টুইটার অধিগ্রহণ নিয়ে মাস্ককে তৃতীয়বার তলব যুক্তরাষ্ট্রে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার (পরে নতুন ব্র্যান্ডিংয়ে এক্স হওয়া) অধিগ্রহণ সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য দিতে কোম্পানিটির মালিক ইলন মাস্ককে তৃতীয়বারের মতো তলব করেছে যুক্তরাষ্ট্রের আদালত।
মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র সামনে নির্ধারিত তারিখে মাস্ক উপস্থিত না হওয়ার পর গেল শনিবার রাতে এ আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট বিচারক লরেল বিলার।
বিচারক বলেছেন, এসইসি’র তদন্ত ভিত্তিহীন ও হয়রানিমূলক ও তারা বিভিন্ন অপ্রাসঙ্গিক তথ্য চাচ্ছে, এমন অভিযোগ তুলে সংস্থাটির সমন গ্রহণ না করে নিয়ন্ত্রকদের সামনে ‘হাজির হননি’ মাস্ক।
গত বছরের অক্টোবরে টেসলার মালিক মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল এসইসি, যেখানে চার হাজার চারশ কোটি ডলারে তার টুইটার অধিগ্রহণের বিরুদ্ধে চলমান তদন্তে তার কাছে সহযোগিতা চেয়েছিল সংস্থাটি।
এসইসি’র কর্মকর্তারা জানতে চান, টুইটারের স্টক কেনার সময় তিনি আইন মেনে বিভিন্ন নথি পূরণ করেছিলেন কি না ও এ চুক্তি সম্পর্কে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো সত্য কি না।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের আদেশ অনুসারে, মাস্ক এ শুনানিতে যোগ দিতে চান না কারণ তিনি বিশ্বাস করেন, নিয়ন্ত্রক সংস্থাটি গণমাধ্যমের কাছে বিভিন্ন তথ্য ফাঁস করেছে।
টুইটারে নিজের মালিকানা সংশ্লিষ্ট তথ্য প্রকাশে বিলম্ব করার অভিযোগে এ নিয়ে তৃতীয়বার মাস্ককে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছে এসইসি। এর আগে ২০২২ সালেও দুইবার তাকে সাক্ষ্য দিতে বাধ্য করেছে সংস্থাটি।
মাস্কের দাবি, তাকে তৃতীয়বার তলব করা ‘স্রেফ হয়রানি’।
যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রযুক্তি জায়ান্ট কোম্পানির মতই মার্কিন সরকার বেশ কিছু বিষয়ে তদন্ত চালাচ্ছে মাস্কের বিরুদ্ধে।
সামাজিক মাধ্যম এক্স-এ ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আরেক নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)’র রোষানলেও পড়েছেন তিনি।
ওই শুনানির ফলাফলকে ‘কোনো সরকারি সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সত্য লুকানোর মতো লজ্জাজনক ঘটনা’ হিসেবে ব্যাখ্যা করেছেন মাস্ক।
২০১৮ সালেও বিতর্কের মুখে পড়েছেন মার্কিন এ ধনকুবের, যখন টেসলাকে ব্যক্তিমালিকানাধীন কোম্পানি করা নিয়ে নিজস্ব প্রচেষ্টার ইঙ্গিত দিয়ে তিনি টুইট করেছিলেন, “ফান্ডিং সিকিওর্ড”।
তবে, তার ওই বক্তব্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আইন লঙ্ঘন করে বলে সে সময় যুক্তি দেখিয়েছিল বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীতে অবশ্য মাস্ক এ আদেশ মানতে রাজি হন যে, টেসলাকে তার বিভিন্ন টুইট পর্যবেক্ষণের ক্ষমতা দেওয়া হবে। তবে, পরবর্তীতে এ চুক্তি লঙ্ঘন করে পুনরায় মামলার মুখে পড়েন মাস্ক।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
