জরিমানার আড়াই কোটি টাকা নিয়ে টালবাহানা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪
যুক্তরাজ্যে শেখ হাসিনার সাবেক ডিপিএস খোকনের কাণ্ড
লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে মানহানি মামলায় হেরে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনকে ১ লাখ ৫৪ হাজার পাউন্ড, বাংলা টাকায় প্রায় আড়াই কোটি টাকা আর্থিক জরিমানা করা হয়েছিল। গত জুলাই মাসে রয়েল কোর্ট অব জাস্টিসের কিংস বেঞ্চ থেকে এ আদেশ দেওয়া হয়। রায়ে উল্লিখিত অর্থ পরিশোধের সয়মসীমা বেঁধে দিয়েছিলেন বিচারক। কিন্তু ওই নির্ধারিত সময়ের পর এখন পর্যন্ত খোকন কোনো অর্থ পরিশোধ করেননি বলে জানিয়েছেন জাওয়াদ নির্ঝরের আইনজীবী উশরাত সুলতানা। আদালতের নথি থেকে পাওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর অনুসন্ধানী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে ‘গুজব খোকন’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করায় মানহানির অভিযোগ এনে যুক্তরাজ্যের আদালতে ৫০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিলেন আশরাফুল আলম খোকন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মামলার শুনানি শেষে সব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে খোকনের আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা খারিজ করে দেন যুক্তরাজ্যের হাই কোর্ট। একই সঙ্গে আদালত এ মামলা পরিচালনা করতে গিয়ে জাওয়াদ নির্ঝরের খরচ বাবদ ১ লাখ ৫৪ হাজার ৬০২ পাউন্ড ০৫ পেন্স প্রদান করার নির্দেশও দেন। আদালত বিবাদীর আইনি খরচ বাবদ পৃথক দুটি ধারায় ২০৬৪৬.৫৮ পাউন্ড ১৪ মার্চ বিকাল ৪টার মধ্যে প্রদান করার নির্দেশ দেন। কিন্তু আশরাফুল আলম খোকন ওই আদেশ অনুযায়ী অর্থ প্রদান না করে আদেশের বিরুদ্ধে আরেকটি ক্রস আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে রয়্যাল কোর্ট অব জাস্টিসে ৭ জুন বাদী আশরাফুল আলম খোকনের আইনজীবী আড্রিয়ান ডেভিস ও বিবাদী জাওয়াদ নির্ঝরের আইনজীবী রাসেল উইলকক্সের শুনানির পর ১১ জুন প্রদত্ত রায়ে বাদী আশরাফুল আলম খোকনকে পূর্বের রায়ে উল্লিখিত ২০৬৪৬.৫৮ পাউন্ড ১৪ জুন বিকাল ৪টার মধ্যে বিবাদীকে প্রদানের আদেশ দেন। একই সঙ্গে বলা হয়, বাদী যদি আদেশ মানতে ব্যর্থ হন তাহলে বাদীর আবেদন পরবর্তী আদেশ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে এ অর্থের নিরাপত্তা বাবদ ২১ জুনের মধ্যে কোর্টের কাছে ২৬ হাজার পাউন্ড জমা রাখতে বলা হয়। পাশাপাশি বাদীর ক্রস আবেদনে বিবাদীর আইনি খরচ বাবদ আরও ১২ হাজার পাউন্ড আইনি খরচ ২১ জুন বিকাল ৪টার মধ্যে প্রদান করতে বলা হয়। রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাওয়াদ নির্ঝর বলেন, ‘আমাকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে হয়রানি করার জন্যই ব্রিটেনের আদালতে মিথ্যা মামলা করেন খোকন। ব্রিটেনে মামলা লড়া ব্যয়বহুল, তাই খুব স্বাভাবিকভাবেই এখানে বসবাসরত কারও জন্য মামলা লড়া অনেক কঠিন। এ সুযোগটি কাজে লাগিয়ে ব্রিটেনের কোর্টকে বল প্রয়োগ করে রায় নিজের পক্ষে নিতে চেয়েছিলেন তিনি। তবে সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। খোকন মামলায় হেরে গেছেন। আমার যে আর্থিক ক্ষতি হয়েছে সেই লিগ্যাল ফির অর্থ উদ্ধারে আমার আইনজীবীরা এরই মধ্যে আমেরিকাতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন। ব্রিটেনের আদালতে আর্থিক ত্নেপ্রাপ্ত খোকনের ব্যাপারে আমেরিকার আদালতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
