ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯
ছেলেদের বিচিত্র জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়। প্রতিনিয়ত টুকিটাকি অনেক জিনিস সঙ্গে নিয়ে চলতে হয়। কারও কারও বাসা ও অফিসের একগুচ্ছ চাবি, হালকা নাশতা, এমনকি অতি প্রয়োজনীয় ঔষধ সঙ্গী হয়। কেউবা মানিব্যাগ নিয়ে পড়েন বিড়ম্বনায়, পকেটে নাকি ব্যাগ কোনটিতে মানিব্যাগ নিরাপদ এ নিয়ে ভাবতে থাকেন।
বর্তমানে এসব ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করার দিন শেষ। ছেলেরা চাইলেই ব্যবহার করতে পারেন সাইড ব্যাগ। অফিস কিংবা কলেজ-ইউনিভার্সিটিতে যারা যাতায়াত করেন তাদের অনেকের পছন্দের তালিকায় আছে এ ব্যাগ। সুন্দর ও রুচিশীল ব্যাগই একজন স্মার্ট ও সচেতন মানুষের পরিচয় বহন করে। এছাড়া যারা প্রতিদিন সকালে উঠে অফিসে দৌড়ান তারা বেশ ভালো করেই বুঝেন এসব ব্যাগের প্রয়োজনীয়তা। বিশেষ করে যারা শার্ট-প্যান্টের পকেটে অনেক প্রয়োজনীয় জিনিষ নিয়ে চলাচল করেন।
ছেলেদের যন্ত্রণা কমাতে সাইড ব্যাগ অগ্রগণ্য ভূমিকা পালন করছে। এই ব্যাগে মোবাইল, চার্জার, চাবি, মানিব্যাগ, প্রয়োজনীয় ওষুধ, ক্রিম ও অন্যান্য প্রসাধনী, ছোট ডিভাইস, হ্যান্ড স্যানিটাইজার, অবসরে পড়ার জন্য ছোট বই, নোট খাতা, কলম, পকেট টিস্যু, মাস্ক, চেক বই, সানগ্লাস, ঘড়ি, ভিজিটিং কার্ড, হেড ফোনসহ ছোট ছোট প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন।
তবে এ ব্যাগ নির্বাচনে সতর্কতা অবলম্বন করা উচিত। কিন্তু মাঝে মাঝে এ অতি প্রয়োজনীয় এ ব্যাগটি কেনার সময় অনেকে ভুল করে থাকেন। ব্রান্ডের ও লোকাল উভয়ই পাওয়া যায়। এক্ষেত্রে দরদামের তারতম্য হয়। সাধারণত মার্কেট ও শো রুমগুলোতে কাপড়ের ও চামড়ার ব্যাগ পাওয়া যায়। দাম ১৫০০ টাকা থেকে ৪০০০ এর মধ্যে। চাইলে আপনার পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যাগ কিনতে পারবেন।
এই ব্যাগে বেশ কয়েকটি পকেট থাকে। বেশি পকেট আছে এমন ব্যাগ নির্বাচন করুন। এতে সুবিধা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা করে নির্দিষ্ট একেকটি পকেটে রাখা যাবে। পকেট বেশি হলে ব্যাগের ভেতরে রাখা ছোটখাটো জিনিসগুলো খুঁজে পেতে সুবিধা হয়। ব্যাগটি এমন হওয়া দরকার যার ম্যাটেরিয়াল অনেকটা হালকা। কারণ এমনিতেই অনেক বেশি জিনিসপত্র থাকার কারণে ব্যাগ ভারি হয়ে যায়। ব্যাগ ভারি হয়ে গেলে তা বহনে অনেক অসুবিধা হয়। এমন ব্যাগ নির্বাচন করুন ব্যাগের হ্যান্ডেল ছোট বড় করা যায়।
ব্যাগের রঙের দিকে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। তবে হালকা রং বাছাই করাই উত্তম। বেশি জমকালো রং একেবারেই মানানসই নয়। লেদার বা চামড়ার ব্যাগে আলাদা ঐতিহ্য আছে। যে কোনও পোশাকের সঙ্গে লেদারের ব্যাগ ভালো মানায়।
সাইড ব্যাগ রাজধানীর বেশ কয়েকটি মার্কেটে পাওয়া যায়। ঢাকা নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম, জিগাতলা, গুলশানসহ বিভিন্ন শপিং কমপ্লেক্স ও আঞ্চলিক মার্কেটে পাওয়া যায়। কম দামে লেদারের ব্যাগ কিনতে চাইলে ঢাকার রায়েরবাজার-হাজারীবাগে চলে যেতে পারেন। প্রয়োজনে অর্ডার দিয়ে ব্যাগ তৈরি করে নিতে পারেন। ব্যাগ আকর্ষণীয় রাখতে ও দীর্ঘস্থায়ী করতে মাঝে মাঝে মালিশ করতে পারেন।
বিদেশি ব্যাগের ব্র্যান্ডগুলোর মধ্যে আছে প্রেসিডেন্ট, ক্যামেল মাউন্টেইন, ব্ল্যাক ডায়মন্ড, উইলসন, পাওয়ার, অরনেট, পিয়ারি গার্ডেন, ফ্যান্টাসিয়া, লিভস কিং, মিনিস্টার, ম্যাক্স, ন্যাক্স, টি ট্রাভেলস, টার্গেট, টিডল ব্র্যান্ডের ব্যাগ।
তবে যে ব্র্যান্ডই কিনুন সাইট ব্যাগ টেকসই করতে হলে অতিরিক্ত চাপ দেয়া উচিৎ নয়। ব্যাগ আগুন ও পানি থেকে দূরে রাখতে হবে। ব্যাগ ভিজে গেলে চুলার ওপরে শুকানো উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব রোদে অথবা স্বাভাবিক তাপমাত্রায় তা শুকিয়ে নিতে হবে।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
