জ্যাকসন হাইটস কিংস একাদশের প্রীতি সম্মিলনী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ জুন ২০২৪
জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবের এক প্রীতি সম্মিলনীতে বক্তারা সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেছেন, খোলা মাঠ মানুষের মনের প্রান্তরকে উন্মুক্ত করার প্রেরণা জোগায়।
গত বুধবার সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এই প্রীতি সম্মিলনীতে কিংস একাদশ টিমের সদস্য, পৃষ্ঠপোষক, ব্যাবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। তারা তাদেও বক্তব্যে বলেন, তরুণ সমাজকে আলোর পথে আনতে ক্রীড়া-শিল্প-সাহিত্যের চর্চার কোন বিকল্প নাই। জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাব দীর্ঘদিন ধরে সেই কাজটি করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাহাদ সোলায়মান, আলমগীর খান আলম, শাহ্ জে. চৌধুরী, জাকির হোসেন বাচ্চু, শেখ নোমান পলাশ, ডা. শাহজাদী পারভীন, ক্লাবের সভাপতি রশীদ নিয়াজি, সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, টিম ডিরেক্টর আফতাবুজ্জামান শিমুল, ম্যানেজার আশিফুল হক ও আলাউদ্দিন রিমু, দল নির্বাচক সজীব ইসলাম প্রমুখ।
দলের ম্যানেজার আকতারুজ্জামান শিমুল তার বক্তব্যে বলেন, আমাদের তরুণ সমাজ সামাজিকভাবে নৈতিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। ভয়াবহ মাদকের ছোবলে আক্রান্ত হচ্ছে, মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এসব থেকে তাদেরকে আলোর পথে আনতে ক্রীড়া-শিল্প-সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। খোলা মাঠ মানুষের মনের প্রান্তরকেও উন্মুক্ত করার প্রেরণা জোগায়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা এই ক্রিকেট দলটি গঠন করেছি, যাতে করে নিউইয়র্কের তরুণেরা মাঠে গিয়ে শারিরীক-মানসিক ও শৈল্পিক ভাবে নিজেদের গড়ে তুলতে পারে।
নিজের দলের সফলতা কমনা করে অধিনায়ক রাশীদ নিয়াজী বলেন, ২০২০ সালে নিউইয়র্কে ক্রিকেট খেলার মানকে উন্নত করার লক্ষ্য নিয়ে এই দল গঠন করা হয়। আগামী দিনে তার দলের খেলোয়াড়রা আমেরিকা ও বাংলাদেশের জাতীয় দলে খেলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলের উপ-অধিনায়ক আসিফ ফয়সাল বলেন, আমরা খেলার মাধ্যমে নিউইয়র্কে বাঙালি কমিউনিটির যুব সমাজকে আলোকিত করতে চাই।
পরিচিতি সভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাঠ শুধু খেলাধুলাই নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের শরীর আর প্রাণের এক অচ্ছেদ্য বন্ধন। খেলাধুলা মেধা ও মননকে সমৃদ্ধ করে, শারীরিক ও মানসিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে। সেই খেলার মধ্যে যুব সমাজকে টানতে না পারলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। বক্তারা এই ক্লাবের সার্বিক কর্মকান্ডে তাদের সর্বাত্মক সহযোগিতার কথা ঘোষণা করেন।
জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস-প্রেসিডেন্ট হুমায়ুন আহমেদ, টিম ডিরেক্টরের দায়িত্বে আছেন আফতাবুজ্জামান শিমুল, ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দুই জন আশিফুল হক ও আলাউদ্দিন রিমু এবং সিলেক্টরের দায়িত্বে আছেন সজীব ইসলাম।
খেলোয়াড়ের তালিকায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন রশীদ নিয়াজি, ভাইস ক্যাপ্টেন আসিফ ফয়সল। তালিকায় আছেন হাফিজ মুনাম, মো: রাবির, জে এ সনেট, শাহারিয়ার ইমন, মো: সারাফাজ, মশিউর রহমান, আফতাবুজ্জামান শিমুল, শিমুল পাল, আলী ইমরান, ইমরান উদ্দিন, মো. আলামিন হোসাইন, মুক্তাল আলী, রাফাতুল রাসেল, আলাউদ্দিন রিমু, মো. জিহান তৌহিদ, রেজাউল, সাফায়েত ইসলাম, মো. তারেক ভূঁইয়া ও হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ইমরান উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের অন্যতম সদস্য জামিল সারোয়ার জনী।
উল্লেখ্য, বাংলাদেশি যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে, মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ২০২০ সালে এই ক্রিকেট ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
