দিল্লিতে বিস্ফোরণের আগে ‘রহস্যময়’ অভিযান, যা জানা গেল
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫
ভারতের জম্মু ও কাশ্মীরে একটি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় দুটি বাড়ি থেকে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে নয়াদিল্লি। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দুই ডজন মানুষ।
সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে রাজধানী দিল্লি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। ঐতিহাসিক লাল কেল্লার গেট নম্বর ১-এর কাছে মেট্রো স্টেশনের বাইরে একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে। এছাড়া আরেকটি গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এমনকি রাস্তায় দেহের অংশ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা জানান, আজ সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সিগনালে থেমে থাকা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কিছু মানুষ নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘটনাটি সম্পর্কে অবহিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো পরিষ্কার নয়। এ ঘটনার পর দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইন্দো-নেপাল সীমান্তেও বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ নজরদারি শুরু করেছে।
এতে বলা হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া ও এলাকা নিরাপদ করাই এখন প্রধান লক্ষ্য। ঘটনাস্থলে প্রায় দুই ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও ঘটনার তদন্ত করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে জম্মু ও কাশ্মীর অভিযান চালিয়েছে পুলিশ। এ সময়ে ফারিদাবাদ এলাকার দুটি বাড়ি থেকে প্রায় ৩,০০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৩৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সার হিসেবে ব্যবহৃত হলেও তা দিয়ে প্রাণঘাতী বোমা তৈরি করা সম্ভব।
জম্মু কাশ্মীরের চিকিৎসক আদিল রাঠারের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তাকে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্তে মুজাম্মিল শাকিল নামে আরও এক চিকিৎসকের নাম উঠে আসে। তিনি ফারিদাবাদের আল ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশ তল্লাশি চালিয়ে তার দুটি বাড়ি থেকে ১২টি স্যুটকেস ভর্তি বিস্ফোরক, ডিটোনেটর ও টাইমার উদ্ধার করেছে।
এ ঘটনায় আরও এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার গাড়ি থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে। এছাড়া আদিল রাঠার সাবেক কর্মস্থল থেকেও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনাগুলোর পেছনে একটি আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্র সক্রিয় রয়েছে। এর সঙ্গে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ এবং আনসার গজওয়াত-উল-হিন্দের সংশ্লিষ্টতা রয়েছে।
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
