কেমন হবে মঙ্গল গ্রহের বাড়ি?
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলই হতে পারে আমাদের ভবিষ্যতের ঠিকানা। সেখানে বসতি তৈরির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা মিলে ‘মার্স ওয়ান প্রজেক্ট’র কাজ শুরু করেছে। এর আওতায় ২০৩২ সালের মধ্যে মঙ্গলগ্রহে উপনিবেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঘর-বাড়ি, প্রয়োজনীয় সুযোগ সুবিধাসহ ছোট ছোট এলাকা গড়ে তোলা হবে। দফায় দফায় সেখানে পাঠানো হবে মহাকাশচারীদের। দেখা হবে, পৃথিবীর মতো সেখানেও সাধারণ জীবন যাপন করা সম্ভব কি না।
প্রতিকূল পরিস্থিতি সামলাতে কাজ শুরু করেছে নিউইয়র্কের এআই স্পেস ফ্যাক্টরি সংস্থা। মঙ্গলের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কেমন ঘর-বাড়ি তৈরি করা যায়, তার পরিকল্পনা শুরু করেছেন সংস্থার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা।
থ্রিডি প্রিন্ট প্রযুক্তির সাহায্যে সম্প্রতি কিছু ডিজাইন সামনে এনেছেন তারা, সেখানে মঙ্গলে জীবন-যাত্রা কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা মিলেছে। চারজন মহাকাশচারী থাকার উপযুক্ত এক একটি বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে। প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যাবে সেগুলোকে।
কয়েকটি বাড়ি দেখতে খানিকটা মাটির তৈরি উল্টোনো ফুলদানির মতো। তবে চকচকে। ধূলো ঝড় ও রুক্ষ আবহাওয়ায় কোন ক্ষতি হবে না। উচ্চতা বেশি হওয়ায় জায়গা মিলবে অনেকটা। ল্যাব, রান্নাঘর, শোওয়ার ঘর সমেত সংসার সাজিয়ে দেওয়া হবে মহাকাশচারীদের।
মঙ্গলে মহাকাশচারীদের বাড়িগুলিতে একতলা থেকে দোতলায় যেতে গেলে মাকড়শার জালের মতো পথ দিয়ে যেতে হবে। সেগুলো তৈরি করা হবে ব্যাসল্ট ফাইবার দিয়ে। কিছু বাড়ি আবার অর্ধেক ভাঙা ডিমের খোসার মতো দেখতে। ব্যাসল্ট শিলা এবং পুনর্নবীকরণযোগ্য বায়োপ্লাস্টিক দিয়ে বাড়িগুলো তৈরি করা সম্ভব। বাইরে এবং ভিতরে দু’টি আলাদা আবরণ থাকবে। ভিতরে সবরকম আধুনিক সুযোগ-সুবিধা মিলবে।
দিনের বেলা জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়বে ঘরে। আবার সূর্যের আলোকে কাজে লাগিয়েই ল্যাবের কাজকর্ম সারা হবে। রান্নাও হবে সৌরশক্তির মাধ্যমে। চাইলে গাছপালাও লাগাতে পারবেন মহাকাশচারীরা। ফলাতে পারবেন শাক-সবজি। তার জন্য ঘোরানো সিঁড়ি দিয়ে বাগানে নেমে আসতে হবে।
বুদবুদের মতো দেখতে একটি বাড়িও মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেটি তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধ করতে সক্ষম। মঙ্গলের মাটিতে প্রচুর পরিমাণ আয়রন-অক্সাইড রয়েছে। সেই মাটি ব্যবহার করে এই বাড়িতে বাগান তৈরি করা যাবে। থাকবে পানি মজুতের ব্যবস্থাও।
ইগলুর অনুকরণে মঙ্গলে বরফের তৈরি বাড়িই বসবাসের আদর্শ জায়গা বলে মত বিজ্ঞানীদের। কারণ মঙ্গলে মাটির তলায় প্রচুর বরফ রয়েছে। তাই বাড়ি তৈরির উপাদানে ঘাটতি দেখা দেবে না। আবার বরফ তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধেও সক্ষম।
মঙ্গলের মাটিতে ষড়ভুজাকৃতি বাড়িও মন্দ লাগবে না বলে ধারণা বিজ্ঞানীদের। দেড় হাজার বর্গফুট জায়গাতেই হয়ে যাবে এই বাড়ি। চাপ ও গ্যাসের ভারসাম্য রাখতে বাড়ির ছাদটি খোলা বা বন্ধ করা যাবে। ডিজাইনগুলেঅ পছন্দ হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
