গর্ভকালীন ডায়াবেটিস
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯
গর্ভকালীন ডায়াবেটিস একটি বিশেষ এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। মোটামুটি ১০ থেকে ১৫ ভাগ গর্ভবতী নারী ডায়াবেটিসে আক্রান্ত হন প্রতি বছর। যেহেতু গর্ভের সন্তানের ওপর ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব অনেক বেশি সেহেতু গর্ভকালীন ডায়াবেটিস অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।
কারা এই ঝুঁকিতে রয়েছে
যাদের পরিবারের ডায়াবেটিস আছে।
যাদের অতিরিক্ত ওজন।
বয়স ৩৫ এর বেশি অথবা যাদের পূর্বে গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস আছে তাদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে।
শনাক্ত করা হয় যেভাবে
রক্ত পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করা হয়। এটাকে বলা হয় ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। রোগী খালি পেটে একবার রক্ত দেবে, এরপর ৭৫ গ্রাম গ্লুকোজ খেয়ে দুই ঘণ্টা পরে দ্বিতীয় বার রক্ত দেবে। খালি পেটে যদি ৬.০ মি.লি. এর বেশি এবং গ্লুকোজ খাওয়ার দুইঘণ্টা পর যদি ৭.৮ মি.লি. এর বেশি হয় তবে তাকে গর্ভকালীন ডায়াবেটিস রোগী হিসেবে শনাক্ত করা হয়। গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হলে তখন তাকে অবশ্যই ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
যা মেনে চলতে হবে
১. খাদ্য নিয়ন্ত্রণ এবং সীমিত হালকা ব্যায়াম।
২. সমস্ত মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে।
৩. আলু ছাড়া সব শাক-সবজি ও ফল বেশি করে খেতে হবে।
৪. প্রতিদিন প্রোটিন খেতে হবে।
৫. ডাক্তারের নির্দেশ মতো সীমিত পরিমাণে শর্করা জাতীয় খাবার খাওয়া যাবে।
৬. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটতে হবে।
৭. এরপরও যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে তাহলে ইনসুলিন নিতে হবে। ইনসুলিন হচ্ছে গর্ভকালীন সময়ে সবচেয়ে নিরাপদ এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা। সাধারণত গর্ভকালীন ডায়াবেটিস সন্তান জন্মের পরেই চলে যায়। এরপরে আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হয় না।
জেনে রাখুন
গর্ভকালীন সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে প্রথমাবস্থায় গর্ভপাত হতে পারে। হতে পারে বিকলাঙ্গ, অধিক ওজনের বাচ্চা, গর্ভকালীন অবস্থায় সন্তানের মৃত্যু, প্রসবকালীন জটিলতা, নবজাতক সন্তানের জন্ডিস, গ্লুকোজ স্বল্পতা, রক্তে মৌলিক উপকরণের অসামঞ্জস্যতাসহ বিভিন্ন ধরনের জটিলতা।
কখন বুঝবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে?
যদি খালি পেটে রক্তের গ্লুকোজ ৫.৩০ মি.লি. মোলের নিচে থাকে এবং খাবার দুই ঘণ্টা পরে রক্তের গ্লুকোজ ৬.৭ মি.লি. মোলের নিচে থাকে।
যদি ৩.৫ মি.লি. মোলের নিচে নেমে যায় তখন আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তখন রোগীর মাথা ঘোরায়, ঘাম হয়, অনেক সময় অচেতন হয়ে যায়। এই সময় একটি মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিতে হয়।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য পরিবারের সব সদস্যকে গর্ভবতী মাকে সহায়তা করতে হবে। রোগীকে ঘন ঘন রক্ত পরীক্ষা করতে হবে। বারবার ডাক্তারের কাছে যেতে হবে। ইনসুলিন দেওয়া রোগীর নিজেকেই শিখতে হবে।
পরিবারের সব সদস্যের সহায়তায় একজন গর্ভবতী ডায়াবেটিক মা ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। ডায়াবেটিস সঠিক সময় শনাক্ত করা, সঠিকভাবে চিকিৎসা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিসের মূলমন্ত্র।
ডা. রায়হানা আমিন, এমবিবিএস, এফসিপিএস, কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) বাংলাদেশ প্রবীণ হাসপাতাল। আগারগাঁও, ঢাকা। হেলথ ল্যাবস লি. ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
