়ারিয়াম। জামালখান পিডিবি অফিসার্স হেডকোয়ার্টারের সামনে নির্মাণ করা হচ্ছে এমন দুটি অ্যাকুয়ারিয়াম। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নকশা।
এ প্রসঙ্গে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন সমকালকে বলেন, 'চট্টগ্রামের সৌন্দর্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বাংলাদেশের পরিচ্ছন্ন নগরীর মডেল হবে জামালখান। সে লক্ষ্যেই সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এখানে নির্মাণ করা হচ্ছে দুটি অ্যাকুয়ারিয়াম। চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদুল আজহার উপহার হিসেবে আগস্টের প্রথম সপ্তাহেই এর উদ্বোধন করা হবে। আমার জানামতে, জামালখানেই হচ্ছে দেশের প্রথম স্ট্রিট অ্যাকুয়ারিয়াম।' তিনি আরও জানান, এরপর আগামী সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে বার্ড জোন, যাতে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির শতসহস্র পাখি। কাউন্সিলর অফিস সূত্রে জানা যায়, গত মার্চে জামালখানে নালা সংস্কার, ফোয়ারা, জায়ান্ট স্ট্ক্রিনের টেলিভিশন স্থাপন, সবুজায়ন, সিটিং প্লেস ও গার্ডেনিং শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়। সে কাজেরই অন্যতম অংশ প্রায় ২৫ লাখ টাকার অ্যাকুয়ারিয়াম নির্মাণ প্রকল্প। সেখানে নালা সংস্কারের মাধ্যমে পানির স্বাভাবিক গতিপ্রবাহ সচল রেখে ৪৫০ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হচ্ছে। ফুটপাতের ১৪ ফুটের মধ্যে সাত ফুট জায়গার ওপর অ্যাকুয়ারিয়াম দুটি নির্মাণ করা হচ্ছে। প্রস্তাবিত অ্যাকুয়ারিয়ামের নকশা প্রস্তুত করেছে স্থাপত্য কলা পরামর্শক প্রতিষ্ঠান ডি' সেন্স। প্রকল্পটিতে অর্থায়ন করছে শেঠ প্রপার্টিজ। দুই অ্যাকুয়ারিয়ামের প্রতিটি হবে ১৬ ফুট দীর্ঘ ও চার ফুট প্রশস্ত। এতে মাছ থাকবে ৩০ প্রজাতির। রক্ষণাবেক্ষণের জন্য রাখা হবে বিশেষজ্ঞ। থাকবে নিরাপত্তারক্ষীও। এ ছাড়া প্রকল্পের আওতায় ফুটপাতজুড়ে ১৩০ জনের সিটিং প্লেস করা হচ্ছে। আকর্ষণ বাড়াতে করা হবে দৃষ্টিনন্দন গার্ডেনিং। আশপাশের দেয়ালেও হবে পরিকল্পিত সবুজায়ন।
স্ট্রিট অ্যাকুয়ারিয়াম জামালখানবাসীর জন্য নতুন চমক। কাউন্সিলর বলেছেন, এটা চসিকের জামালখান অধিবাসীদের জন্য ঈদুল আজহার উপহার। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি এই অ্যাকুয়ারিয়াম নগরবাসীর বিনোদনের নতুন উপাদান হবে বলেও মনে করেন এলাকাবাসী। এ প্রসঙ্গে জামালখানের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা তানিম হাসান লিমন সমকালকে বলেন, 'চট্টগ্রামে বিনোদন স্থানের ব্যাপক অভাব রয়েছে। আবার কোনো স্থানে বিনোদনের ব্যবস্থা থাকলেও রয়েছে নিরাপত্তার অভাব। আশা করি, জামালখান আমাদের সেই অভাব মেটাতে সক্ষম হবে। জামালখান মোড়ে জায়ান্ট স্ট্ক্রিনের টিভি, পানির ফোয়ারা, সুবিন্যস্ত গার্ডেনিংয়ের সঙ্গে নতুন দুই অ্যাকুয়ারিয়াম এ এলাকার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।'
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
