খাসোগি হত্যার বিচার নিয়ে প্রশ্ন জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিচারের নিরেপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। আর বরাবরের মতোই এ হত্যাতদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা, ওয়াশিংটন পোস্টের।
শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, ‘সৌদি আরবে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের যে বিচার চলছে তার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিচার ‘যথেষ্ট নয়’। হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিকমহলের সংশ্লিষ্টতায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে জাতিসংঘ। একইসঙ্গে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদনেরও বিরোধিতা করছে জাতিসংঘ।’
আন্তর্জাতিক সম্পৃক্ততার মাধ্যমে খাসোগি হত্যার একটি স্বাধীন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হোক। সৌদিতে খাসোগি হত্যাকাণ্ডের বিচার শুরু হওয়ার একদিন পর এমন মন্তব্য এলো জাতিসংঘের পক্ষ থেকে।
একই দিনে, খাসোগি হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তে এখনও সৌদি আরবের ঘাটতি আছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি মনে করছেন পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতায় ঘাটতি আছে এ তদন্তে। খবর এএফপির।
মধ্যপ্রাচ্যের আটটি দেশ সফরের অংশ হিসেবে আগামী সপ্তাহে রিয়াদ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময়ে তিনি খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের ওপর চাপ প্রয়োগ করবেন বলে বলা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ সফরে মাইক পম্পেও সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করবেন এবং সৌদি আরবের কাছ থেকে জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতার জন্য চাপ সৃষ্টি করবেন। ওই কর্মকর্তা আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি না যে, আইনগত সব বিষয়কে পূর্ণাঙ্গভাবে অবলম্বন করতে পারছে সৌদি আরব।
খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন ১১ জনের মধ্যে পাঁচজনের বিচারের প্রথম শুনানি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। জাতিসংঘ বলছে, সৌদিতে খাসোগি হত্যাকাণ্ডের বিচার হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে খাসোগিকে হত্যা করে সৌদির পাঠানো একটি কিলিং স্কোয়াড। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগিকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও চাপের মুখে সৌদি কর্তৃপক্ষ স্বীকার করতে বাধ্য হয় যে কনস্যুলেটের ভেতরে খাসোগিকে তারাই হত্যা করেছে।
তুরস্কের তদন্ত কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এক সময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি থেকে রাজতন্ত্রের সমালোচক হয়ে ওঠা খাসোগিকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করা হয়। আর এ হত্যাকাণ্ড পরিচালনার জন্য ১৫ সদস্যের একটি কিলিং স্কোয়াড পাঠিয়েছিল সৌদি আরব।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
