কোরআনের ব্যাখ্যায় জলবায়ু পরিবর্তন
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
‘জলবায়ু পরিবর্তন’ বিশ্বে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত ২০ বছরে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে মারা গেছে ৫ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ। আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে ৩ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
এর কারণ ও প্রতিকার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা, লেখালেখি, বক্তৃতা-বিবৃতি। জলবায়ু পরিবর্তনের কারণ উপস্থাপনে বিজ্ঞানীদের বক্তব্য- ভারসাম্যহীন পরিবেশের কারণেই জলবায়ুর এই নেতিবাচক পরিবর্তন ঘটছে।
কিন্তু পরিবেশ তো এমন ছিল না। মানুষ আগমনের বহু আগ থেকেই রাব্বুল আলামিন তাঁর অপার নেয়ামতে প্রকৃতি ও পরিবেশকে ভরপুর করে রেখেছেন। সুজলা-সুফলা, শস্য-শ্যামলায় সুশোভিত প্রকৃতি ও পরিবেশকে করেছেন মানুষের বাসযোগ্য।
পবিত্র কোরআনেও সে কথাই বলা হয়েছে, ‘তিনি (আল্লাহ) পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনেশুনে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না।’ (সূরা বাকারা : ২২)
মানুষ যেন সুস্থ, স্বাচ্ছন্দ্য ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সে জন্য যা কিছুর প্রয়োজন, তার সবকিছুই তিনি বিছিয়ে দিয়েছেন এ বিশ্বলয়ের পরতে পরতে।
এই যে স্বচ্ছ পানি, আল্লাহতায়ালার এক অপার নেয়ামত। যা দিয়ে পিপাসা মিটাই ক্ষেত-ফসলে সিঞ্চন করি পানি। জীবজন্তুকে পান করাই।
যার ছোঁয়ায় সবুজাভ তরুলতা, গাছপালা সতেজ ফুল-ফল, বাগান ইত্যাদি। এসব তো পানি থেকেই সৃষ্টি। আল্লাহতায়ালা বলেন, ‘এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না?’ (সূরা আম্বিয়া : ৩০)
পরিবেশকে মানুষের উপযোগী করার জন্যই এই পানির সৃষ্টি। তাই তো কোরআনে বলা হয়েছে, ‘তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন। এই পানি থেকে তোমরা পান কর এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে তোমাদের পশুচারণ কর।
এ পানি থেকে তোমাদের জন্য চাষ করেন ফসল, জয়তুন, খেজুর, আঙুর ও সব ধরনের ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে।’ (সূরা নাহল : ১০-১১)।
আজকের বিজ্ঞানও এ কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে, বিশুদ্ধতার ক্ষেত্রে বৃষ্টির পানি অতুলনীয়।
একইভাবে আল্লাহ সুবহানাহুতায়ালা মানুষের সুস্থতার জন্য বাতাস সৃষ্টি করেছেন। যা থেকে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করে। আবার বাতাসকে বিশুদ্ধ করার জন্য তিনি প্রকৃতিতে বনায়নের ব্যবস্থা করেছেন আপন কুদরতে।
এই যে আলো-ছায়া, সাগর-নদী, পাহাড়-পর্বত, ঝর্ণাধারা, নির্মল বাতাস, ফুল-ফসল আর পত্র-পল্লবের অনুপম সৃজন, যার সমন্বয়ে আল্লাহতায়ালা মানুষকে একটি নয়নাভিরাম পরিবেশ উপহার দিয়েছেন।
সেই উপহারকেই মানুষ আজ আপন হাতে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ পরিবেশকে দূষিত করে তুলছে। মানুষ নির্বিচারে বৃক্ষ নিধন, নদী ভরাট, পাহাড় কেটে, পানি অপচয় আর প্রযুক্তির বিষবাষ্প বাতাসে ছড়িয়ে দিয়ে সাধিত করছে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন। ফলে পৃথিবী হয়ে পড়ছে বিপর্যস্ত।
এই বিপর্যয় কি মানুষই ডেকে আনছে না? আল্লাহতায়ালা বলেন, ‘ছড়িয়ে পড়েছে দুর্যোগ ও গোলযোগ, জলে ও স্থলে, মানুষেরই কর্মফলে।’ (সূরা রুম : ৪১)।
জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশেগুলোর ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। তাই আমাদের ভাবা দরকার এই দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়। আর এই রক্ষা বা প্রতিকারের পথই বাতলে দিয়েছে ইসলাম।
অর্থাৎ পরিবেশ দূষণের সবচেয়ে বড় যে কারণটি তা হচ্ছে পরিবেশের পরিচ্ছন্নতা। ইসলাম বলে, ‘আল্লাহতায়ালা পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করেন।’ (তিরমিজি : ২৭৯৯)।
প্রাকৃতিক সম্পদের অপচয় এবং পরিবেশের প্রতি অত্যাচারের সীমা ছাড়িয়েছি আমরা। এই সীমা রাসায়নিক ধাতু ব্যবহারের বাড়াবাড়ি, তেমনি দেদার গাছপালা কাটা হচ্ছে।
ফলে সবুজ-শ্যামল স্থানগুলো মরুভূমি হচ্ছে। তাই ইসলাম অযথা গাছ কাটতে বারণ করার পাশাপাশি বেশি গাছ লাগানোর পরামর্শ দিয়েছে।
কেন না একটি পরিপূর্ণ বৃক্ষ বছরে ১৪ কেজি অক্সিজেন বিলিয়ে ২০ কেজি কার্বনডাই অক্সাইড শোষণ করে। গাছ লাগানোর প্রতি গুরুত্ব দিয়ে মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘কেয়ামত এসে গেছে, এমন অবস্থায় তোমাদের কারও হাতে যদি ছোট একটি খেজুরগাছ থাকে, তাহলে সে যেন গাছটি রোপণ করে দেয়।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ১২৯০২; আল আদাবুল মুফরাদ, হাদিস : ৪৭৯; মুসনাদে বাজজার, হাদিস : ৭৪০৮)
জলবায়ু পরিবর্তনের আরেকটি প্রধান কারণ পানি দূষণ। বিশুদ্ধ পানি অপচয়ের ফলে যেমন বিশুদ্ধ পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে, অপর দিকে রাসায়নিক ব্যবহারের ফলে পানি দূষণে পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে।
হাদিসে এসেছে, নবীজি (সা.) একবার হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। সা’দ তখন ওজু করছিলেন। নবীজি তাকে বললেন, এ কেমন অপচয়? সা’দ জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল! ওজুতেও (অধিক পানি ব্যবহার করলে) অপচয় হয় কী? উত্তরে নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি প্রবহমান নদীতেও ওজু করে থাক! (মুসনাদে আহমাদ : ৬৭৬৮)।
পানিতে নাপাকি ফেলা বা দূষিত করাকে নবীজি (সা.) অপছন্দ করতেন।
অপর হাদিসে বলেছে, ‘তোমরা তিন অভিশপ্ত ব্যক্তি থেকে বেঁচে থাক যে পানির ঘাটে, রাস্তার ওপর ও গাছের ছায়ায় মলমূত্র ত্যাগ করে।’
(সুনানে আবু দাউদ : ২৬)
এমনিভাবে পরিবেশ রক্ষায় নবীজি অনেক পদ্ধতি শিখিয়েছেন। এসব অনুসরণ করলে জলবায়ুর পরিবর্তনের ভয়াবহতা থেকে রক্ষা পাবে মানুষ।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
