জাতিসংঘ হাইকমিশনারের সফর বাতিল করল মিয়ানমার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
রাখাইনে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধানের মিয়ানমার সফর বাতিল করে দিয়েছে নেইপিদো। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে চলতি মাসের শুরুর দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরাকান আর্মির হামলায় মিয়ানমার পুলিশের ১৩ সদস্যের প্রাণহানি ঘটে। এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট উইন্ট মিন্ট রাখাইনে আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। অভিযানে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।
সোমবার জাতিসংঘের এক বিবৃতিতে রাখাইনে জরুরিভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে রাখাইনে সফরে যাওয়ার কথা ছিল জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। কিন্তু মিয়ানমার সরকার গ্রান্ডির রাখাইন সফর বাতিল করেছে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়েছে। সহিংসতায় বিধ্বস্ত দেশটির পশ্চিমাঞ্চলের এই প্রদেশে সম্প্রতি আবারো সংঘর্ষ শুরু হয়েছে।
তবে এবারের এই সংঘর্ষ চলছে দেশটির জাতিগত সশস্ত্র রাখাইন বিদ্রোহীদের সংগঠন আরাকান আর্মির সদস্যদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর। বৌদ্ধ অধ্যুষিত রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসছে এই বিদ্রোহীরা।
গত ৪ জানুয়ারি বাংলাদেশ সীমান্তের কাছে পুলিশের একটি তল্লাশি চৌকিতে আরাকান আর্মির বিদ্রোহীদের হামলায় মিয়ানমার পুলিশের ১৩ কর্মকর্তা নিহত হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিস বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে এই সফর বাতিল করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্রিটেন রাখাইন পরিস্থিতি তুলে ধরতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
গ্রান্ডি ও জাতিসংঘের দূত ক্রিস্টিন স্ক্রানার বার্গনারের মিয়ানমার সফর বাতিলের ফলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই সফরের বাতিলের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় মিয়ানমার কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে বলে নিরাপত্তা পরিষদের এক কূটনীতিক মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, তারা (মিয়ানমার কর্তৃপক্ষ) মোটের ওপর কোনো কিছুই করছে না এবং রাখাইন পরিস্থিতি উন্মোচিত হোক মিয়ানমার সেটি চায় না। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মিশন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
