ডেঙ্গুমুক্ত ওয়ার্ড কমিশনারদের জন্য পুরস্কার ঘোষণা
প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯
এডিস (ডেঙ্গু) মশামুক্ত ওয়ার্ড ও কমিশনারদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার রাজধানীর আজিমপুর দক্ষিণ কলোনি মাঠে মশক নিধন কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ ঘোষণা দেন।
তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিধনে সরকারের সব সংস্থাসহ দুই সিটি কর্পোরেশন ঐক্যবদ্ধভাবে মাঠে-ময়দানে কাজ করছে। শিগগিরই ভয়াবহ এডিস মশা থেকে পরিত্রাণ পাব।
এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন ও যারা আক্রান্ত তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই। এডিস মশা শুধু আমাদের দেশেই নয় ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ অনেক দেশেই এ সময় প্রাদুর্ভাব দেখা যায়।
মন্ত্রী বলেন, সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সেপ্টেম্বর মাস থেকে এমনিতেই কমে আসবে। এ সময়ে বাড়ির আশপাশে, ফুলের টব, বাড়ির ছাদে যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তিনি সবসময় খোঁজখবর নিচ্ছে। তার নির্দেশ অনুসারে সবাই কাজ করছেন। এর অংশ হিসেবে গত ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত ঢাকাসহ সারা দেশে একযোগে মশক নিধন সপ্তাহ পালন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, এডিস মশার প্রাদুর্ভাব যাতে বৃদ্ধি না পায় সেজন্য ক্রাশ প্রোগ্রাম নেয়া হয়েছে, যা দুই সিটি কর্পোরেশনে আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া আমরা এডিস মশা প্রতিরোধে সচেতনতা বাড়াতে শিক্ষক, ছাত্র, মসজিদের ইমামদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা বাড়াতে কাজ করতে বলা হয়েছে।
সিটি কর্পোরেশন কর্মকর্তাদের হুঁশিয়ারি করে তিনি বলেন, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কমিশনাররা নিজেদের দায়িত্ব গুরুত্বসহকারে পালন করবেন। কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। যার ওয়ার্ড যত বেশি পরিচ্ছন্ন ও এডিস মশামুক্ত থাকবে তাদের পুরস্কৃত করা হবে। এজন্য আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মকর্তা দিয়ে পরীক্ষা করে সেরা ওয়ার্ড ও কমিশনার নির্বাচন করব। ঢাকার মধ্যে ডেঙ্গুমুক্ত ওয়ার্ডগুলোকে পুরস্কার দেয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব হেলাল উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হুসায়ুন কবির, ১৪নং এর মোহাম্মদ সেলিম, ২২নং এর হাজি তারিকুল ইসলাম সজীব, ২৪নং এর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫নং এর হাজি মো. দেলোয়ার হোসেন, ২৬নং এর আলহাজ হাসিবুর রহমান মানিক প্রমুখ।
এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম আজিমপুরের ছাপড়া মসজিদের পাশে ২৬নং ওয়ার্ডের ২৭নং মাঠের চারপাশে মশার ওষুধ ছিটিয়ে মশক নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪৯৬টি কেন্দ্রের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো ও ডেঙ্গু আক্রান্তদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
