গ্রামের মাঠ থেকে উঠে আসে ক্রিকেটার
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
ক্রিকেট শব্দের অর্থ ঝিঁঝি পোকা। কিন্তু ক্রিকেট অর্থে এখন কেউ এমনটা বোঝেন না। শুধু ‘চার-ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই?’- এমন উত্তেজনাকর, উত্তপ্ত অবস্থাকে এখন মানুষ ক্রিকেট হিসেবে চেনেন। এ ক্রিকেট মানে একটি খেলা। যার শুরুটা ইংল্যান্ডে হলেও বাংলাদেশের শহুরে পরিবেশের গণ্ডি পেরিয়ে ছুঁয়েছে গ্রামের দিগন্তকে।
আগে দেখা যেত, জাতীয় দলে যেসব ক্রিকেট তারকার জায়গা হতো; তাদের শতভাগ শহুরে পরিবেশে বেড়ে ওঠা। কিন্তু এখনকার সময়টা একদম বদলেছে। একেবারে অজপাড়াগা, প্রান্তিক গ্রাম থেকে কেউ যদি ভালো খেলে তার লাগাম ধরে রাখা যায় না। গ্রাম থেকে ইউনিয়ন, সেখান থেকে উপজেলা, এরপর জেলা, তারপর বিভাগীয় পর্যায়, সবশেষে মূলধারার ক্রিকেটাঙ্গনে খেলার সুযোগ মেলে অনেকের।

পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ের সবগুলো ধাপ পেরিয়ে জাতীয় ক্রিকেট টিমে জায়গা হয় অনেকের। এমন একজনের উদাহরণ টানলে চোখে ভেসে আসে দেশ ও আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনের জনপ্রিয় তারকা মোস্তাফিজুর রহমানের নাম। যার বাড়ি পশ্চিম উপকূলের সাতক্ষীরা অঞ্চলের একদম প্রত্যন্ত একটি গ্রামে। জাতীয় পর্যায়ে চান্স পাওয়ার আলোচনায় আসে তাঁর বাড়িতে বিদ্যুতের আলো নেই। মোস্তাফিজ গ্রামের বাড়িতে ফিরলে গরমে তাঁর শরীর ঘামে ভিজে যেত। পরে অবশ্য সরকার তাঁর সুবাদে ওই গ্রামে বিদ্যুৎ পৌঁছায়।
আজকের এ মোস্তাফিজ গ্রামের মাঠে ক্রিকেট খেলে উঠে আসা তারকা। ধান কাটার পর গ্রামের একদল কিশোর-তরুণ বেশ তাড়াহুড়া করেই কোদাল দিয়ে ধান ক্ষেতকে স্টেডিয়ামের মত বানিয়ে ফেলে। ঠিক বাইশ ব্যাট দূরত্ব নিয়ে পিচ আর বল, ব্যাট, স্ট্যাম্প নিয়ে শুরু হয় খেলার আয়োজন। বোলার বল করেন বেশ গতি নিয়ে। আর ব্যাটসম্যান দারুণভাবেই বোলারের বলকে মোকাবেলা করেন। বাউন্ডারি হিসেবে ধরা হয় আইলকে। সে আইলে বসেন দর্শকরা।
দর্শক সারি থেকে মনছোঁয়া হাততালি, খেলোয়াড়দের খেলাকে আরো শক্তিশালী করে। মাঠের চারপাশে কাণায় কাণায় দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। এ যেন এক স্টেডিয়াম। এ স্টেডিয়াম অস্থায়ী। কৃষকের হাল পড়লেই স্টেডিয়ামের মেয়াদ শেষ। তবে সক্রিয় কিছু ক্রিকেটপ্রেমী তরুণদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে কয়েক মাস সময়ের জন্য কৃষি ক্ষেতকে বন্ধক রাখা হয়, কৃষককে কিছু টাকা দিয়ে।
গ্রামের এমন একটি স্মৃতি জাগানো ক্রিকেট টুর্নামেন্টের নাম এইচপিএল। যার পূর্ণরূপ হাজিগঞ্জ প্রিমিয়ার লীগ। লক্ষ্মীপুরের কমলনগরের পশ্চিম চর লরেন্স হাজিগঞ্জ মেঘনাপাড়ে এই ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজন করে একদল কলেজ-ভার্সিটি পড়ুয়া তরুণ। ওই টুর্নামেন্টে প্রতিদিন রেকর্ডসংখ্যক দর্শক খেলা দেখতে আসেন। এমনকি দর্শক হিসেবে টিকিটের বিনিময়ে ছিল আসন ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্য। নদীভাঙনের কারণে এমন আয়োজন স্থায়ী হয়নি।
আয়োজকদের একজন লক্ষ্মীপুর জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ। তিনি বলছিলেন, ‘এইচপিএল শুরুর আগে আমরা বিভিন্ন অঞ্চলের সাথে গ্রামের এসব মাঠেই টিম ধরে ক্রিকেট খেলতাম। ১৫-২০ কিলোমিটার দূরে হলেও আমরা খেলতে যেতাম বা প্রতিপক্ষের খেলোয়াড়রা খেলতে আসতো। সে চিন্তা থেকেই এই টুর্নামেন্টের আয়োজন করি। সেই টুর্নামেন্টে কেবল মাঠ কাঁপেনি, পুরো এলাকা কেঁপেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হতো। এমনকি নারী দর্শকরাও খেলা দেখতে আসতো। আমাদের এখানে যারা খেলেছে, তাদের কেউ কেউ বিকেএসপি বা রাজধানীর বিভিন্ন ক্লাবে খেলছে।’

খেলা সম্পর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করলেন ঢাকা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী ও গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী রানা হাওলাদার। তিনি বলেন, ‘আমি গ্রামে ফিরে ছোটদের সাথে খেলতাম। গ্রামের মাঠে ক্রিকেট খেলাকে এখন বেশ মিস করি। ক্রিকেট নিয়ে আমার স্মরণীয় কিছু ঘটনা আছে। তখন বেশ ভালোই খেলতাম। ছিলাম অলরাউন্ডার। ১ থেকে শুরু করে ১১ নাম্বারে ব্যাট করার অভিজ্ঞতা আছে। গ্রামে যারা ক্রিকেট খেলেননি তাদের খেলাধুলার জীবন বৃথা। শিক্ষা, খেলাধুলা যে কোন বয়সে করা যায়।’
বিসিবির নিয়োগপ্রাপ্ত লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের ক্রিকেট কোচ মনির হোসেন বলেন, ‘গ্রামের মাঠ থেকে খেলে আমাদের এখানে অনেকেই উঠে এসেছে। তাদের কেউ কেউ অনূর্ধ্ব-১৬ তে খেলে বিভাগীয় পর্যায়ে বেশ দারুণ খেলছে। তাদের ভবিষ্যত বেশ সম্ভাবনাময়। আমরা চেষ্টা করি, গ্রামে যারা ভালো খেলে তাদের তুলে আনার জন্য। সেক্ষেত্রে যদি গ্রামের স্কুলগুলোর মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনযোগ দেয়া হয়, তাহলে আমরা তাদের তুলে আনতে পারি। কারণ এখানে একটা সংযোগ কাজ করে।’
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধার করলো যুক্তরাষ্ট্র, উচ্ছ্বসিত ট্রাম্প
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
