ত্বক থেকে হেয়ার ডাইয়ের দাগ তোলার সহজ উপায়
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়তো গ্লাভস লাগালে আপনার হাত দাগ হওয়া থেকে রক্ষা পায় কিন্তু শরীরের অন্যান্য জায়গায় ঠিকই দাগ লেগে যাবে আর এটা সত্যিকার অর্থেই বেশ অস্বস্তিকর একটা ব্যাপার। আপনি চাইলে খুব সহজেই ঘরোয়া আর হাতের কাছের জিনিসপত্র দিয়েই এই অস্বস্তিকর দাগ থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন তাহলে যেভাবে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ত্বক থেকে হেয়ার ডাই এর দাগ তুলে ফেলবেন।
ডিটারজেন্ট:
আপনাকে যা করতে হবে তা হল ১ টেবিল চামচ ডিটারজেন্ট বা ৫ মিলি লিকুইড ডিশ ওয়াশার বা লণ্ড্রি ডিটারজেণ্টই আপনার স্কিনের হেয়ার ডাই এর দাগ তুলতে যথেষ্ট।
যেভাবে করবেন: প্রথমে ডিটারজেন্ট বা লিকুইড ডিটারজেন্ট নিয়ে আপনার স্কিনের দাগ লাগা এরিয়ায় লাগান। এবার আপনার হাতের আঙুল কাজে লাগান স্কিনের দাগ লাগা জায়গায় দাগ তুলতে।
আপনি চাইলে সামান্য পরিমাণ হালকা গরম পানি ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি নরম কোনো কাপড় বা মেকআপ রিমুভার প্যাড ব্যবহার করতে পারেন।
দেখবেন আস্তে আস্তে আপনার হাতের স্কিনের হেয়ার ডাই এর রঙ চলে যাচ্ছে এবার পর্যাপ্ত পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলুন।
সতর্কতা: মনে রাখবেন এটি কেবল আপনার হাতের স্কিনের জন্য উপযোগী। ভুলেও এটা আপনার মুখের ত্বকে লাগাবেন না। খেয়াল রাখুন এটা কোনোভাবেই যেন আপনার চোখের আশেপাশে কিংবা চোখের ভেতর না প্রবেশ করে।
বেকিং সোডা:
হেয়ার ডাই এর দাগ তুলতে আপনি ২ টেবিল চামচ বেকিং সোডা ও ২ টেবিল চামচ লণ্ড্রি ডিটারজেন্ট মিশিয়ে নিয়ে সহজেই আপনার স্কিন থেকে দাগ তুলে ফেলতে পারেন।
যেভাবে করবেন: প্রথমে আপনি বেকিং সোডা আর লণ্ড্রি ডিটারজেন্ট এর মিক্সচার নিয়ে আপনার দাগ লাগা স্কিনের এরিয়ায় লাগান।
এবার ৩০ থেকে খুব বেশি হলে ৯০ সেকেন্ড পর্যন্ত এই মিক্সচার আপনার শরীরের দাগ লাগা জায়গায় ঘষুন। ঘষার জন্য আপনি আঙুল ব্যবহার করতে পারেন আবার কটন বলও ব্যবহার করতে পারেন। সাথে হালকা গরম পানি ব্যবহার করুন।
এরপর দাগ হালকা হয়ে আসতে থাকলে একটা ভেজা তোয়ালে দিয়ে জায়গাটা মুছে ফেলুন। আবার সবচেয়ে ভালো হয় আপনি যদি পানি দিয়ে স্কিন ধুয়ে ফেলেন।
সতর্কতা: ভালো হয় আপনি যদি অতিরিক্ত গন্ধহীন লণ্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করেন, এতে আপনার স্কিনের কোনরূপ জ্বালা পোড়া না করেই দাগ উঠে যাবে দ্রুত।
এই মিক্সচার আপনার মুখের স্কিন বাদ রেখে যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখুন চোখে ও চোখের আশেপাশে যেন এটা ভুলেও না পড়ে বা লাগে। এটি ব্যবহার করলে যদি আপনার স্কিন খুব বেশি জ্বালা পোড়া করে তাহলে ব্যবহার না করাই উত্তম।
দাগ তুলতে টুথপেস্ট:
হেয়ার ডাই এর দাগ তুলতে আরও একটি কার্যকরী ঘরোয়া উপাদান হল টুথপেস্ট। শুধুমাত্র টুথপেস্ট ব্যবহার করেই আপনার আপনার শরীরের যেকোনো জায়গায় লেগে যাওয়া দাগ তুলে ফেলতে পারেন।
যেভাবে করবেন:
প্রথমে বেশ কিছুটা টুথপেস্ট নিয়ে আপনার মুখের, গলার হাতের কিংবা অন্যান্য যে জায়গায় হেয়ার ডাই এর দাগ লেগেছে সেখানে লাগিয়ে ৩০ থেকে ৯০ সেকেন্ড ধরে একটু ঘষুন এবং এভাবেই লাগিয়ে রাখুন।
টুথপেস্ট শুকিয়ে গেলে আপনার ফেলে রাখা টুথব্রাশ বা কটন বল ব্যবহার করে টুথপেস্ট লাগানো জায়গাটা ঘষুন। সাথে হালকা গরম পানি ব্যবহার করুন।
দেখবেন আস্তে আস্তে দাগ চলে যাচ্ছে। পরে একটা ভেজা তোয়ালে দিয়ে টুথপেস্ট সম্পূর্ণ তুলে ফেলুন ও পরে পানি দিয়ে জায়গাটা ভালোভাবে ধুয়ে নিন।
সতর্কতা: আপনি টুথপেস্ট আপনার শরীরের যেকোনো জায়গায় ব্যবহার করতে পারেন কেবল লক্ষ রাখুন যাতে চোখে না লাগে।
হেয়ার ডাই এর দাগ পরিষ্কার করার জন্য হোয়াইট টুথপেস্ট ব্যবহার করলে ভালো হয়।
দাগ তুলতে পেট্রোলিয়াম জেলি:
ঘরোয়াভাবে হেয়ার ডাই এর দাগ তোলার অন্যতম সহজ উপকরণ হল পেট্রোলিয়াম জেলি। শুধুমাত্র এই সামান্য উপাদান দিয়েই আপনি আপনার স্কিন থেকে দাগ তুলে ফেলতে পারেন।
যেভাবে করবেন: কিছু পরিমাণ পেট্রোলিয়াম জেলি নিয়ে আপনার স্কিনের দাগ লাগা জায়গায় লাগিয়ে হাত কিংবা কটন বল দিয়ে ঘষতে থাকুন। এবং এভাবে কিছুক্ষণ রেখে দিন।
কিছুক্ষণ এভাবে রাখার পর জায়গাটি ভালোভাবে আরেকবার ঘষে দেখুন দাগ হালকা হয়ে আসছে। এবার পরিষ্কার পানি দিয়ে জায়গাটি ধুয়ে ফেলুন।
সতর্কতা: এটি আপনার শরীরের সব স্কিনে লাগাতে শুধু মাত্র চোখ ছাড়া। আর যদি কোনভাবে চোখে চলেও যাই তাহলে ঠাণ্ডা পানি দিয়ে বার বার চোখ ধুয়ে ফেলুন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
