জনসন এন্ড জনসন বেবি পাউডা ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর অ্যাসবেসটস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক প্র্রসাধনী সামগ্রী উৎপাদনকারী জনসন এন্ড জনসনের বেবি পাউডারে ক্যান্সার সৃষ্টিকারক ক্ষতিকর উপাদান অ্যাসবেসটস রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ। গতকাল শুক্রবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত বিএসটিআই জানায়, এই পরীক্ষা দেশে কিংবা দেশের বাইরে হতে পারে। বিএসটিআই প্ররিচালক এস এম ইসহাক আলি রয়টার্সকে বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। কয়েক দিনের মধ্যেই বাজার থেকে আমরা নমুনা সংগ্রহ করব। তবে বেবি পাউডারে অ্যাসবেসটস পাওয়ার আগ পর্যন্ত পণ্যটি বাজারজাতকরণ বন্ধ করবে না বাংলাদেশ।
বিএসটিআই’র এই পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ ও ভারতে জনসন অ্যান্ড জনসন মুখপাত্রদের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স। তবে বৃহস্পতিবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, তাদের উৎপাদিত ট্যালকম পাউডার নিয়মিতই সরবরাহকারী ও স্বতন্ত্র পরীক্ষাগারে পরীক্ষা করা হয় অ্যাসবেসটস মুক্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য। ভারতে উৎপাদিত ট্যালকম পাউডার দেশটিসহ প্রতিবেশী শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপে বিক্রি হয় এবং তা ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত মান নিশ্চিত করে।
গত শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বেবি ও ট্যালকম পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকর অ্যাসবেসটসের উপস্থিতির কথা কয়েক দশক ধরেই জানত জনসন অ্যান্ড জনসন। প্রতিষ্ঠানটি এই প্রতিবেদনকে ভুয়া ও একপাক্ষিক বলে আখ্যায়িত করেছে।
জনসন অ্যান্ড জনসনের পণ্য ব্যবহারের কারণে ক্যান্সার হওয়ার দাবি করে সম্প্রতি কোম্পানিটির বিরুদ্ধে কয়েক হাজার অভিযোগ দায়ের করা হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালায় রয়টার্স। আদালতে উত্থাপন করা কোম্পানির বিভিন্ন নথি পর্যালোচনা করে বার্তা সংস্থাটি দেখতে পায়, অন্তত ১৯৭১ সাল থেকে নিজেদের উৎপাদিত পাউডারে অ্যাসবেসটস থাকার কথা জানতো প্রতিষ্ঠানটি। ওই সময় থেকেই শনাক্তযোগ্য পরিমাণ অ্যাসবেসটসের উপস্থিতির বিষয়ে নিশ্চিত ছিল তারা।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই কোম্পানির বেবি সোপ, লোশন, পাউডারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে বেশ জনপ্রিয়। অনেক বাবা-মা নিরাপদ মনে করেই তাদের সন্তানদের জন্য এসব পণ্য ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ট্যালকম পাউডার ব্যবহার করে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বেশ কয়েক জন নারী। এরপর তারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলার রায়ে আদালত গত জুলাইয়ে ২২ নারীকে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।
ওই নারীরা আদালতে অভিযোগ করেন, বিগত কয়েক দশক ধরে জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও অন্যান্য পণ্য ব্যবহার করায় তারা এ রোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগকারী ২২ নারীর মধ্যে ছয় জন ইতোমধ্যেই মারা গেছেন।
জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এ ধরনের আরও অন্তত নয় হাজার মামলা রয়েছে যুক্তরষ্ট্রের বিভিন্ন আদালতে।
গত সপ্তাহে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ থেকে ২০০০ সালের মধ্যে বেশ কয়েক দফা পরীক্ষায় অ্যাসবেস্টসের উপস্থিতি ধরা পড়লেও তা গোপন করে বিক্রি চালিয়ে গেছে জনসন অ্যান্ড জনসন।
রয়টার্সের ওই প্রতিবেদনের ভিত্তিতে ভারতের মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেখানে জনসন অ্যান্ড জনসনের কারখানা থেকে বেবি পাউডারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। ভারতে উৎপাদিত ওই ট্যালকম পাউডার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপেও বিপণন করা হয়।
এদিকে জনসন অ্যান্ড জনসন রয়টার্সের ওই প্রতিবেদনকে ‘একতরফা, মিথ্যা ও রঙ চড়ানো’ বলে আখ্যায়িত করেছে।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
