ট্রাম্পের সফরে ইরাকের আইনপ্রণেতাদের তীব্র নিন্দা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ইরাক সফরের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির রাজনৈতিক ও মিলিশিয়া নেতারা। বুধবারের এ সফরকে তারা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে তুলে ধরেছেন। দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, ইরাকি প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদির সঙ্গে ট্রাম্পের আলোচনাটি কোথায় হবে, তা নিয়ে মতভেদের কারণে নির্ধারিত বৈঠকটিও বাতিল করা হয়। খবর রয়টার্স।
ইরাকের ইসলাহ পার্লামেন্টারি ব্লকের নেতা সাবাহ আল সাদি পার্লামেন্টের জরুরি বৈঠক আহ্বান করে বলেন, ‘মূলত ইরাকের সার্বভৌমত্বের স্থূল লঙ্ঘন এবং ট্রাম্পের এসব আগ্রাসী কার্যক্রম বন্ধে আলোচনা করতেই তিনি এ অধিবেশন আহ্বান করেছেন। যার নিজের সীমা সম্পর্কে জানা উচিত, ইরাকে যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের দিন শেষ।’
পার্লামেন্টে ইসলাহর প্রতিদ্বন্দ্বী বিনা ব্লকের প্রধান মিলিশিয়া নেতা হাদি আল-আমিরিও ট্রাম্পের ইরাক সফর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। বিনার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্পের এ সফর কূটনৈতিক নিয়ম-নীতিমালার ঘোরতর ও পরিষ্কার লঙ্ঘন। এর মধ্য দিয়ে ইরাক সরকারের প্রতি অশ্রদ্ধা ও শত্রুতামূলক মনোভাব প্রকাশ পেয়েছে।’
অন্যদিকে প্রধানমন্ত্রী আব্দুল মাহদির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের সফর সম্পর্কে ইরাকি কর্তৃপক্ষকে আগেই অবহিত করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা থাকলেও স্থান নিয়ে মতভেদের কারণে তা আর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। তবে তাদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ইরাকের আইনপ্রণেতারাও রয়টার্সকে জানিয়েছেন, পরিকল্পিত বৈঠকটি কোথায় হবে, তা নিয়ে দুজনের মতের মিল না হওয়ায় শেষ পর্যন্ত এটি বাতিল করা হয়। ট্রাম্প আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে বৈঠকটি করতে চাইছিলেন। কিন্তু এতে মাহদির সম্মতি ছিল না।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই ট্রাম্প ইরাক সফর করলেন। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব প্রতিহত করতে চায় ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইরাকের রাজনৈতিক পরিস্থিতিও এ মুহূর্তে স্বাভাবিক নয়। দেশটির পার্লামেন্টের ইসলাহ ও বিনা ব্লকের মধ্যে দ্বন্দ্বে দেশটির সরকার গঠন প্রায় অচল হয়ে পড়েছে। মিলিশিয়া নেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিনার সমর্থক ফালিহ খাজালি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দেশটি ইরাকে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে। তিনি বলেন, ‘ইরাকে আমেরিকার নেতৃত্বের পরাজয় ঘটেছে এবং এখানে তারা আবার যে কোনো অজুহাতে ফিরে আসতে চাইছে। তবে আমরা এটি আর বরদাশত করব না।’
বিনার পক্ষ থেকে আরো বলা হয়েছে, ট্রাম্পের সফর ‘ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি এবং তাদের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের উদ্রেক করছে। তাদের উদ্দেশ্য ইরাকের নিরাপত্তার জন্য বিপজ্জনক কিনা সে বিষয়েও প্রশ্ন উঠছে।’
উল্লেখ্য, গত বছর ইরাকে ইসলামিক জঙ্গি আইএস পরাজিত হওয়ার পর থেকে ইরাকে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কিন্তু তা সত্ত্বেও জঙ্গি দলগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেয়ার জন্য দেশটিতে প্রায় ৫ হাজার ২০০ মার্কিন সেনা এখনো অবস্থান করছে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের অভিযানে সাদ্দাম হোসেনকে উত্খাতের পর থেকেই ইরাকে মার্কিন সেনা নিয়োজিত রয়েছে। এর তীব্র বিরোধিতা করে আসছে পার্লামেন্টের আরেক ব্লক ইসলাহর প্রধান জনপ্রিয় শিয়া নেতা মোকতাদা আল সদর।
ইরাকের সাধারণ মানুষও ট্রাম্পের সফরে সন্তুষ্ট নন। বাগদাদের বাসিন্দা মোহাম্মাদ আব্দুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা আমেরিকা থেকে কিছুই পাইনি। তারা ইরাকে ১৬ বছর ধরে অবস্থান করছে এবং তারা দেশটিকে বিনাশ ও ধ্বংস ছাড়া কিছুই দিতে পারেনি।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
