গুনাহের কথা কি বাবা-মাকে জানানো উচিত?
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমি এমন এক গুনাহর কাজ করেছিলাম যার জন্য আমি এখনো লজ্জিত। যদিও আমি ঐ গুনাহর জন্য তওবা করেছি এবং নিজেকে ঐ অবস্থা থেকে ফিরিয়ে এনেছি। তথাপি, ভেতর থেকে তা আমার বাবা-মায়ের কাছে বলে নিজেকে হালকা করতে প্রচন্ড চাপ অনুভব করছি। যদিও আমি যিনা করিনি, কিন্তু তা করার মত কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি কি এখন নিজের মধ্যে চেপে রাখবো, না তাদেরকে জানাবো?
উত্তর:
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনি যদি গোপনে কোন গুনাহ করেন, তবে আপনার গুনাহর জন্য তাওবাও আপনার গোপনে করা উচিত। আল্লাহ যা কিছু গোপন করেছেন, আপনার কখনোই উচিত হবে না তা প্রকাশ করা।
আপনার উচিত, আপনার গুনাহের জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করা। তবে মনে রাখবেন, আপনার গুনাহের ক্ষমার জন্য প্রথমেই আপনাকে উক্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে।
আপনাকে আপনার গুনাহের জন্য সত্যিকার অর্থে অনুতাপ ও অনুশোচনা করতে হবে এবং দ্বিতীয়বার ঐ গুনাহ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। পাশাপাশি নিজেকে সর্বদা সৎলোকের সাহচর্যে রাখা এবং সময়কে উত্তম ও গঠনমূলক কাজে ব্যয় করার চেষ্টা করতে হবে।
আপনার বাবা-মাকে আপনার গুনাহ সম্পর্কে জানানো আপনার গুনাহ মাফের জন্য কোন প্রকার পূর্বশর্ত নয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেন,
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ . وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ
“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।” (সূরা যুমার, আয়াত: ৫৩-৫৪)
এই আয়াত অনুযায়ী, গুনাহ থেকে ক্ষমা পেতে আমাদেরকে আন্তরিকতার সাথে আল্লাহর পথে ফিরে যেতে হবে এবং তার ইচ্ছার কাছেই আমাদের আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ তার আইন মান্য করতে হবে। আপনার গুনাহ মাফের জন্য আপনি যা করেছেন, তাই আপনার জন্য যথেষ্ট। সুতরাং, আর কারো কাছে নিজের গোপন থাকা গুনাহকে প্রকাশ করে না দিয়ে উক্ত গুনাহ দ্বিতীয়বার করা থেকে দূরে থাকুন এবং উত্তমকাজে নিজেকে ব্যস্ত রাখুন। আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করুন এবং আপনাকে ধৈর্যশীল হবার তাওফিক দান করুন।
যুক্তরাষ্ট্র থেকে প্রশ্নটি করেছেন মাহদিয়া, জবাব প্রদান করেছেন উত্তর আমেরিকার মুসলিম স্কলার শাইখ আহমাদ কুট্টি।
সূত্র : এবাউট ইসলাম ডটনেট
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- পথ চলার আদব!
- নামাজে মনোযোগী হওয়ার উপায়
- তাকদিরে বিশ্বাস না করলে ঈমান থাকেনা
