গাড়ি চার্জ হবে মাত্র ২০ মিনিটে
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯
ইলেকট্রিক গাড়ির প্রসারে একটি বড় সমস্যা হচ্ছে, এগুলো চার্জ হতে অনেক সময় লাগে। তবে এই সমস্যা সমাধানে জার্মানি ও স্পেনের একদল বিজ্ঞানী কাজ করছেন। তারবিহীন এক পদ্ধতি বের করেছেন তারা, যার সাহায্যে মাত্র ২০ মিনিটে একটি গাড়ি চার্জ করা সম্ভব বলে দাবি করছেন গবেষকরা।
স্পেনের সারাগোসায় ইলেকট্রিক গাড়ির জন্য এই অভিনব চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে।
প্রকৌশলী লুর্দেস গার্সিয়া জানান, ‘ইন্ডাক্টিভ অর্থাৎ তারবিহীন প্রযুক্তিতে গাড়ি চার্জ হয়। এক্ষেত্রে চার্জিং স্টেশনের টারমার্কের নিচে কয়েল বসানো থাকে। গ্রিড থেকে কয়েলে জ্বালানি সরবরাহ করা হয়। কোনো গাড়ি টারমার্কের ওপর সঠিকভাবে উঠলে কয়েল আর গাড়ির মধ্যে সংযোগ স্থাপিত হয়। তখন কয়েল থেকে গাড়িতে জ্বালানি সরবরাহ হতে পারে। এভাবে কার, ভ্যান কিংবা ইলেকট্রিক বাস চার্জ করা যায়।’
গবেষকরা বলছেন, এই পদ্ধতি তুলনামূলকভাবে সহজ ও নিরাপদ। বিজ্ঞানীরা এখন পরীক্ষামূলকভাবে সফল এই পদ্ধতির বাণিজ্যিক রূপ দিতে আগ্রহী।
প্রকৌশলী জোসে ফ্রান্সিসকো সান্স ওসোরিও বলেন, ‘একটি পরিপূর্ণ তারবিহীন চার্জিং স্টেশন তৈরির জন্য যা প্রয়োজন, তার প্রায় সবই আমাদের কাছে আছে। এখন আমরা কয়েল প্রস্তুতকারক খুঁজছি। কিন্তু এই কয়েলগুলো এতটাই অন্যরকম যে, এগুলো তৈরি করতে পারার মতো যুতসই কোম্পানি খুঁজে পাওয়া কঠিন হচ্ছে।’
ইউরোপীয় এই প্রকল্পের অন্যতম লক্ষ্য, মানুষকে ইলেকট্রিক গাড়ির সুবিধা সম্পর্কে জানানো। কিন্তু তার আগে প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।
প্রকৌশলী আক্সেল বারকোভ বলেন, ‘প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, গাড়ি আর অবকাঠামোর মধ্যে যোগাযোগ স্থাপনের কাজটি সফলভাবে করা। পরের চ্যালেঞ্জ, ৫০ কিলোওয়াটের একটি চার্জিং স্টেশনে ৩ দশমিক ৭ কিলোওয়াটের একটি গাড়ি কীভাবে চার্জ করা সম্ভব। আর সবশেষ চ্যালেঞ্জটি হচ্ছে, গাড়ি ঠিক জায়গায় বসানো। পরীক্ষায় দেখা গেছে, টারমার্কের নিচে থাকা কয়েলের ওপর গাড়িটি কীভাবে বসছে, তার ওপর চার্জ হওয়া নির্ভর করে।
এর সমাধান হচ্ছে, এমন এক পদ্ধতি বের করা, যা গাড়িকে ঠিক জায়গায় বসাতে সাহায্য করবে। ফলে জ্বালানি অপচয় হবে না। ম্যাগনেটিক ফিল্ড, অপটিক সিস্টেম আর অ্যালগোরিদমের সাহায্যে সমাধানের পথ খুঁজছেন বিজ্ঞানীরা।
প্রকৌশলী ইয়র্গ ক্যুফেন বলেন, ‘গবেষণার এই পর্যায়ে এসে আমরা ক্যামেরা আর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, অর্থাৎ আরএফআইডি ব্যবস্থার সাহায্যে একটি উপায় বের করতে পেরেছি, যা চালককে গাড়িটি ঠিক জায়গায় পার্ক করতে সহায়তা করবে।’
চার্জিং স্টেশনের সক্ষমতা বাড়াতে আরও গবেষণার প্রয়োজন।
প্রকৌশলী জোসে ফ্রান্সিসকো সান্স ওসোরিও বলেন, ‘এখানে আমরা একটি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করছি। অন্য দেশে হয়তো অন্য ফ্রিকোয়েন্সিতে কাজ হতে পারে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ঠিক করতে হবে। কয়েলের আকার নিয়েও একটা সিদ্ধান্তে আসতে হবে। একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে চাইলে এসব বিষয় প্রয়োজন হবে।’
প্রকৌশলী আক্সেল বারকোভ জানান, ‘আমার মনে হয়, এই পদ্ধতিতে চার্জ গ্রহণে সক্ষম গাড়ি তৈরির কাজ শুরুর কাছাকাছি পৌঁছে গেছি আমরা। দু-এক বছরের মধ্যে এটি শুরু হতে পারে বলে আমার মনে হচ্ছে।’
গবেষকরা এবার এমন এক চার্জিং স্টেশন তৈরির চেষ্টা করছেন, যা দিয়ে গাড়ি চলার সময়ই চার্জ দেয়া সম্ভব হবে।
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
