ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮
একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দিনে ঢাকার ১৫টি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২৩ প্রার্থী। রোববার প্রত্যাহারের শেষ সময় বিকেল ৫টার মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থীই এখনো তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।
এর আগে ঢাকা-৬ থেকে ঢাকা-২০, এই ১৫টি আসনে ১৭১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফলে ২৩ প্রার্থী চলে যাওয়ায় ঢাকার এসব আসনসমূহে এখন পর্যন্ত টিকে আছেন ১৪৮জন প্রার্থী।
তবে ১৪৮জনের মধ্যে যারা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের নামে দলীয় মনোনয়নের চিঠি না পেলে তাদের প্রার্থিতাও চূড়ান্তভাবে বাতিল হবে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার।
রোববার সন্ধ্যায় সেগুন বাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, যারা এখনো প্রার্থিতা প্রত্যাহার করেননি, তাদের মধ্যে যাদের নামে দলের মনোনয়নের চিঠি পাওয়া যাবে না তাদের প্রার্থিতাও অটোমেটিকালি (স্বয়ংক্রিয়ভাবে) প্রত্যাহার হয়ে যাবে। ঢাকার ১৫টি আসনে প্রতীক বরাদ্দের জন্য আমরা মোট ২৮টি দলীয় চিঠি পেয়েছি।
ঢাকার ১৫টি আসনে মনোনয়ন প্রত্যাহারকারী ২৩ প্রার্থীদের মধ্যে রয়েছেন- ঢাকা-১৭ আসনের বিকল্প ধারার প্রার্থী মাহি বি চৌধুরি, ঢাকা-৭ আসনে হাজি আবুল হাসনাত, ঢাকা-১২ আসনের ২০ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মজিবুর রহমান, ঢাকা-১৭ আসনের জেএসডির প্রার্থী নজরুল ইসলাম, ঢাকা- ৬ আসনের জাসদ প্রার্থী কাজী সালমা সুলতানা এবং ঢাকা- ৭ আসনে নৌকার মোস্তফা জালাল মহিউদ্দিন।
এছাড়া প্রতীক বরাদ্দের জন্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চিঠি দিয়েছেন মোট ২৮ প্রার্থী। এর মধ্যে আছেন- ঢাকা-১৭ আসনের (ধানের শীষ) আন্দালিব রহমান পার্থ, ঢাকা-১৬ আসনে (কোদাল) বাসদ-মার্কসবাদির প্রার্থী নাঈমা খালেদ মনিকা, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী (ধানের শীষ), ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ঢাকা-১৪ (ধানের শীষ) এসএ সিদ্দিক সাজু, ঢাকা-১৭ হুসাইন মোহাম্মদ এরশাদ (লাঙ্গল)।
সোমবার সকাল থেকে এসব প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কমিশনার।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
