ট্রাম্পের ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলে কী দেখলেন মোদি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। আজ সোমবার অ্যাকাউন্ট খুলেই দুটি ট্রুথ শেয়ার করেন তিনি। যার মধ্যে একটি তাঁর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা ছবি এবং অন্যটি তাঁর ৩ ঘণ্টার পডকাস্টের লিংক।
এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পোস্টকে ‘ট্রুথ’ বলা হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রথম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং এর ক্যাপশনে লিখেছেন, ‘ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে আমি আনন্দিত! আমি এখানকার উদ্যমী মানুষদের সঙ্গে মিথস্ক্রিয়া ও ভবিষ্যতে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’
দ্বিতীয় ট্রুথে তিনি বিখ্যাত পডকাস্টার ও কম্পিউটারবিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তাঁর সাম্প্রতিক ৩ ঘণ্টার পডকাস্টের একটি লিংক শেয়ার করেন। এই পডকাস্টে বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন বৈশ্বিক বিষয়সহ অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে।
তাঁর ভিডিও শেয়ার করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। এই ভিডিওতে আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক সমস্যা এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প উভয়ে নিজ নিজ দেশকে প্রাধান্য দেন। এটি তাঁদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, জো বাইডেনের সময় ট্রাম্প ক্ষমতায় না থাকলেও তাঁদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল।
মোদি আরও বলেন, ‘ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে হিউস্টনের অনুষ্ঠানে আমাকে সময় দিয়েছিলেন। ওই সময় আমি তাঁর সাহস ও আমার প্রতি তাঁর আস্থা দেখে মুগ্ধ হয়েছি।’
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
