গুগল-ফেসবুক জয় করলো বাংলাদেশি তরুণ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের কাইদুল ইসলাম পৌঁছে গিয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, গুগলে! খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী হিসেবে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার গৌরব অর্জন করেছেন এই তরুণ।
কাইদুলের এই যাত্রা এতটা সহজ ছিলো না। ২০১০ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শুরু হয় কাইদুলের জীবনের এক নতুন অধ্যায়। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় বাবাকে আর্থিক সহযোগিতা করার জন্য টিউশনি করানো শুরু করেন কাইদুল। খুব অল্প সময়েই মধ্যেই বেশ সুনাম অর্জন করেন তিনি। কিন্তু কয়েক মাস পর টিউশনি করানোতে এক ধরণের একঘেয়েমিতা অনুভব করেন তিনি। উপলব্ধি করেন টিউশনির মাধ্যমে মাস শেষে পকেটে হাতখরচ আসলেও, তাতে তার কোনো দক্ষতা বৃদ্ধি হচ্ছে না। এই বিষয়টি ভাবিয়ে তোলে কাইদুলকে। পড়াশুনার পাশাপাশি তিনি উপার্জনের এমন একটি পথ খুঁজতে শুরু করেন, যেখানে টাকার পাশাপাশি বৃদ্ধি পাবে তার দক্ষতা, প্রতিনিয়ত তিনি শিখতে পারবেন অজানা অনেক বিষয়। অবশেষে কাইদুল খুঁজে পান তার কাঙ্ক্ষিত পথ। টিউশনি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্সিং! ওয়েব ও এন্ড্রোয়েড ডেভেলপমেন্টের বিভিন্ন ছোট ও মাঝারি আকারের প্রজেক্ট করে অর্থের পাশাপাশি বাড়াতে থাকেন তার দক্ষতা।
দ্বিতীয় বর্ষে কাইদুল জানতে পারেন, গুগল থেকে একটি একটি দল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছে তাদের ক্যাম্পাসে পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে। ঠিক তখন থেকেই গুগলের প্রতি এক ধরণের কৌতুহল অনুভব করেন কাইদুল। প্রশ্ন করেন নিজেকে- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটিতে কারা কারা চাকরি করেন? বাংলাদেশ থেকেই বা ক'জন চাকরি করছেন সেখানে? কী কী জানলে এই প্রতিষ্ঠানে চাকরি পাওয়া সম্ভব? নিজের মধ্যে জন্ম নেয়া এসব প্রশ্নের উত্তর খুঁজতে কাইদুল আশ্রয় নেন ইন্টারনেটের। জানতে পারেন অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার ও প্রব্লেম সলভিং এ ভালো হওয়া প্রয়োজন। কিন্তু ফ্রিল্যান্সিং এর পথটা ছিল এসবের থেকে একটু আলাদা। কাইদুল বুঝতে পারলেন, তিনি যে পথ ধরে হাঁটছেন তার শেষটা হয়তো মিলবে না তার স্বপ্নের পথে। তাই তিনি ফ্রিল্যান্সিং করার হার কমিয়ে হাঁটতে থাকেন নতুন এক স্বপ্নের পথে। শুরু করেন প্রব্লেম সলভিং এর চর্চা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে সিজিপিএ ৩.২৫ নিয়ে অনার্স সম্পন্ন করেন কাইদুল। বিশ্ববিদ্যালয় জীবনে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পড়াশুনার মাঝেই সীমাবদ্ধ থাকেনি কাইদুলের গণ্ডি। বরং নিজের চেষ্টা, পরিশ্রম ও মেধা দিয়ে তিনি বিস্তৃত করেছেন তার জানার পরিধি।
কাইদুলের চাকরি জীবন শুরু হয় কানাডা ভিত্তিক ভিওআইপি সফটওয়্যার প্রতিষ্ঠান আইবল নেটওয়ার্কসে। সেখানে সহকর্মী হিসেবে পাশে পান এসিএম ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্টের (২০১২, ২০১৩) বিজয়ী মাকসুদ হোসাইনকে। মাকসুদের সঙ্গে কাইদুলের আড্ডার বড় একটা অংশ জুড়ে থাকতো বিগ ফোর (গুগল, ফেসবুক, মাইক্রোসফট ও অ্যামাজন)। তখন থেকেই কাইদুলের মনে বাসা বাঁধতে শুরু করে এক নতুন স্বপ্ন- যে করেই হোক, বিগ ফোরের একটিতে পদচিহ্ন রাখা চাই-ই চাই।
বিগ ফোরের জন্য কাইদুল টপকোডার, হ্যাকারর্যাঙ্ক, কোডশেফ, লিটকোডসহ বিভিন্ন ওয়েবসাইটের প্রোগ্রামিং প্রব্লেম সলভ করতে শুরু করেন। বিভিন্ন অনলাইন প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের বড় বড় সফটওয়্যার প্লাটফর্মগুলো কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে পড়াশুনা করতে শুরু করেন তিনি।
