জোরদার হামলায় আরো ৩৫৫ ফিলিস্তিনি নিহত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩
অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরাইল। হামলার ২৩তম দিনে শনিবার রাতে সেখানে আরো সেনা পাঠানোর দাবি করেছে সামরিক মুখপাত্র। এর ফলে সেখানে ২৪ ঘণ্টার অভিযানে আরো ৩৫৫ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও বলেছেন এ অভিযান বেশ কঠিন এবং দীর্ঘায়িত হবে। এ অবস্থায় ইরানের প্রেসিডেন্ট গাজা অভিযান নিয়ে হুশিয়ারি দিয়ে বলেছেন এ পরিস্থিতি সবাইকে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে। আর গাজা ও ইসরাইলের সাধারণ মানুষের কথা বিবেচনা করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে শুক্রবারের অভিযানে গাজায় যোগাযোগ ব্যবস্থা একে ভেঙ্গে পরার পর তার আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে বলে জানা গেছে। খবর আল-জাজিরা, রয়টার্স, বিবিসি, আনাদোলু, এএফপির।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি রোববার বলেছেন, গত রাতে গাজা উপত্যাকায় আমাদের সেনা সংখ্যা আরো বাড়ানো হয়েছে। সেখানে অবস্থানরত আমাদের যোদ্ধাদের সঙ্গে তারা অভিযানে যোগ দিয়েছেন। আমরা সেখানে ধীরে ধীরে সেনা সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থল অভিযানও সম্প্রসারণ করছি। তিনি বলেন, স্থল অভিযান আসলে বেশ জটিল এবং এতে আমাদের সেনাসদস্যদের জন্যও ঝুকি রয়েছে। সেনাসদস্যদের নিরাপত্তা এবং এ যুদ্ধে লক্ষ্য অর্জনের জন্য আমরা জল, স্থল, আকাশ সীমায় আমাদের ক্ষমতার মধ্যে সবই করবো। গত রাতে সেনাবাহিনী হিজবুল্লাহর ৪৫০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে উল্লেখ করে হ্যাগারি বলেন, উত্তরে হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের বিরুদ্ধে যারাই লড়াই করছে, তাদেরকেই আমরা হত্যা করছি। এদিকে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের স্থল অভিযান দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার টেলিভিশনে এক ভাষণে তিনি একে দীর্ঘমেয়াদী ও কঠিন যুদ্ধ বলে উল্লেখ করেন। এই যুদ্ধকে ইহুদিদের টিকিয়ে রাখতে তিন হাজার বছরের পুরোনো যুদ্ধ আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা জিতব। আমরা জয়ী হবো। হামাসকে পরাজিত করাই আমাদের প্রধান লক্ষ্য। হামাসকে পরাস্ত করতে ইসরাইলের অতিরিক্ত বাহিনী এখন গাজা উপত্যকার সর্বত্র মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।
ইসরাইলের এ হামলায় ফিলিস্তিনে ৩৫৫জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এ নিয়ে ৩৩২৪টি শিশুসহ নিহতের সংখ্যা ৮০০৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল স্থল হামলা চালানোর মাধ্যমে ‘চূড়ান্ত সীমা’ অতিক্রম করেছে এবং এতে প্রত্যেককে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
রাইসি লিখেছেন, ইহুদিবাদী গোষ্ঠীর অপরাধযজ্ঞ চূড়ান্ত সীমা অতিক্রম করেছে; যা সবাইকে ব্যবস্থা নিতে বাধ্য করতে পারে। ইরানের প্রেসিডেন্ট বলেন, মার্কিন কর্তৃপক্ষ হামাস-ইসরায়েল যুদ্ধে তেহরানকে না জড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছে। অন্যদিকে, এই যুদ্ধকে আঞ্চলিক রূপ দিতে ইসরাইলকে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে। শনিবার রাতে আলজাজিরাকে এক সাক্ষাৎকারে রাইসি একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরাইলি বাহিনী গাজায় ঢুকেছিল এবং তারা ‘পরাজিত’ হয়েছে। শুধু তাই নয়, ইসরাইলি সেনারা গাজা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।
গাজার অভ্যন্তরে একাধিক স্থানে ইসরাইলি সেনাদের সঙ্গে লড়াই করছে বলে দাবি করেছে হামাস। হামাসের সামরিক শাখা ইজেদিন আল-কাসেম ব্রিগেডের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ‘গাজা ভূখণ্ডের উত্তর-পশ্চিমে ইসরাইলি সেনা ও তাদের সামরিক পরিবহনে হামলা করা হয়েছে।’ কাসেম ব্রিগেড থেকে জানানো হয়েছে, ‘গাজা শহরের পূর্বে ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।’ এছাড়া টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে হামাস-ইসরাইল সংঘাতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
