দক্ষতার সঙ্গে ডেঙ্গু রোগীদের সামলাচ্ছেন দেশের চিকিৎসকরা
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
প্রতিবেশী দেশ এমনকি অনেক উন্নত দেশের চিকিৎসকরা ডেঙ্গু ব্যবস্থাপনায় হিমশিম খেলেও বাংলাদেশের চিকিৎসকরা দক্ষতার সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সামাল দিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে ‘ডেঙ্গুর ট্রেন্ডস অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ওই সব দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে শত শত রোগী মারা গেলেও বাংলাদেশে চিকিৎসক, নার্স ও টেকনোলজিসসহ স্বাস্থ্যসেবায় জড়িত সবার আন্তরিক প্রচেষ্টার কারণে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি হলেও মাত্র আটজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বৈজ্ঞানিক সেমিনারের আয়োজনে সোসাইটি অব মেডিসিন ও ঢামেক মেডিসিন বিভাগের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সেমিনার আয়োজনের মাধ্যমে দেশের মানুষের ও রোগীদের প্রতি চিকিৎসকদের দায়িত্ব ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে। এ সেমিনারের মাধ্যমে চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্ট সকলে ডেঙ্গু জ্বরের রোগীর সঠিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরো বেশি ওয়াকিবহাল হলেন। এখন থেকে তারা আরো ভালো চিকিৎসা দিতে পারবেন।
এ বছর মশা বেশি কেন? -বক্তাদের এমন আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা বেশি। এডিস মশা বেশি। মশাগুলো অনেক হেলদি মশা, সফিস্টিকেটেড মশা, তারা শহরে থাকে, বাড়িতে থাকে। রোহিঙ্গাদের মতো মশার প্রোডাকশন বেশি। আমরা রোহিঙ্গাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে যেমন সক্ষম হয়েছি, তেমনি মশার সংখ্যা নিয়ন্ত্রণেও সক্ষম হবো।
তিনি বলেন, মশা নিয়ন্ত্রণ বা নিধনের দায়িত্ব সিটি কর্পোরেশনের। এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বরে যারা হাসপাতালে আসবেন তাদের চিকিৎসা প্রদানের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের। ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে মশার নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সমস্যা, ঘাটতি বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার প্রচেষ্টা চলছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগের মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। প্রধানমন্ত্রীও ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ে কনসার্ন। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) লন্ডন সফরে থাকলেও নিয়মিত যোগাযোগ করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশনা দিচ্ছেন। তার নেতৃত্বে স্বাস্থ্যসেবায় এগিয়ে চলছে।
তিনি বলেন, দেশের হাসপাতালে চিকিৎসার কোনো অভাব নেই, একজন রোগীও চিকিৎসার বাইরে নেই, বিনা চিকিৎসায় ফেরত যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টরা ডেঙ্গু রোগের চিকিৎসা দিতে প্রস্তুত। চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জাহিদ মালেক বলেন, দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ১৫ থেকে ২০ জন মারা যাচ্ছেন। প্রতিদিন শত শত লোক হার্ট অ্যাটাকে মারা যায়। অথচ গত কয়েক মাসে মাত্র একজন ডেঙ্গু জ্বরের রোগী মারা গেছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয় এমন কোনো প্রতিবেদন প্রকাশ ও প্রচার না করার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. বিল্লাল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
