টিসিবির পেঁয়াজের দাম নিয়ে খুশি ক্রেতারা
প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯
খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। এর নির্ধারিত দামে খুশি ক্রেতারা।
মঙ্গলবার প্রেসক্লাবের পূর্ব পাশের গেটে টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোলা বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর মাত্র ৪৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।
পেঁয়াজের নির্ধারিত দাম হাতের নাগালে থাকায় এবং যোগান থাকায় বেশ ভালো ভাবেই কিনতে পারছেন ক্রেতারা। তবে পেঁয়াজ কেনার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের।
টিসিবির ট্রাকের সামনের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন মাজেদ রহমান। তিনি বলেন, খোলা বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছে। মাত্র ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রির কারণে আমরা পেঁয়াজ কিনতে পারছি।
টিসিবি’র ট্রাক থেকে পেঁয়াজ কিনতে আসা সচিবালয়ের কর্মকর্তা হাবিব আহমেদ বলেন, কয়েকদিন থেকে পেঁয়াজ কেনা হচ্ছে না। এখানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে দুই কেজি কিনলাম। এটা ভালো উদ্যোগ।
শুধু পেঁয়াজ নয়, টিসিবির ট্রাকে মশুর ডাল, চিনি, সয়াবিন তেলও পাওয়া যাচ্ছে। তবে এসব পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি।
ট্রাকে প্রতি কেজি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা। সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ২ ও ৫ লিটার করে বিক্রি হচ্ছে।
ট্রাকে থাকা বিক্রয় কর্মী আরাফাত বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিক্রি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত লোকজন লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। এখন যোগান শেষ। আবার আগামীকাল সকালে বিক্রি শুরু হবে।
ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এজন্য সরকার ন্যায্যমূল্যে টিসিবিতে পেঁয়াজ বিক্রির এ কার্যক্রম শুরু করেছে।
টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি করছেন। এসব ট্রাকে টিসিবি নির্ধারিত পণ্যের মূল্য সংবলিত ব্যানার থাকবে। এছাড়াও চট্টগ্রামে ১০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করছে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
