দম ফেলার সময় নেই কামারপট্টিতে
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
আর মাত্র দু’দিন বাকি ঈদুল আজহার। কোরবানির পশুর হাটও বসে গেছে এরইমধ্যে। কেউ পশু কেনায় ব্যস্ত কেউবা আবার কামারের দোকানে ছুটছেন পশু জবাই করার ছুরি, চাপাতি, বটি, কুড়াল কিনতে। কারওয়ান বাজারের কামারপট্টিতে যেন দম ফেলার সময় নেই কারিগরদের। একই অবস্থা রাজধানীর অন্যান্য কামার কারিগরদেরও।
শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কামারপট্টিতে বেশ ভিড়। কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এ বাজারে এসব জিনিস প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে ১২টি। এসব প্রতিষ্ঠান খুচরা ও পাইকারি দু’ভাবেই পণ্য বিক্রি করে।
দোকানিরা জানান, পশু জবাই করার জন্য ঢেউ দেয়া বড় ছুরিগুলো পাওয়া যাবে ৫০০ থেকে দুই হাজার টাকার মধ্যে। চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৩০০ টাকায়। ডিজাইন ও কাঁচা মালের তারতম্যে পছন্দ অনুযায়ী জিনিসের দাম কম-বেশি হতে পারে। মাংস কাটা চাপাতির দাম (কোপা) ৩৫০ থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ভালো মানের চাপাতি (স্প্রিং বা কাচা লোহা) ৫৫০ থেকে ৮৫০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
দোকানিরা আরো জানান, দেশি চাপাতিগুলো মূলত কেজি হিসেবে বিক্রি হয়ে থাকে। প্রতি কেজি ওজনের চাপাতির দাম ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া বিদেশি চাপাতির দাম ৭০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এবার প্রতিটি বটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে দুই হাজার টাকা (কেজি)। পশুর হাড় কাটার ছোট চায়নিজ কুড়াল পাওয়া যাবে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে।
ডেঙ্গু আতঙ্কে বাড়ি যাননি ব্যাংকার ফয়জুর রহমান। সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় কোরবানি করবেন। কয়েকজন মিলে গরুও কিনেছেন। এখন তিনি এসেছেন আনুষাঙ্গিক সরঞ্জাম কিনতে। তিনি জানান, ছুরি-চাপাতির দাম খুব চড়া। একটা চাপাতির দাম ৮শ’ টাকা রাখছে।

ব্যবসায়ীরা জানান, এ শিল্পের প্রধান উপাদান লোহা আর কয়লার দাম বেড়ে গেছ। আবার কারিগরদের মজুরিও বাড়তি।
আলাউদ্দিন নামের একজন ব্যবসায়ী বলেন, দিনে একজন কারিগর ৮০-১০০টা ছুরি বানাতে পারে। সব খরচ শেষে লাভের মুখ দেখা কঠিন। তবে আজ (শুক্রবার) ব্যবসা ভাল হচ্ছে। চান রাত পর্যন্ত এই ধারা থাকবে বলে তার আশা।
এদিকে, মাংস কাটার জন্য গাছের গুড়িরও চাহিদা রয়েছে অনেক। গাছের গুঁড়ি পাওয়া যাবে ছোট, বড় ও মাঝারি মোট তিনটি সাইজে। আকারভেদে মাংস রাখার পলি ও প্লাস্টিকের ম্যাটের দাম রাখা হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা। বিভিন্ন ধরনের চপিং বোর্ড কেনা যাবে ৫০০ থেকে দেড় হাজার টাকায়। হ্যান্ড মিট কাটার পাওয়া যাবে ৩০০ থেকে ৫০০ টাকায়।
রাজধানীতে কারওয়ান বাজার ছাড়াও নিউমার্কেট, গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেট, চকবাজার, কাপ্তান বাজার, ধানমণ্ডি রায়ের বাজার, খিলগাঁও বাজার, মিরপুর-১ নম্বরসহ সিটি কর্পোরেশনের প্রায় সব মার্কেটেই ছুরি, বটি, চাপাতিসহ ঈদের পশু কোরবানির প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যাচ্ছে।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
