ট্রাম্পের চাপে ১০৩টি বোয়িং বিমান কিনবে কোরিয়ান এয়ার
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের কোম্পানির সঙ্গে আরও ব্যবসা করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে যে চাপ সৃষ্টি করেছেন, তার মধ্যে ১০৩টি বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে কোরিয়ান এয়ার।
এ লক্ষ্যে কোরীয় এয়ারলাইনটি মার্কিন এভিয়েশন জায়ান্ট বোয়িংয়ের সঙ্গে ৩৬ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে।
দুই কোম্পানি যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তির আওতায় বোয়িংয়ের ৭৮৭, ৭৭৭ এবং ৭৩৭ মডেলের যাত্রীবাহী জেট নেবে কোরিয়ান এয়ার।
কোম্পানির প্রধান ওয়াল্টার চো বলেছেন, নতুন এ জেটগুলো আসবে এক ‘সন্ধিক্ষণে’। তাতে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী বিমান কোম্পানির বহর আধুনিক হবে। ফলে আসিয়ানা এয়ারলাইন্সের সঙ্গে একীভূত হওয়ার সময় কোম্পানির প্রতিযোগিতামূলক থাকা নিশ্চিত হবে।
বিবিসি লিখেছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা বাদে এ ঘোষণা আসে। এশিয়ার দেশটির ওপর যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে ১৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছে, তা নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।
উড়োজাহাজ কেনার চুক্তি প্রকাশ করা হয় দুই দেশের সরকারি প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে, সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী কিম জং-কোয়ান।
সিউলের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে হওয়া একাধিক চুক্তির একটি হচ্ছে কোরিয়ান এয়ারের চুক্তি।
সোমবারই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ ঘোষণা করেছে, তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ২১ বিলিয়ন থেকে বাড়িয়ে ২৬ বিলিয়ন ডলার করবে।
ট্রাম্প ও লির বৈঠকের খানিকবাদেই হুন্দাই ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রে একটি নতুন কারখানা স্থাপন করবে, যেখানে বছরে ৩০ হাজার রোবট তৈরি করা সম্ভব হবে।
বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের স্টেফানি পোপ কোরিয়ান এয়ারের ক্রয়াদেশকে ‘যুগান্তকারী চুক্তি’ বলে বর্ণনা করেছেন।
বিবিসি লিখেছে, এ চুক্তির আওতায় থাকবে ৫০টি বোয়িং ৭৩৭-১০ যাত্রীবাহী উড়োজাহাজ এবং ৪৫টি দূরপাল্লার জেট। কোরিয়ান এয়ার আটটি ৭৭৭-৮ ফ্রেইটার কার্গো উড়োজাহাজও কিনবে।
বোয়িং বলছে, এ চুক্তির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান বজায় থাকবে। বিশ্বজুড়ে কোম্পানির নিয়োগ করা জনশক্তির সংখ্যা ১ লাখ ৭০ হাজার।
সবশেষ চুক্তিসহ এ বছর বোয়িংয়ের কাছে কোরিয়ান এয়ারের ক্রয়াদেশ ও প্রতিশ্রুত বিমানের সংখ্যা সার্ধশতাধিক বলে বিবিসি জানিয়েছে।
- মনোনয়ন না পেয়ে যা বললেন অভিনেত্রী চমক
- মধ্যরাতে এনসিপির যুবশক্তি ছাড়লেন সদস্যসচিব
- নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
- তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতে
- ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলের হামলা
- হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ
- শর্ত সাপেক্ষে ইরানের নেতাদের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প
- ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ
- পুরনো পোশাকেই ফিরছে পুলিশ
- এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
- ৯০ সেকেন্ডে হামলা হয় ১০০ লক্ষ্যবস্তুতে
- মার্কিন নৌ অবরোধ বলবৎ থাকলে সংলাপে বসবে না ইরান
- এক মাসে দুইবার বাড়লো এলপি গ্যাসের দাম, ১২ কেজি ১৯৪০ টাকা
- লোডশেডিংয়ে ‘টাইম লিমিট’ চান ব্যবসায়ীরা
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
- ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল
- সোমবার থেকে ডিপোপর্যায়ে জ্বালানি তেল বর্ধিতহারে বরাদ্দ হবে
- জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন?
- বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
- জ্বালানির চাপ জনজীবনে
- হরমুজ প্রণালি আবার বন্ধ
- হেলিকপ্টার উপহার দেওয়া প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী জ্যাকুলিন
- এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা প্রীতির
- ‘আজ বাসায় বাজার হবে না, বাজার হলে বাবা-মায়ের ঔষধের টাকা হবে না’
- অপরাধের হটস্পট মোহাম্মদপুর
- যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সতর্কবার্তা
- বাড়লো জ্বালানি তেলের দাম
- টিবিএন ২৪’র জামান গুরুতর অসুস্থ
- লায়ন মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন শুরু আজ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