২০১৫ সালে কাইদুলের লিংকড-ইন প্রোফাইল নজর কাড়ে গুগল, লন্ডন অফিসের একজন রিক্রুটারের। তিনি তাকে গুগলে আবেদন করার পরামর্শ দেন। গুগলে আবেদন করেন কাইদুল। প্রাথমিক পর্যায়ের ফোন ইন্টারভিউয়ে সফলভাবে উত্তীর্ণ হলে অন-সাইট ইন্টারভিউয়ের জন্য তাকে ডাকা হয় গুগলের লন্ডন অফিসে। কিন্তু ভিসাজনিত সমস্যার কারণে আর লন্ডন যাওয়া হয়ে ওঠে না কাইদুলের। যেনো স্বপ্নের অনেক কাছে এসেও তা হাতছাড়া হয়ে যায়।
এরপর ২০১৬ সালে ওরাকলে আবেদন করেন কাইদুল। সবগুলো ইন্টারভিউ বেশ ভালোভাবে সম্পন্ন করলেও শেষে গিয়ে চাকরির অভিজ্ঞতা কম থাকায় ওরাকল থেকে খালি হাতে ফিরতে হয় কাইদুলকে। কিন্তু হতাশ হয়ে থেমে থাকেননি কাইদুল। বরং আগের তুলনায় দ্বিগুণ জেদ নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আগামীর জন্য। এরপর ২০১৭ সালের জুলাই মাসে আমাজন থেকে একজন রিক্রুটার খুঁজে পান কাইদুলকে। তিনি তাকে চাকরির আবেদন করার পরামর্শ দিলে সেখানেও আবেদন করেন কাইদুল। কিন্তু এবারেও একেবারে শেষ পর্যায়ে গিয়ে বাদ পড়তে হয় কাইদুলকে। একই বছরের নভেম্বর মাসে কাইদুল আবেদন করেন ফেসবুকের সিঙ্গাপুর অফিসে। কিন্তু এখানেও শেষ পর্যন্ত মিলেনি কোন ইতিবাচক উত্তর। ২০১৮ সালে ফেসবুকের লন্ডন অফিস থেকে একজন রিক্রুটারের বার্তা পান কাইদুল। রিক্রুটারের কথামতো আবেদন করেন ফেসবুকের লন্ডন অফিসে। কিন্তু বাছাই পর্যায়ের এক পর্যায়ে এসে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তাদের রিক্রুটমেন্ট প্রসেস।
বারবার সম্মুখীন হওয়া ব্যর্থতা থেকে শক্তি সঞ্চয় করতে থাকেন কাইদুল। সঙ্গে নিজের ভেতরে জন্ম নেয়া পরাজয়বোধ যেনো রুপ নিতে শুরু করে জেদে। ফলস্বরূপ পূর্বের তুলনায় পড়াশুনা আরো বাড়িয়ে দেন কাইদুল। সময় বাঁচানোর জন্য নিজে রান্না করা বন্ধ করে খেতে শুরু করেন রেস্টুরেন্টের খাবার। কাইদুল তখন কর্মরত উবারের প্রতিদ্বন্দ্বী বিখ্যাত রাইড হেইলিং জার্মান-মধ্যপ্রাচ্য ভিত্তিক প্রতিষ্ঠান 'কারিম' এ। চাকরির পাশাপাশি সমানতালে চলতে থাকে পড়াশুনা ও প্রোগ্রামিং প্রব্লেম সলভিং এর চর্চা।
এরপর ২০১৮ সালের ডিসেম্বর মাসে আবার গুগলে আবেদন করেন কাইদুল। তবে এবারের আবেদনটা ছিল আগেরগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। এবারের প্রস্তুতি গ্রহণটা ছিল একেবারে তার মনের মতো। তাই তার আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল আগের তুলনায় অনেক বেশি। গুগলের স্যান ফ্রান্সিসকো ও ইসরাইল অফিসে পরপর দুইটি ফোন ইন্টারভিউ শেষে পাঁচটি অন-সাইট ইন্টারভিউ সম্পন্ন হয় সুইজারল্যান্ডে। ইন্টারভিউয়ের সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন করার পর কাইদুল সম্মুখীন হলেন গুগলের ১০-১২ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে গঠিত হারায়িং কমিটির কাছে। সেখানেও সফলভাবে উত্তীর্ণ হলেন তিনি। এরপর গুগলের এক্সিকিউটিভ কমিটি কাইদুলের ফলাফল দেখে ইতিবাচক সাড়া প্রদান করলেন। অবশেষে কাইদুল পৌঁছে গেলেন তার পথচলার শেষ ঠিকানায়। ২০১৯ সালের ১৩ জানুয়ারি গুগল থেকে অফার লেটার গ্রহণ করলেন কাইদুল! দীর্ঘ একটি পথচলা শেষে কাইদুল ছুঁয়ে দেখলেন সফলতার শেষ চূঁড়া।
এদিকে ফেসবুকে আবারো চাকরির আবেদন করেছিলেন কাইদুল। জানুয়ারির ২৫ তারিখে মিললো তার ফলাফল। ফেসবুকের সিঙ্গাপুর অফিস থেকে তাকে নিশ্চিত করা হয় তার চাকরির ব্যাপারে। তবে পরবর্তী চাকরির প্রতিষ্ঠান হিসেবে গুগলকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কাইদুল। চলতি বছরের এপ্রিল গুগলের জুরিখ অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন কাইদুল।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
