দূতাবাসগুলো শ্রমিকবান্ধব হতে হবে : পরিকল্পনামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
প্রবাসে বাংলাদেশ দূতাবাসগুলোর কর্মকর্তাদের অভিবাসী বান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন. ‘আমাদের দূতাবাসগুলো হতে হবে শ্রমিকবান্ধব এবং কর্মী প্রেরণের প্রাণকেন্দ্র্র। দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে। একই সাথে দূতাবাসগুলোকে চব্বিশ ঘণ্টা প্রবাসীদের সেবা প্রদান করা উচিত। এ জন্য দূতাবাসে কর্মরতদের আরও বেশি সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
১৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়াসংসদে পরিকল্পনা মন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে নারী কর্মী প্রেরণ স্পর্শকাতর বিষয়। ভবিষ্যতে এ বিষয়ে বাস্তবতার আলোকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যান্য দেশের সাথে সমন্বয় করে আমাদের প্রবাসী কর্মীদের বেতন নির্ধারণ করতে হবে। একই সাথে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণে জোর দিতে হবে।
তিনি বলেন, বিশ্বায়নের বর্তমান প্রেক্ষিত বিবেচনায় নিরাপদ শ্রমঅভিবাসনসহ অর্থনীতির নানাক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তসংযোগ বাড়াতে হবে। মানুষ, শ্রম, পুঁজি কোনো বিশেষ এলাকাতে কেন্দ্রীভূত হতে পারে না। সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে বৈশি^ক চাহিদা বিবেচনায় কাজ করতে হবে। একই সাথে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব মেধা ও সৃজনশীলতা বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নানামুখি উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দেশকে অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণরা সারা পৃথিবীর নাগরিক হয়ে গড়ে উঠছে। বর্তমান সরকার তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তৈরি পোশাক, চামড়া, ঔষধ শিল্প ইত্যাদি খাতের মত বড় কোন অর্থনৈতিক বিনিয়োগ ছাড়াই অভিবাসন খাত থেকে প্রতি বছর ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। যা আমাদের জিডিপি’তে ৭ দশমিক ২৪ শতাংশ অবদান রাখছে।
তিনি জানান, ২০১৭ সালে বাংলাদেশ থেকে সোয়া ১০ লাখ এবং ২০১৮ সালে সাড়ে ৭ লাখ কর্মী বিদেশ গেছে। চলতি বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১২ লাখ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্য মাত্রা ধার্য করা উচিত।
প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
