খাসোগি হত্যায় ইসরাইল-সৌদি গোপন সখ্য বাধাগ্রস্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্রের গোপন সহযোগিতায় সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক জোরদারের উদ্যোগ খাসোগি হত্যাকাণ্ডের পর বাধাগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার দুই সহযোগী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠার পর এই তৎপরতা পিছিয়ে পড়ে।
অক্টোবর মাসে জামাল খাসোগি হত্যার জন্য সালমানই দায়ী বলে সম্প্রতি একমত হয়েছে মার্কিন সিনেট। দীর্ঘদিনের শত্রু ইসরাইলের সঙ্গে বন্ধুত্ব তৈরির উদ্যোগে নেতৃত্ব দিচ্ছিলেন সালমান, মঙ্গলবার জানায় ওয়াল স্ট্রিট জার্নাল।
কিন্তু বিশ্বজুড়ে সমালোচনার ঝড় শুরু হওয়ায় এবং রাজসভায় অভ্যন্তরীণ বিবাদ শুরু হওয়ায় যুবরাজের প্রভাব কমে গেছে। একারনে এখন আর তারা ঝুঁকিপূর্ণ বৈদেশিক সম্পর্ক স্থাপনে আগ্রহী নয়। এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানায়।
‘খাসোগি হত্যার পর সব ঠাণ্ডা মেরে গেছে। এখন সৌদি আরেকবার সমালোচনার সম্মুখীন হতে চাইবে না,’ জার্নালকে বলেন একজন সৌদি কর্মকর্তা।
সৌদি আরব ইসরাইলকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি। এবং রাজা সালমান খাসোগি সংকটের পর রাজ্যশাসনে আরও সক্রিয় ভূমিকা পালন শুরু করেছেন। সম্প্রতি তিনি বলেন, ওই অঞ্চলে ইসরাইল-ফিলিস্তিন সংকটকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিবে তার রাজ্য।
খাসোগি হত্যাকাণ্ডের পর যুবরাজ সালমানের দুই ঘনিষ্ঠ সহযোগী পদচ্যুত হওয়াতেও ইসরাইলের সঙ্গে মৈত্রীর উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছে।
পদচ্যুত দুই সহযোগী হচ্ছেন রাজসভার সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানি এবং ডেপুটি ইন্টেলিজেন্স চিফ আহমেদ আল-আসারি। সৌদি আরব ও ইসরাইলের মধ্যে গোপন যোগাযোগের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
ইসরাইলের প্রতি মানুষের মনোভাব নরম করে তুলতে কাহতানি সৌদি আরবের সংবাদমাধ্যমকে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন। একই সঙ্গে ইসরাইলি প্রতিষ্ঠানের কাছ থেকে গুপ্তচরবৃত্তির অত্যাধুনিক প্রযুক্তি কিনতেও তিনি ভূমিকা পালন করেন বলে জানায় জার্নাল।
অন্যদিকে আল-আসারি গোপনে কয়েকবার ইসরাইল সফর করেছিলেন। ইসরাইলের প্রযুক্তি দিয়ে সৌদি আরব কিভাবে লাভবান হতে পারে তাই নিয়ে বৈঠক করেন এসব সফরকালে।
জার্নালের তথ্য অনুযায়ী আসারিই ইসরাইলের মাটিতে পা রাখা সবচেয়ে উচ্চপদস্থ সৌদি কর্মকর্তা।
বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও সৌদি ও ইসরাইল গোপনে সম্পর্ক জোরদার করে যাওয়ার চিন্তা করছিল বলে জানায় জার্নাল। কারণ, দুই দেশের অভিন্ন ব্যবসায়ীক ও নিরাপত্তাজনিত স্বার্থ রয়েছে।
পত্রিকাটি আরও জানায়, সৌদি সরকার ইসরাইলের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ কোটি ডলার বিনিয়োগ করার বিষয়ে চিন্তা করছে। সেই সঙ্গে ইসরাইলি ব্যবসায়ীদের ইসরাইলের পাসপোর্ট ছাড়াই বিশেষ দলিলের মাধ্যমে সৌদিতে সফরের অনুমতি দেয়ার কথা ভাবছে সৌদি।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
