ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
কৃষি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ক্ষুধামুক্ত, পুষ্টিসমৃদ্ধ, মেধাবী জাতি গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রূপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি জাতীয় সবজি মেলা উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান বিশ্বে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উর্বর মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। ফলে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সারা বছর শাকসবজি চাষ করে কৃষকরা তাদের জীবনমান উন্নয়নসহ দেশের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন।
তিনি বলেন, পরিবেশ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাসায়নিকদ্রব্যমুক্ত সবজি চাষে জোর দেয়া হচ্ছে। তবে সংগ্রহোত্তর ব্যবস্থাপনার কিছুটা ঘাটতি থাকায় সবজির সংগ্রহোত্তর ব্যবস্থাপনাসহ বাজারজাতকরণে আমাদের সরকার বিশেষভাবে গুরুত্বারোপ করেছে।
শেখ হাসিনা বলেন, জীবন ধারণের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কৃষিবান্ধব নীতি ও বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষির সার্বিক উন্নয়নে সার, বীজসহ সব কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষককে সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগসহ কৃষকদের নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, সরকার সব সময়েই কৃষি বিজ্ঞানী এবং প্রকৌশলীদের মূল্যায়ন করেছে। কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কারসহ কৃষি বিজ্ঞানীদের প্রণোদনা প্রদান করা হচ্ছে। ফলে সাম্প্রতিক সময়ে শাকসবজিসহ সব ধরনের কৃষিপণ্য উৎপাদনে অভূত সাফল্য অর্জিত হয়েছে।
জাতীয় সবজি মেলা উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জাতীয় সবজি মেলা ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’
এবারের সবজি মেলার প্রতিপাদ্য ‘নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে বার মাস’ সময়োপযোগী হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ‘জাতীয় সবজি মেলা ২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা কামনা করেন।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
