তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
যখন কোনো ভালো বা মন্দ কিছু ঘটবে তখন তা আল্লাহ তায়ালার আদেশ এবং ইচ্ছায় হয়ে থাকে এই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু সংঘটিত হওয়া সম্ভব নয় এবং আল্লাহ তায়ালা কর্তৃক তা নির্ধারিত। তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা ঈমানের মূলস্তম্ভ তথা রোকন। যাতে বিশ্বাস না রাখলে ঈমান পরিপূর্ণ হবে না।
পৃথিবীতে যা কিছু ঘটছে এবং যা ঘটবে তা তাকদিরে লিপিবদ্ধ আছে। তাকদির নিয়ে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফে বলেন, ‘আমি প্রত্যেক বস্তুকে তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি।’ (সূরা ক্বামার, আয়াত: ৪৯)
আল্লাহ তায়ালার বাণী থেকে বলা যায় তাকদিরে বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সূরা ফুরকানের ২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের অধিকারী; তিনি কোনো সন্তান গ্রহণ করেননি; সার্বভৌমত্বের তার কোনো শরিক নেই। তিনি তাবৎ কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে।’
আল্লাহ সমগ্র জগত সৃষ্টি করেছেন। সমস্ত কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহ সবকিছু সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সৃষ্টি সংক্রান্ত যাবতীয় নিয়তি (তাকদীর) লাওহে-মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন’ (সহিহ মুসলিম: ২৬৫৩)
আল্লাহা তায়ালা আমাদের বোধশক্তি দিয়েছেন। আমরা কি করবো না করবো এবং তার ভালো মন্দের পার্থক্য নিরূপণের সামর্থ্য আল্লাহ তায়ালা আমাদের দিয়ে দিয়েছেন। পবিত্র কোরানে এসেছে, ‘আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক।’ (সূরা ৩৯ আয-যুমার, আয়াত: ৬২)
আল্লাহ তায়ালার কাছে আমরা যেকোনো শুভ কাজ আরম্ভ করার সময় সাহায্য চাইবো। আল্লাহ তায়ালার কাছ হতে কল্যাণ অর্জন এবং অকল্যাণ ও অনিষ্ট বর্জনের জন্যে দোয়া প্রার্থনা করবো। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, ‘সুতরাং তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও।’ (সূরা মুজাম্মিল, আয়াত: ৮)
তাকদির এমন এক রহস্যময় এবং গায়েবী বিষয় যে মহান আল্লাহ তায়ালা ব্যতীত কেউ এই বিষয়ে অবগত নয়। মহান আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টিকূল হতে এই বিষয়টি গোপন রেখেছে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘আর গায়েবের চাবিকাঠি তাঁর কাছেই রয়েছে। তিনি ব্যতীত কেউই তা জানে না। স্থলভাগে ও সমুদ্রভাগে যা কিছু আছে, সবই তিনি জানেন। গাছের একটি পাতা ঝরলেও তা তিনি জানেন। মাটিতে লুক্কায়িত এমন কোনো শস্যদানা নেই বা সেখানে পতিত এমন কোনো সরস বা শুষ্ক ফল নেই, যা (আল্লাহর) সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই’ (সূরা: আন‘আম, আয়াত: ৫৯)
তাকদিরে বিশ্বাস স্থাপন করা একজন মুসলমানের জন্য অতীব জরুরি এবং তাকদিরে অবিশ্বাস করা কবিরা গুনাহ। যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস রাখে না সে মুসলমান নয়, কারণ তাকদিরে অবিশ্বাস স্থাপনকারীর ঈমান পরিপূর্ণ নয়। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো বান্দাই মুমিন হতে পারবে না যতক্ষণ না এই চারটি কথায় বিশ্বাস করবে, (১) এ সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। তিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন। (২) মৃত্যুতে বিশ্বাস করবে। (৩) মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করবে। (৪) তাক্বদীরে বিশ্বাস করবে।’
হাদিস শরিফে এসেছে, হজরত জিবরাঈল (আ.) একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেন যে, ঈমান কি? প্রত্যুত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘ঈমান হচ্ছে আল্লাহর ওপরে তাঁর ফেরেশতার ওপরে, তাঁর রাসূলগণের ওপরে, তাঁর কিতাব সমূহের ওপরে, বিচার দিবসের ওপরে এবং তাক্বদীরের ভালো-মন্দের ওপরে বিশ্বাস রাখা।’
অর্থাৎ, একজন মুমিন অন্যান্য বিষয় সমূহের সঙ্গে তাকদিরেও বিশ্বাস রাখবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘ঈমানদারের জীবনাচার আশ্চর্য ধরনের। সব কিছুই তার জন্য কল্যাণকর। এ ব্যাপারটা ঈমানদার ছাড়া অন্য কারো জন্য হয় না। তার কাছে যদি কল্যাণ পৌঁছে, তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা তার কল্যাণ বহন করে। আর যদি তার কাছে দুঃখ-কষ্ট পৌঁছে, তাহলে সে ধৈর্য ধারণ করে। এটাও তার জন্য কল্যাণকর।’ (মুসলিম শরিফ, হাদিস: ২৯৯৯)
আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্যে বেশি বেশি দোয়া এবং সাদকা করতে পারি। হজরত সওবান (রা.) থেকে বর্ণিত যে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, দোয়ার মাধ্যমে মানুষের যে তাকদির রয়েছে, সে তাকদিরের পরিবর্তন হয়ে থাকে। দোয়া করা একটি ইবাদত। আল্লাহ তায়ালার কাছে একাগ্রচিত্তে কিছু চাওয়াকে দোয়া বলে। আমাদের জীবনে অনেক কিছুই আমরা আল্লাহ তায়ালার কাছে না চেয়েও পেয়ে থাকি। আল্লাহ রাহমানুর রাহীম, আমাদের রহমত ও বরকত দিয়ে থাকে। আল্লাহর হুকুমের কখনো এক চুল পরিমাণ তারতম্য হয় না। দোয়া করা এবং আল্লাহর কাছে যে কোনো কিছু চাওয়ার জন্যে স্বয়ং আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন।
মহান আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আমার নিকট চাও আমি তোমাদেরকে দেব।’ আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে তিনি খুশি হন, হাদীসে এসেছে ‘আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই।’ আল্লাহ তায়ালার কাছে নির্দিষ্ট কোনো সময় নেই। যেকোনো মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। আল্লাহ বলেছেন, আমার কাছে দোয়া চাওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই। যখন যে মুহূর্তে যার যা প্রয়োজন হবে তোমরা তাই আমার কাছে চাইবে।
তবে আল্লাহর কাছে কিছু চাইলে তা যদি বান্দার জন্যে উত্তম হয় তবে তা আল্লাহ তায়ালা বান্দাকে দিয়ে থাকেন। আল্লাহর কাছে যদি বান্দা এমন কিছু চায়, যা বান্দার জন্যে ভালো নয়, তবে আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে তা দেন না।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
- পশু জবাইয়ের শরয়ী বিধি-বিধান
