কোন আইফোন এখন চলছে বেশি?
নিউজ ডেক্স
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
গত বছরে বেশ সাড়া জাগিয়ে বাজারে আসে অ্যাপলের আইফোন এক্সআর মডেলটি। আইফোনের অন্যান্য মডেলের চেয়ে নকশার দিক থেকে আলাদা ও দামে কিছুটা কম হওয়ায় নতুন ফোনটি আলোচনায় আসে। বাজার বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি আইফোনের সাশ্রয়ী মডেলের আইফোন এক্সআরের বিক্রি কমেছে। তাই এই মডেলটির উৎপাদন ১০ শতাংশ কমিয়ে দিয়েছে অ্যাপল।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মিক্সপ্যানেল বলছে, আইফোন এক্সআরের অবস্থা খুব বেশি খারাপ বলা যাবে না। বিক্রির দিক থেকে আইফোন এক্সআর মডেলটি অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেল এক্সএসকে ছাড়িয়ে গেছে। আইফোন এক্সএস বাজারে আসার এক মাস পর এক্সআর মডেলে বাজারে ছাড়ে অ্যাপল।
মিক্সপ্যানেলের তথ্য অনুযায়ী, সব আইফোন ব্যবহারকারীদের মধ্যে আইফোন এক্সআর ব্যবহারকারীর হার ৩ শতাংশের কিছুটা বেশি। এক্সএস মডেল ব্যবহারকারীর হার ২ দশমিক ৮৮ শতাংশ। অর্থাৎ গত সপ্তাহে আইফোন এক্সএসকে বিক্রির দিক থেকে ছাড়িয়ে গেছে সাশ্রয়ী এক্সআর মডেল। তবে এক্সএস ম্যাক্সের চেয়ে পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত এক্সএস ম্যাক্স ব্যবহারকারী সংখ্যা ৩ দশমিক ৬৮ শতাংশ।
আইফোন ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মডেলটির নাম আইফোন এক্স। ২০১৮ সালে বাজারে আনা তিনটি মডেলের চেয়ে তার আগের বছর বাজারে আনা ফোনগুলো এখনো বেশি বাজার দখল করে রেখেছে। আইফোন এক্সের দখলে রয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ আর আইফোন ৮ ও ৮ প্লাসের দখলে রয়েছে যথাক্রমে ৯ দশমিক ৮৭ ও ১০ দশমিক ৩ শতাংশ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত আইফোন এক্সআরের মডেলটি বিক্রি বেশি হলেও তা ২০১৭ সালে বাজারে আসা আইফোন এক্স মডেলকে ছাড়াতে পারবে না। আইফোন এক্সআরের চেয়ে ৫০ গুণ বেশি বিক্রি হয়েছে এক্স মডেলটি।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, পুরোনো আইফোনের চাহিদা এখনো বেশি। আইফোন এক্সআর, আইফোন এক্সএস ও এক্সএস ম্যাক্সের চাহিদা কম। নতুন আইফোন বাজারে আসার পর পুরোনো মডেলের আইফোনের দাম কমিয়েছে অ্যাপল। আইফোন ৭ বিক্রি হচ্ছে ৪৪৯ মার্কিন ডলারে। আইফোন ৮ বিক্রি হচ্ছে ৫৯৯ মার্কিন ডলারে। ৯৯৯ মার্কিন ডলার দামের আইফোন এক্সএস মডেলের তুলনায় পুরোনো মডেলের আইফোনের দাম কম বলেই অনেকে এদিকে ঝুঁকছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিটি রিসার্চের বিশ্লেষণে আইফোনের চাহিদা কমতে দেখা হেছে। বিশেষ করে ২০১৯ সালের প্রথম তিন মাসে আইফোন এক্সএস ম্যাক্সের চাহিদা কমবে।
চিটি রিসার্চ জানিয়েছে, বছরের প্রথম প্রান্তিকে আইফোনের চাহিদার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রকৃতপক্ষে তা কমে যাবে। ওই সময় পাঁচ কোটি ইউনিটের পরিবর্তে সাড়ে চার কোটি ইউনিট আইফোনের চাহিদা থাকবে। এর মধ্যে সাড়ে ছয় ইঞ্চি মাপের আইফোন এক্সএস ম্যাক্সের চাহিদা ৪৮ শতাংশ কমবে। আইফোন এক্সএস ম্যাক্স অ্যাপলের সবচেয়ে দামি ফোন। এর দাম শুরু হচ্ছে এক হাজার ৯৯ মার্কিন থেকে। অ্যাপলের তিনটি মডেলের নতুন আইফোনের মধ্যে সবচেয়ে চাহিদা কম আইফোন এক্সআরের। অ্যাপল এ মডেলের আইফোনের উৎপাদন এক-তৃতীয়াংশ কমিয়েছে। গত অক্টোবর মাস থেকে এই মডেলের আইফোন বিক্রি শুরু করে অ্যাপল। সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হয় আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্সের।
প্রযুক্তি বিশ্লেষকদের চোখে ২০১৮ সালে বাজারে আসা নতুন তিনটি মডেলের আইফোনে তেমন নতুনত্ব নেই। এর নকশা গত বছরে বাজারে আনা আইফোন এক্সের মতো। তবে এতে বিভিন্ন ফিচারের কারণে দামে পার্থক্য এসেছে। যুক্তরাষ্ট্রে ৬৪ জিবি আইফোন এক্সআরের দাম ৭৪৯ মার্কিন ডলার। ১২৮ জিবি ও ২৫৬ জিবি এক্সআর কিনতে যুক্তরাষ্ট্রে খরচ হবে যথাক্রমে ৭৯৯ ডলার আর ৮৯৯ ডলার। আইফোন এক্সএসের দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। সাড়ে ছয় ইঞ্চি মাপের আইফোন এক্সএস ম্যাক্সের দাম ১ হাজার ৯৯ মার্কিন ডলার থেকে শুরু।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
