তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৮
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫
অভিনেতাকে গ্রেপ্তার দাবি
তামিলনাড়ুর করুর জেলায় তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় তারকা বিজয় থালাপাতি সমাবেশে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে।
পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে এক পর্যায়ে প্রচুর মানুষ সামনে ধাবিত হলে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে এবং সেখান থেকেই পদদলনের ঘটনা শুরু হয়।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার অনুমান, সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিল, যেখানে বিজয়ের সমাবেশ শেষে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তিনি আসতে ছয় ঘণ্টার বেশি দেরি হয়, আর এ সময়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিহতদের মধ্যে তিনজন শিশু।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা বিজয়ের নতুন দলের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।
এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন। সোশ্যালে তিনি লেখেন, করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, বিজয় যখন বক্তব্য শেষ করেন হঠাৎ অতিরিক্ত ভিড়ের মধ্যে কয়েকজন মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার আগে ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে যায়। অবশ্য বিজয় তখনও বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন। কয়েকজন কর্মী পরিস্থিতি লক্ষ্য করে তাকে সতর্ক করেন। এরপর বিজয় তার বক্তব্য থামিয়ে দেন এবং পানি ছিটাবার উদ্যোগ নেন।
এ সময় ভিড়ের কারণে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে পৌঁছাতে দেরি হয়। তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে অন্তত ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এ ঘটনার পর শাসক দল ডিএমকে বিজয়ের অবহেলার কারণে তার গ্রেপ্তারের দাবি করেছে।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
