জনগণকে যেভাবে ভুলিয়ে রাখেন বিশ্বনেতারা
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩
জনগণের সামনে বারবার ভুল প্রমাণিত হওয়ার পরও কিছু কিছু রাজনীতিবিদকে অন্ধভাবে বিশ্বাস করে থাকে সাধারণ জনগণ। নিজেদের অনেক ষড়যন্ত্র তত্ত্ব অন্যকে গ্রহণ করতে বাধ্য করান তারা। এক্ষেত্রে তারা ব্যবহার করেন জনগণকে ভুলিয়ে রাখার কিছু মন্ত্র।
জনপ্রিয় রাজনীতিবিদরা শুধু মুখের মিষ্টি কথাতেই কোনো জাতির বিভক্তিকরণ, সংস্কৃতিতে দ্বন্দ্ব তৈরি অথবা অন্যের প্রতি ঘৃণা জাগিয়ে তুলতে পারেন। প্রতিপক্ষের প্রতি ধীরে ধীরে ঘৃণা সৃষ্টি করা অথবা তা প্রচারের কাজে ইতিহাসের বিভিন্ন স্বৈরশাসক এক ধরনের ‘অমানবিক রূপক’ ব্যবহার করে থাকেন।
‘পলিটিকস, লাইস অ্যান্ড কন্সপাইরেসি থিওরিস : অ্যা কগনিটিভ লিঙ্গুয়েস্টিক পারসপেকটিভ’ নামক এক গবেষণায় টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সেমিওটিকস ও ভাষাগত নৃবিজ্ঞানের অধ্যাপক মার্সেল ডেনেসি কর্তৃক এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অথবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অতীত ও বর্তমান কিছু রাজনীতিবিদদের বক্তৃতা বিশ্লেষণ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে।
বিশ্লেষণের ক্ষেত্রে ‘স্থানীয় ভাষাতত্ত্ব’ ব্যবহার করা হয়েছে। এটি ভাষাবিজ্ঞানের এমন একটি শাখা যেখানে ভাষা ও মনের পারস্পারিক সম্পর্ক পরীক্ষা করা হয়।
সাধারণ চোখে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা দুটি ভিন্ন সমস্যা বলে মনে হতে পারে। কিন্তু এগুলো পরস্পর সম্পর্কিত বিষয়।
গবেষণায় উঠে এসেছে, প্রাচীনকাল থেকেই প্রভাবশালী নেতারা কিছু শব্দ ব্যবহার আর বক্তৃতার মাধ্যমে মানুষকে অতি আবেগপ্রবণ করে তুলেন। তখন তারা কংগ্রেসের আসনে মার্চ করা অথবা প্রতিবেশী কোনো দেশকে আক্রমণ করার মতো সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। ভাষা ব্যবহার করে মিথ্যা ও ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে দিতে পারে। সমাজকে করে তুলতে পারে অস্থিতিশীল। তৈরি করতে পারে জাতিতে জাতিতে বিভাজন।
স্বৈরশাসকদের অমানবিক রূপকের উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে নাৎসি শাসনকালের কথা। সেসময় বহিরাগত ও সংখ্যালঘুদের বোঝাতে ‘সরীসৃপ’ ও ‘পরজীবী’ শব্দগুলো ব্যবহার করা হতো।
ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, লক্ষ্যবস্তু করা কোনো সামাজিক গোষ্ঠীকে বোঝাতে শক্তিশালী নেতারা তাদের ‘ইঁদুর’, ‘কীটপতঙ্গ’ অথবা ‘প্লেগ’ শব্দগুলোর মতো রূপক ব্যবহার করতেন। আর এসব রূপক শোনার পর সাধারণ মানুষের মস্তিষ্ক এমনভাবে পরিবর্তিত হয়, যা তাদের মধ্যে আরও বড় মিথ্যা আর ষড়যন্ত্রের তত্ত্ব বিশ্বাসের মতো পরিস্থিতি তৈরি করে।
মানুষকে প্রভাবিত করার কাজে রূপকগুলো যেভাবে কাজ করে: জনসাধারণকে প্রভাবিত করার প্রথম ধাপ বা পূর্বশর্ত হলো শ্রোতাদের একটি সঠিক সংবেদনশীল অবস্থা চিহ্নিতকরণ। মানুষ তার মনের মধ্যে ভয় বা অনিশ্চয়তা অনুভব করতে হবে। মানুষের মনের সংবেদনশীল অবস্থায় অমানবিক রূপকগুলো বেশি কার্যকর হয়।
এই গবেষণায় দেখানো হয়েছে, গুরুত্বপূর্ণ চিত্র ও ধারণাগুলোকে একত্রিত করে ভাষা মানুষের মস্তিষ্কে বিদ্যমান সার্কিটগুলোতে ট্যাপ করে ও ‘সুইচ অন’ করে। রূপকগুলো উচ্চতর জ্ঞানীয় যুক্তির সঙ্গে এমন সংযোগ তৈরি করে যার বাস্তবে কোনো ভিত্তি না-ও থাকতে পারে। আর যখন এটি ঘটে তখন কোনো ব্যক্তির মধ্যে রূপকগুলো যে মিথ্যা তা বোঝার সক্ষমতা আর থাকে না। এগুলোকে সঠিক বলে মনে করতে থাকে। আর এ ধরনের রূপকের ব্যবহার যত বেশি ব্যবহার করা হয় তা তত বেশি কার্যকর হয়ে উঠতে থাকে।
ষড়যন্ত্র তত্ত্বে একই ধরণ অনুসরণ করা হয়। এই গবেষণায় উঠে এসেছে চিন্তাভাবনার কোনো ধরন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে তা কোনো মানুষের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা কঠিন। অর্থাৎ কেউ যদি ইতোমধ্যেই অমানবিক রূপকের আকারে ছড়ানো মিথ্যা বিশ্বাস করে আর কোনো ষড়যন্ত্র তত্ত্বের মুখোমুখি হয় তাহলে তাদের মধ্যে প্রভাবিত হওয়ার মাত্রাও বাড়তে থাকে।
একবার মানুষ কোনো মিথ্যাকে বিশ্বাস করতে শুরু করলে বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক যত প্রমাণই তাদের সামনে হাজির করা হোক না কেন তারা তাদের মন পরিবর্তন করতে পারে না।
বিদেশিদের প্রতি ঘৃণা তৈরিতে অমানবিক রূপকের ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে ২০১০-এর দশকে পপুলিস্ট ও অতি-ডানপন্থি রাজনৈতিক আন্দোলনের উত্থানের সময়।
২০১৬ সালে হাঙ্গেরিতে উদ্বাস্তু ও অভিবাসীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত প্রচারণা চালানোর সময় দেশটির নেতা অরবান তাদের একটি ‘বিষ’ হিসাবে চিহ্নিত করেছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের নেতাদের ‘নাৎসি’ হিসাবে বর্ণনা দেওয়াও এক ধরনের অমানবিক রূপকের ব্যবহার।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি বড় মিথ্যা ব্যবহার করে ষড়যন্ত্র তত্বের ধরন অনুসরণ করেছিলেন। ডানপন্থি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়লে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে আক্রমণ করতে তার সমর্থকদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
