কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
প্রকাশিত: ৩ মে ২০২৬
আমেরিকান অর্থদাতা এবং শিশু যৌন অপরাধী জেফরি এপস্টেইনের হাতে লেখা ‘সুইসাইড নোট বা আত্মহত্যার চিরকুট’ খুঁজে পাওয়ার দাবি করেছেন তার কারাসঙ্গী। নোটটি প্রায় সাত বছর ধরে ওই কারাসঙ্গীর মামলার সিল করা নথির মধ্যে লুকানো ছিল।
২০১৯ সালের আগস্টে কারাগারে এপস্টেইনের মৃত্যুর ঠিক আগে এই চিরকুটটি লেখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে।
চারটি হত্যাকাণ্ডে দণ্ডিত আসামি নিকোলাস টরটাগ্লিওনে ও এপস্টেইন একসঙ্গে কারাগারে ছিলেন। টরটাগ্লিওনে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সুইসাইড নোটটি আইনি কাজে ব্যবহৃত হলুদ রঙের একটি প্যাডে লেখা ছিল এবং একটি বইয়ের ভেতরে ভাজ করে রাখা ছিল।
তিনি জানান, ২০১৯ সালের জুলাই মাসে এপস্টেইন প্রথমবার আত্মহত্যার চেষ্টা করার কয়েক দিন পর টার্টাগ্লিওন তাদের সেলে থাকা একটি গ্রাফিক নোভেলের ভেতর চিরকুটটি পান।
এর প্রায় দুই সপ্তাহ পর নিউইয়র্কের লোয়ার ম্যানহাটনের কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কারা কর্তৃপকক্ষ ফেডারেল ব্যুরো অব প্রিজনসের এক প্রতিবেদনে মতে, ২৩ জুলাই এপস্টেইনকে তার সেলে গলায় নিজের তৈরি ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। তিনি সেলের মেঝেতে ‘ভ্রূণের মতো’ পড়ে ছিলেন, গায়ে টি-শার্ট ও বক্সার ছিল। তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন এবং নাক ডাকছিলেন। তার গলা লাল হয়ে ছিল, তবে কোনো কাটা দাগ ছিল না।
পরে তার গলার নিচে গোলাকার লালচে দাগ এবং সামনে ঘর্ষণের চিহ্ন পাওয়া যায়।
প্রায় ছয় বছর পর গত বছর এক পডকাস্টে টরটাগ্লিওনে প্রথম এই কথিত সুইসাইড নোটের কথা প্রকাশ করেন। তিনি বলেন, নোটটিতে এমন কিছু লেখা ছিল: ‘এফবিআই আমাকে কয়েক মাস ধরে তদন্ত করেছে, কিন্তু কিছুই পায়নি। তুমি চাও আমি এ নিয়ে কাঁদি?’
হলুদ আইনি প্যাড থেকে ছেঁড়া কাগজের ওই চিরকুটে একটি হাসির চিহ্ন এঁকে লেখা ছিল— ‘বিদায় জানানোর সময় হয়েছে অর্থাৎ টাইম টু সে গুডবাই’।
নিকোলাস টারটাগ্লিওন চিরকুটটি কারা কর্তৃপক্ষের কাছে না দিয়ে সরাসরি নিজের আইনজীবীদের হাতে তুলে দিয়েছিলেন।
পরে তার আইনজীবী দাবি করেন যে তারা চিরকুটটির সত্যতা যাচাই করেছেন। যদিও কীভাবে তা করা হয়েছে তা স্পষ্ট নয়।
টার্টাগ্লিওন জানিয়েছিলেন, তিনি ভয় পেয়েছিলেন যে এপস্টেইন হয়তো তাকেই হামলার জন্য অভিযুক্ত করবেন। তাই তিনি এটি লুকিয়ে রাখেন।
তবে বর্তমানে একটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারকের নির্দেশে এই নোটটি সিলগালা বা গোপন অবস্থায় রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, মার্কিন বিচার বিভাগ বা এপস্টেইনের মৃত্যু নিয়ে তদন্তকারী দলগুলোর কাছে এখনো এই চিরকুটটি নেই এবং এটি জনসমক্ষে প্রকাশও করা হয়নি।
নিউ ইয়র্ক টাইমস আদালতের কাছে নোটটি জনসমক্ষে প্রকাশের আবেদন করেছে। তাদের দাবি, এটি টার্টাগ্লিওনের মামলার সঙ্গে সংশ্লিষ্ট না হলেও এপস্টেইনের মৃত্যু এবং তার শেষ দিনগুলোতে মানসিক অবস্থা বোঝার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ।
এপস্টেইনের মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য দানা বেঁধেছিল। ম্যানহাটন কারেকশনাল সেন্টারে তার কারাজীবনের নিরাপত্তা ত্রুটি এবং তার গলায় লাল দাগ পাওয়া নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। সে সময় এপস্টেইনে অভিযোগ করেছিলেন, টার্টাগ্লিওন তার ওপর হামলা করেছেন। যদিও টার্টাগ্লিওন সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এই রহস্যময় সুইসাইড নোটটি প্রকাশিত হলে এপস্টেইনের জীবনের শেষ মুহূর্তগুলোর ওপর নতুন করে আলো পড়তে পারে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
