কেন এত বিতর্ক ব্রেক্সিট নিয়ে!
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯
ব্রেক্সিট শুরু হয়েছে ২০১৬ সালে। তখন থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ব্রিটেনের আলোচনা চলছে।
এসব আলোচনায় মূল ইস্যু হচ্ছে- বিচ্ছেদ চুক্তি। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন কীভাবে বেরিয়ে আসবে। এর পর কী ঘটবে- এটি কোনো আলোচ্য বিষয় নয়।
এতে বলা হয়েছে, অংশীদারত্ব থেকে সরে আসতে ইউরোপীয় ইউনিয়নকে কী পরিমাণ অর্থ দিতে হবে ব্রিটেনকে। বিচ্ছেদের আগে বিভিন্ন সময় সম্মত হওয়া আর্থিক এ দায় তিন হাজার ৯০০ কোটি পাউন্ডের মতো হবে।
ইউরোপের বিভিন্ন দেশে বাস করা ব্রিটিশ নাগরিকদের ভাগ্যে কী ঘটবে। পাশাপাশি ব্রিটেনে বাস করা অন্য ইউরোপীয় দেশের নাগরিকদের কী হবে- চুক্তিতে তাও বলা হয়েছে। এতে ব্রিটেনে বাস করা ইউরোপীয় নাগরিক ও ইউরোপে ছড়িয়ে থাকা ব্রিটিশ নাগরিকদের সুরক্ষা ও অবাধ চলাচলে ইতি ঘটবে।
তেরেসা মের চুক্তি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পরও নিজেদের কর্মকাণ্ডে ব্রিটেনের নিয়ন্ত্রণ বজায় রাখতে এ চুক্তি ব্যর্থ হবে।
সংকটটির মূলে রয়েছে আইরিশ সীমান্ত। সেখানে তল্লাশিচৌকি ও প্রহরীদের ফাঁড়ি ফিরে আসুক, তা ইউরোপ ও ব্রিটেন কেউ চাচ্ছে না। এটিকে ব্যাকস্টপ নামে অভিহিত করা হয়েছে, যা এ চুক্তির মধ্যেই রয়েছে।
আয়ারল্যান্ড দ্বীপে সীমান্ত উন্মুক্ত রাখার শেষ আশ্রয় হিসেবে রাখা হয়েছে এই ব্যাকস্টপকে। সেক্ষেত্রে সবকিছু নিশ্চিত করে ইউরোপ ছাড়ছে না ব্রিটেন।
বর্তমানে হালকা বিধিনিষেধ মেনে উত্তর আয়ারল্যাণ্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে পণ্য ও সেবা বিনিময় হয়।
ব্রিটেন ও আয়ারল্যান্ড দুই দেশ ইউরোপীয় একক মার্কেট, কাস্টমস ইউনিয়নের অংশ। কাজেই কাস্টমসে পণ্য আমদানিতে কোনো পরীক্ষার দরকার পড়ে না।
কিন্তু ব্রেক্সিটের পর সবকিছু বদলে যেতে পারে। আয়ারল্যান্ডের দুই পাশে ভিন্ন কাস্টমস ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে পারে। তার অর্থ দাঁড়ায় সীমান্তে দুই দেশের পণ্য পরীক্ষা বা তল্লাশির মুখে পড়বে।
ব্রিটিশ সরকার এমনটা চায় না। ইউরোপও বলছে, তারা সীমান্তকে কঠোর করতে চাচ্ছে না।
উত্তর আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে ৩১০ মাইলের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এতে প্রায় ২৭৫টি ক্রসিং পয়েন্ট রয়েছে। বিষয়টি এভাবেও বলা যায়, পুরো সীমান্তটিই হচ্ছে একটি ক্রসিং পয়েন্ট।
সড়ক চিহ্ন ছাড়া এতে কোনো অবকাঠামো নেই বললেই চলে। এখানে উদ্বেগের কারণটি হচ্ছে- যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ ঘটছে, তখন আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবেই থেকে যাচ্ছে।
১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি অনুসারে এ সীমান্ত থেকে সব নিরাপত্তা তল্লাশিচৌকি সরিয়ে নেয়া হয়েছে। অর্থাৎ চুক্তি মোতাবেক এ সীমান্ত উন্মুক্ত থাকারই কথা।
এর অর্থ হচ্ছে- উত্তর আয়ারল্যান্ড খাদ্য উৎপাদনসহ বেশ কিছু বিষয়ে ইউরোপীয় নীতি অনুসরণ করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে জোর দিয়ে বলেন, যদি সব কিছু পরিকল্পনামাফিক ঘটে, তা হলে এটি কখনই ব্যবহার হবে না।
ইউরোপের সঙ্গে দুই বছরের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি না হলে পণ্য চলাচল ও শুল্ক আরোপের বিষয়ে যে অচলাবস্থা তৈরি হবে, তা এড়াতে ব্যাকস্টপ ব্যবহার করা হবে।
তার অর্থ দাঁড়াচ্ছে, চুক্তি না হওয়া পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের আইন ও শ্রম ও পরিবেশবিষয়ক মানসমূহ মেনে চলতে হবে।
এ বিষয়টিই ব্রিটিশ এমপিদের বিরক্ত করেছে। তাদের ক্ষোভ হচ্ছে- ইউরোপীয় ইউনিয়নের অনুমতি ছাড়া ব্রিটেন এটি বন্ধ করতে পারছে না।
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
