‘ক্ষমতার পেছনে দৌড়ানো আমার রক্তে নেই`
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
গত মাসে হঠাৎ করেই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন গৌতম গম্ভীর। ২০১১ সালের বিশ্বকাপে ভারতকে শিরোপা জয়ে ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলেন গম্ভীর। শুধু তাই নয়, সেবার ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৩ রান করেন তারকা এই ওপেনার।
ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগেই গুঞ্জন রটে রাজনীতিতে অংশ নিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই ওপেনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘ক্ষমতার পেছনে দৌড়ানো আমার রক্তে নেই। রাজনীতিতে আসার ব্যাপারে আমার বাসনা নেই। যদি কোনো দিন রাজনীতিতে পা রাখতে হয়, সেক্ষেত্রে আমার ক্রিকেট অজর্ন যেন বিবেচনা না করা হয়। মানুষ গম্ভীরকে দেশ গড়ার কারিগড় মনে করলেই ভোট দেবে।’
২০০৩ সালে বাংলাদেশ দলের বিপক্ষে ঢাকায় ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় গম্ভীরের। এরপর থেকে ১৪৭টি ওয়ানডে ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি এবং ৩৪টি ফিফটির সাহায্যে ৫ হাজার ২৩৮ রান করেন তিনি।
ভারতের হয়ে ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৯টি সেঞ্চুরি এবং ২২টি ফিফটির সাহায্যে ৪ হাজার ১৫৪ রান করেন গম্ভীর। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩৭ ম্যাচ খেলে ৯৩২ রান সংগ্রহ করেন ভারতীয় এই ওপেনার।
একটা সময়ে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন গৌতম গম্ভীর। অফ ফর্মের কারণে ২০১২ সালের ডিসেম্বর টি-টোয়েন্টি খেলার পর ভারতীয় দলে আর সুযোগ পাননি।
সবশেষ ওয়ানডে খেলেন ২০১৩ সালের জানুয়ারিতে। এরপর ২০১৪ সালে টেস্ট দলে ফিরলেও প্রত্যাশিত পারফরর্ম করতে পারেননি গম্ভীর। দুই বছর পর ফের টেস্টে ফিরলেও দলের চাওয়া অনুসারে খেলতে পারেননি।
জাতীয় দল থেকে বাদ পড়লেও আইপিএলে দাপটের সঙ্গেই খেলেছেন গম্ভীর। তার নেতৃত্বে আইপিএলের শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন ধরে শাহরুখ খানের নাইট রাইডার্সকে নেতৃত্ব দেয়া গম্ভীরকে সবশেষ আইপিএলে ছেড়ে দেয় কলকাতা।
আইপিএলের সবশেষ আসরে দিল্লির অধিনায়ক ছিলেন গম্ভীর। কিন্তু ব্যক্তিগত এবং দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব ছেড়ে দেন এই ওপেনার। এরপর দল থেকেই বাদ পড়ে যান গম্ভীর।
জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়া ৩৭ বছর বয়সী এই ওপেনার খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। তবে আগামী বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে দিল্লি ও অন্ধ্র প্রদেশের মধ্যকার ম্যাচ খেলেই ক্রিকেট থেকে বিদায় নেবেন দিল্লির এই ওপেনার।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
