গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করলেন আর্জেন্টিনার কোচ!
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
লিডস ইউনাইটেড ও ডার্বি কাউন্টি, ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দুটি দল। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগ অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণের জন্য এই দুই দল প্রচণ্ড চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে লক্ষ্যে যথাক্রমে মার্সেলো বিয়েলসা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতো দুই কিংবদন্তিকেও নিয়োগ দিয়েছে এই দুই ক্লাব। দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিডস ও ষষ্ঠ স্থানে থাকা ডার্বি মুখোমুখি হয়েছিল কাল। ম্যাচের আগেই অভিযোগ উঠেছিল ডার্বির মাঠের বাইরে থেকে উঁকিঝুঁকি মেরে ল্যাম্পার্ডের কৌশল সম্পর্কে আরেকটু গভীর ধারণা পাওয়ার জন্য ক্লাবের এক কর্মচারীকে পাঠিয়েছিলেন বিয়েলসা। ম্যাচ শেষে ‘দোষ’টি স্বীকারও করলেন এই আর্জেন্টাইন কোচ।
কোচিং প্রজ্ঞার দিক দিয়ে বিয়েলসার সমকক্ষ মানুষ আছেন হাতেগোনা। এই বিয়েলসার কাছ থেকেই কোচিং ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অনুপ্রাণিত হয়েছেন, দীক্ষা নিয়েছেন পেপ গার্দিওলা, মরিসিও পচেত্তিনো, হোর্হে সাম্পাওলি, এদুয়ার্দো বেরিজ্জো, জেরার্ডো মার্টিনোর মতো ম্যানেজার। তবে অতি প্রতিভাবান বলেই কি না, বিয়েলসার স্বভাবটা বেশ পাগলাটে। যে কারণে তাঁর ডাকনামই হয়ে হয়ে গিয়েছে ‘এল লোকো’ বা ‘পাগল লোক’! ফুটবলীয় কৌশলের ক্ষুদ্রাতিক্ষুদ্র জিনিসগুলিও খুব নির্ভুলভাবে করতে চান তিনি। যে কারণে লিডসের কৌশল সম্পর্কে আরও বেশি জানতে চেয়েছিলেন। কিন্তু জানতে গিয়েই অজান্তে অনৈতিক একটি কাজ করে বসেছেন, ডার্বির অনুশীলন মাঠের বাইরে গুপ্তচর পাঠিয়ে।
কয়েক দিন আগে ডার্বির মাঠের বাইরে একজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ব্যাপারটা বুঝতে পেরে নিজেদের নিরাপত্তা সম্পর্কে শঙ্কিত হয় ডার্বির কর্মকর্তারা, ডার্বিশায়ারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডেকেও আনে ক্লাবটি। যদিও সেই লোককে গ্রেপ্তার করা হয়নি, কেননা তিনি দৃশ্যত ডার্বির কোনো ক্ষতি করেননি। সেদিনই বোঝা গিয়েছিল সন্দেহভাজন লোকটি লিডস থেকেই এসেছেন। কাল বিয়েলসার স্বীকারোক্তির মাধ্যমে সেই সন্দেহটাই সত্যি বলে প্রমাণিত হলো, ‘হ্যাঁ, সেই লোককে আমিই পাঠিয়েছিলাম। আমি এই পুরো ব্যাপারটার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি। আমারই দোষ। কাজটি করার জন্য আমি ডার্বির অনুমতিও নিইনি। আমি আগেও এমন কাজ করেছি, যখন আর্জেন্টিনার কোচ ছিলাম। তখন এই কাজকে নীতিবিরোধী বলে মনে হয়নি। আমার ওখানে এটি খারাপ কাজের চোখে দেখা হয় না। পুরো ব্যাপারটাতেই আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন, কিন্তু সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো বিষয়টাকে ডার্বি ও ল্যাম্পার্ড কীভাবে দেখছে। গতকাল ল্যাম্পার্ড আমাকে বলেছে, আমি নীতিবিরোধী কাজ করেছি।’
ওদিকে ডার্বির কোচ ল্যাম্পার্ড পুরো ব্যাপারটায় বেশ বিরক্ত। বেশ কয়েকটা কথা শুনিয়ে দিয়েছেন বিয়েলসাকে, ‘আপনি যদি এখন এই কাজটা করে বলেন এটি আপনাদের সংস্কৃতির অংশ, সেটা তো আমার দেখার বিষয় না। আমার যদি কখনো ইংল্যান্ডের বাইরে কোথাও কাজ করার সৌভাগ্য হয়, আমি অবশ্যই সেই দেশের সংস্কৃতি, রীতিনীতি সম্পর্কে জানার চেষ্টা করব। খেলোয়াড়ি দিক দিয়ে বিয়েলসা যে কাজটা করেছেন, সেটা নীতিবিরোধী।’
বিয়েলসা এর আগে ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। আর্জেন্টিনা ছাড়াও কোচিং করিয়েছেন চিলিকে। লিল, মার্শেই, লাৎসিওর মতো ক্লাবগুলোকেও কোচিং করিয়েছেন তিনি। তার ফুটবলীয় প্রজ্ঞা বিশ্বনন্দিত।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
