গড় আয়ুসহ সামাজিক সূচকের তথ্য সংগ্রহ জানুয়ারিতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
আসছে ১ জানুয়ারি (২০১৯) থেকে সারা দেশে শুরু হচ্ছে গড় আয়ুসহ বিভিন্ন সামাজিক সূচকের তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ। ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের অংশ হিসেবে নমুনা সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এ উপলক্ষে রোববার রাজধানীর আগাঁরগাওয়ে পরিসংখ্যান ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস’র মহাপরিচালক কৃষ্ণা গায়েন। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস এবং বিবিএস’র উপ-মহাপরিচালক তাজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।
এতে জানানো হয়, দেশব্যাপী আইএমপিএস ডিজাইন অনুযায়ী ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। এ উপলক্ষে দু‘দিনব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ের মূল প্রশিক্ষকদের রিফ্রেসার প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এমএসভিএস প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কেননা এর মাধ্যমে গড় আয়ুর চিত্র পাওয়া যায়। প্রকল্পে সৃজনশীলতা আনার প্রয়োজনীয়তা রয়েছে। জরিপে শুধু বেঁচে থাকা নয়, সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং শুধু শিক্ষার তথ্য নয়, প্রকৃত শিক্ষার তথ্য নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।
নমুনা সংগ্রহকারী তথা গণনাকারীরদের টাকা পোস্ট অফিসের মাধ্যমে তাদের হাতে পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
কৃষ্ণা গায়েন বলেন, এসডিজি বাস্তবায়নে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে। আগামী ১ জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু হচ্ছে। গণনায় নির্ভুল তথ্য পেতে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা পালন করবে। এর মধ্য দিয়ে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।
১৯৮০ সাল থেকে প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। আদমশুমারির মধ্যবর্তী ১০ বছর সময়ের মধ্যে এ প্রকল্পের মাধ্যমে গড় আয়ু, মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু প্রভৃতি সূচকের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
