চীনে মহাসড়কে ধস, প্রাণহানি বেড়ে ৪৮
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৪
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের একাংশ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। মহাসড়কের ধসে যাওয়া অংশে গাড়ি আটকে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মহাসড়কে মাটি ধসে যাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
দেশটির সরকারি সংবাদমাধ্যম সিনহুয়া বলেছে, ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার স্থানীয় সময় রাত ২টার দিকে গুয়াংডং প্রদেশের মেইঝো-দাবু মহাসড়কে ধসের ঘটনা ঘটে। ওই মহাসড়কের ১৭ দশমিক ৯ মিটার (৫৮.৭ ফুট) এলাকা ধসে যায় এবং ২৩টি গাড়ি গর্তে আটকা পড়ে। এই ঘটনায় নিহত বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চীনে পাঁচদিনের সরকারি ছুটি চলছে। এই ছুটি উপলক্ষ্যে দেশটির লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকায় ভ্রমণ করছেন। দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মেইঝো শহরে এপ্রিলের শেষের দিক থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সেখানে বিপজ্জনক কাদা ধসের পাশাপাশি আকস্মিক বন্যায় বাড়িঘর তলিয়ে যায় এবং কিছু এলাকায় সেতু ক্ষতিগ্রস্ত হয়।
বৃহস্পতিবার মেইঝোর সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন, মহাসড়কের ধসে যাওয়া এলাকায় ৫৭৭ জন ত্রাণ কর্মকর্তা ও ৮০টিরও বেশি উদ্ধারকারী যানবাহন এবং সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। মহাসড়ক থেকে পড়ে যাওয়া অনেক গাড়ি গভীর কাদার নিচে চাপা পড়ায় উদ্ধারকাজ পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বেঁকে যাওয়া ধাতব রেললাইন ও গভীর সবুজ জঙ্গলের মাঝের রাস্তায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে বেশ কিছু গাড়ি কাদার নিচে চাপা পড়েছে। ক্রেন এবং এক্সক্যাভেটর ব্যবহার করে গাড়িগুলো উদ্ধারের চেষ্টা করছেন কর্মীরা। এ সময় বেশ কিছু গাড়িকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়।
চীনের স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই দুর্ঘটনার ভিডিওতে গর্তে পড়ে যাওয়ার পরপরই কিছু যানবাহনে আগুন ধরে যেতে দেখা যায়। উইবোতে পোস্ট করা একটি ভিডিওতে একজন চালক বলেন, তিনি গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ফাঁটল দেখতে পান। পরে দ্রুত গাড়ি চালিয়ে ওই এলাকা পেরিয়ে যান তিনি। এর পরপরই সেখানে ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই চালক।
দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মহাসড়কে ধসের এই ঘটনায় লোকজনকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ওই এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করায় সব ধরনের ঝুঁকি নিরসনেরও আহ্বান জানিয়েছেন তিনি।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
