কোথায় দেখা হবে ট্রাম্প-কিমের, তা নিয়েই আলোচনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
ফের শীর্ষ পর্যায়ের সম্মেলনে ট্রাম্প-কিম মুখোমুখি হতে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সম্মেলনের স্থান ঠিক করতে উভয় দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। তবে কবে নাগাদ বৈঠকটি হচ্ছে সেই বিষয়ে কিছু জানাননি প্রেসিডেন্ট। এর আগে গত বছরের ১২ জুন সিঙ্গাপুরে বৈরী দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়।
চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উনের কাছ থেকে একটি চিঠি পান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চিঠিতে কী লেখা ছিল সে বিষয়ে কিছু জানাতে চাননি তিনি।
ক্যাম্প ভেভিড থেকে ফেরার পথে হেলিকপ্টারে ওঠার আগে উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা এখন স্থান ঠিক করতে আলোচনা চালিয়ে যাচ্ছি। তবে বৈঠকের স্থানটি জানতে আপনাদের বোধহয় খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। তারা (উত্তর কোরিয়া) আমাদের সঙ্গে বসতে চায় এবং আমরাও সেটি চায়। এখন দেখি সামনে কী হয়।
কিমের সঙ্গে বিষয়টি নিয়ে ইতোমধ্যে পরোক্ষভাবে তার কথা হয়েছে-বিষয়টির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমরা আশা করছি, উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের ভালো একটি সংলাপ অনুষ্ঠিত হবে।
জনগণের উদ্দেশে নববর্ষের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন কিম। তিনি তার ভাষণে দৃঢ়ভাবে জানান, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়ার সঙ্গে নিষেধাজ্ঞা চলমান রাখে তাহলে পিয়ংইয়ংও পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। কিমের এ হুঁশিয়ারি উচ্চারণের পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্টকে চিঠিটি দেয়া হয়।
তবে কিমের এ হুঁশিয়ারি সত্ত্বেও নিজ সিদ্ধান্ত অনড় রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির ওপর নিষেধাজ্ঞা পূর্ণমাত্রায় বহাল থাকবে এবং যতক্ষণ না যুক্তরাষ্ট্র দেখছে এই নিষেধাজ্ঞার ফলে কোনো ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে, তখনই নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হবে।
১২ জুনের কাঙ্ক্ষিত বৈঠকে ট্রাম্প এবং কিম উভয়ই কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণে একত্রে কাজ করতে সম্মত হন। তবে কীভাবে পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব সে বিষয়টির সুনির্দিষ্ট উল্লেখ না থাকায় এ বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।
যুক্তরাষ্ট্র চায় চলমান নিষেধাজ্ঞার মধ্যে থেকেই উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ থেকে ফিরে আসুক। এজন্য উত্তর কোরিয়াকে অনবরত চাপ দিয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি।
অন্যদিকে কিম, যার পরিবার বিগত ৭০ বছর ধরে উত্তর কোরিয়া শাসন করছে, তিনি তাৎক্ষণিক অর্থনৈতিক সুবিধা পেতে চাচ্ছেন। এজন্য প্রথমে তিনি চান, আগে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক। পাশাপাশি কোরিয়া যুদ্ধের (১৯৫০-৫৩) আনুষ্ঠানিক অবসানও চান তিনি।
১২ জুনের শীর্ষ পর্যায়ের বৈঠককে কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সেই বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘তারা যদি আলোচনায় না বসতেন, তাহলে এশিয়া মহাদেশে যুদ্ধ বেধে যেত। কেউ না শুধুমাত্র আমার কারণে...আমি না থাকলে এবং আমি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে আপনাদের (উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া) মধ্যে যুদ্ধ বেধে যেত।’
তবে মার্কিন প্রসিডেন্ট কিমের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠকের কৃতিত্ব নিলেও বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। ১২ জুনের বৈঠকে উভয় দেশের শীর্ষনেতা যে চুক্তিতে উপনীত হয়েছেন তা কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে শাস্তি স্থাপনের প্রক্রিয়ায় অত্যন্ত ধীরগতি লক্ষ্য করা গেছে। তাৎক্ষণিক নোটিশ দিয়ে একাধিক বৈঠক ও ভ্রমণ বাতিল করা তারই প্রমাণ বহন করে।
উদাহরণস্বরূপ ২০১৭ সালের শেষের দিকে ছয়টি পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে এবং রকেট উৎক্ষেপণ করেছে যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রে আঘাত হানতে সক্ষম। তবে বিগত এক বছরেরও বেশি সময় ধরে এ ধরনের পরীক্ষা চালানো থেকে রিবত রয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