ইসরাইলের টানা হামলায় অবরুদ্ধ গাজায় ব্যাপক বিপর্যয়কর মানবিক পরিস্থিতি তৈরি হওয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভয়াবহ রক্তপাত অবসানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। রোববার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। নেপালের রাজধানী কাঠমান্ডু সফররত জাতিসংঘ প্রধান বলেন, গাজার পরিস্থিতি প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে প্রয়োজনীয় মানবিক যুদ্ধবিরতির বদলে ইসরাইল সামরিক অভিযান জোরদার করেছে। তিনি বলেন, সংঘাতে বেসামরিক নাগরিকদের হতাহত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চোখের সামনে মানবিক বিপর্যয় ঘটছে আর সারাবিশ্ব তা প্রত্যক্ষ করছে।
এদিকে অব্যাহত বিমান হামলায় প্রায় দেড় দিন অন্ধকারে ডুবে থাকার পর গাজায় ফিরতে শুরু করেছে বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট সংযোগ। সংবাদ সংস্থা সাফা এবং হামাস সংশ্লিষ্ট শেহাব নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, রিয়াল-টাইম নেটওয়ার্ক ডেটাও গাজা ভূখণ্ডে ইন্টারনেট সংযোগ ফিরছে বলে জানিয়েছে। ইন্টারনেট মনিটরিং গ্রুপ ‘নেটব্লকস’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে গাজায় ইন্টারনেট ফেরার খবর জানিয়েছে। এক্সের এক পোস্টে ফিলিস্তিন টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে বলা হয়, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ফিরছে।
বন্ধ হয়ে গেছে গাজার ৩০ হাসপাতাল: ইসরাইলের হামলায় গাজার অন্তত ৩০টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অবরুদ্ধ গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে সেখানে মেডিকেল সামগ্রীও শেষ হয়ে গেছে। সে কারণে বেশিরভাগ হাসপাতালই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এদিকে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি দাবি করের্ছে ইসরাইলের সেনাবাহিনী তাদেরকে আল কুদস হাসপাতাল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। হাসপাতালের ৫০ মিটারের মধ্যে বোমা বর্ষণ করা হচ্ছে দাবি করে এক এক্স পোস্টে রেডক্রিসেন্ট বলেছে দখলদার বাহিনীর কাছ থেকে আমরা অনতিবিলম্বে আল কুদস হাসপাতাল খালি করে দেওয়ার হুমকি পেয়েছি।
বন্দী বিনিময়ে প্রস্তুত হামাস: গাজার হামাস শাখার প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার বলেছেন, তারা ইসরাইলের সঙ্গে বন্দী বিনিময় করতে প্রস্তুত। শনিবার তিনি বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরাইলের সঙ্গে অবিলম্বে বন্দী বিনিময় চুক্তি করতে প্রস্তুত।’ আল-সিনওয়ার বলেন, ‘ইসরাইলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি হলে সমস্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে।’ তবে ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বন্দী বিনিময়ের প্রস্তাব হামাসের ‘মনস্তাত্ত্বিক উগ্রবাদ।’
গুদামে ঢুকে ত্রাণ নিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা: অব্যাহত বোমা হামলায় বিপর্যস্ত লিফিস্তিনিরা। হামলার কারণে গাজায় খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্যের গুদামে হামলা চালিয়েছেন সাধারণ মানুষ। তারা সেখান থেকে আটা-ময়দার মতো অতি প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছেন বলে জানিয়েছে গাজায় কাজ করা জাতিসংঘের বিশেষ সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মানুষ হতাশ হয়ে বেপরোয়া হয়ে যাচ্ছেন। আর এসব হতাশা ও যুদ্ধের কারণে গাজায় যে কোনো সময় আইনের শাসনে ধস নামতে পারে।
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
