ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬
আলবেনিয়ার একটি সংরক্ষিত দ্বীপে ট্রাম্প পরিবারের ১.৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল রিসর্ট নির্মাণ পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে চলমান আন্দোলনে এবার সমর্থন জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা ডুয়া লিপা।
লন্ডনে জন্ম হলেও ডুয়া লিপার পারিবারিক শেকড় কসোভান আলবেনিয়ায়। সম্প্রতি ‘সার্ভিস ৯৫ বুক ক্লাব’ পডকাস্টে আলবেনীয় লেখক ও শিক্ষাবিদ লিয়া ইপির সঙ্গে আলাপকালে তিনি আন্দোলনকারীদের প্রশংসা করেন এবং একে ‘অনুপ্রেরণামূলক’ বলে উল্লেখ করেন।
ডুয়া লিপা বলেন, মানুষের প্রকৃতির প্রতি দায়বদ্ধতা তাকে মুগ্ধ করেছে। তবে জনমত উপেক্ষা করে পরিবেশ সুরক্ষার আইন পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, জনগণের মতামত ছাড়াই পরিবেশগত সুরক্ষা দুর্বল করার নীতি গ্রহণযোগ্য নয়।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্বাচিত হয়েছে আলবেনিয়ার জনবসতিহীন সাজান দ্বীপ। একসময় স্নায়ুযুদ্ধের সময় দ্বীপটি সামরিকভাবে সংরক্ষিত ও নিষিদ্ধ এলাকা ছিল। বর্তমানে প্রায় ১ হাজার ৪০০ একর জমিজুড়ে গড়ে তোলা হচ্ছে এই মেগা রিসর্ট, যার নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, তার স্বামী জ্যারেড কুশনার এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের একটি জোট।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা প্রকল্পটির জোরালো সমর্থক। তবে রাজধানী তিরানায় পার্লামেন্টের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রামার পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।
পরিকল্পিত রিসর্টটি বুনো সমুদ্রসৈকত, বনাঞ্চল এবং ভিয়োসা-নার্তা লেগুন ঘিরে নির্মিত হবে। এই অঞ্চল প্রায় ৩ হাজার ফ্লেমিংগো পাখির আবাসস্থল হওয়ায় আন্দোলনকারীরা তাদের কর্মসূচির নাম দিয়েছেন ‘ফ্লেমিংগো বিপ্লব’।
নির্মাণকাজ সহজ করতে সরকার ওই এলাকার সংরক্ষিত পরিবেশগত মর্যাদা কমিয়ে দিয়েছে। এরপর থেকেই প্রকল্পটি দেশের অন্যতম বিতর্কিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দাবি করছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ চুক্তির পরিপন্থী।
তবে প্রধানমন্ত্রী এডি রামা এসব সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। গত মাসে তিনি প্রকল্পটিকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে যেকোনো মূল্যে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
অন্যদিকে, ইভাঙ্কা ট্রাম্পও প্রকল্পটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মে মাসে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি রিসর্টটিকে ‘বিশাল’ এবং ‘অসাধারণ সুন্দর’ বলে বর্ণনা করেন। তিনি জানান, কয়েক বছর আগে একটি বিলাসবহুল ইয়ট থেকে উপকূলটি দেখার পরই তিনি ও জ্যারেড কুশনার সেখানে বিনিয়োগের পরিকল্পনা করেন।
এদিকে, প্রকল্প সংশ্লিষ্ট জমি বিক্রির ঘটনায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। মিয়ামিভিত্তিক ব্যবসায়ী আরতুর শেহু গত এপ্রিলে বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে উপকূলীয় এলাকার একটি অংশ বিক্রি করেন। সে সময় তিরানায় প্রকল্পবিরোধী বিক্ষোভ চলছিল।
আলবেনিয়ার প্রসিকিউটররা শেহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে ইউরোপে মাদক পাচার, অবৈধ অর্থ পাচার এবং প্রকল্পের জমির মালিকানা সংক্রান্ত জালিয়াতির অভিযোগ রয়েছে। তবে শেহু সব অভিযোগ অস্বীকার করেছেন।
অন্যদিকে, প্রকল্প এলাকার সবচেয়ে কাছের গ্রাম জভারনেকের বাসিন্দারা এক দশকেরও বেশি সময় ধরে আদালতে শেহুর জমির মালিকানা দাবি চ্যালেঞ্জ করে আসছেন।
উল্লেখ্য, ডুয়া লিপার বাবা-মা আনেসা ও দুকাগজিন ১৯৯২ সালে কসোভো থেকে যুক্তরাজ্যে আশ্রয় নেন। ১৯৯৫ সালে লন্ডনে জন্ম নেওয়া ডুয়া পরে পরিবারের সঙ্গে কসোভোতে ফিরে গেলেও মাত্র ১৫ বছর বয়সে সংগীতজগতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে একাই লন্ডনে ফিরে যান। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
