কিয়েভে সরব ইউরোপ, যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্পকে ফোন
প্রকাশিত: ১১ মে ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইউরোপীয় নেতারা কিয়েভ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন।
এই ফোনালাপটি আসে তথাকথিত ‘Coalition of the Willing’ জোটের বৈঠকের পর, যেখানে শান্তি উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও পোল্যান্ডের নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে কিয়েভ সফর করেন। অন্যদিকে, ইতালি, কানাডা, ইউরোপীয় কমিশন ও ন্যাটোর নেতারা ভিডিওর মাধ্যমে বৈঠকে যোগ দেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, জোটটি ট্রাম্পের প্রস্তাবিত ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’কে সমর্থন করে। তিনি বলেন, ‘‘যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ইউরোপীয় ইউনিয়ন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত আছে।’’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এবং নতুন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ কিয়েভে সরাসরি উপস্থিত ছিলেন। তাদের এই সফরকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় দেখা করা ২০ জনের বেশি নেতার প্রতি প্রতীকী জবাব হিসেবে দেখা হচ্ছে।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘‘আমরা রাশিয়ার বর্বর ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতি সংহতি জানাতে কিয়েভে একত্রিত হয়েছি।’’
তারা আরও বলেন, ‘‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়াকে পূর্ণ ও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানাই, যা একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি আলোচনা শুরু করার পথ তৈরি করবে।’’
এদিকে, রাশিয়া তাদের বিজয় দিবস উপলক্ষে ঘোষণা দেওয়া ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ করছে। যদিও সংঘর্ষ কমে এসেছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
‘Coalition of the Willing’ জোট বলেছে, চূড়ান্ত শান্তিচুক্তির নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রয়োজন হলে ইউক্রেনে সেনা মোতায়েনের কথাও বিবেচনায় নেওয়া হতে পারে।
এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘‘যদি যুদ্ধবিরতি মানা না হয়, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আরও নিষেধাজ্ঞা আরোপ করবে।’’
রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘আমরা নিষেধাজ্ঞার সঙ্গে অভ্যস্ত এবং এর প্রভাব কাটিয়ে ওঠার উপায় আমাদের জানা আছে।’’ তিনি আরও বলেন, ‘‘নিষেধাজ্ঞা দিয়ে আমাদের ভয় দেখানোর কোনো মানে নেই।’’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘‘এই তথাকথিত শান্তি পরিকল্পনাগুলোকে ছুড়ে ফেলে দিন।’’
এদিকে ইউক্রেনজুড়ে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে।
সুমি অঞ্চলে রুশ গোলার আঘাতে ৮৫ বছর বয়সী এক নারী নিহত এবং তিনজন আহত হয়েছেন। ১৯টি আবাসিক ভবন ও ১০টি বাণিজ্যিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ।
পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের কোস্টিয়ান্তিনিভকায় রুশ গোলায় একজন আহত হন এবং দুটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়।
খেরসন শহরে রুশ ড্রোন হামলায় ৫৮ বছর বয়সী এক বাসিন্দা আহত হন, চিকিৎসা নিচ্ছেন বলে আঞ্চলিক প্রশাসন জানিয়েছে।
সূত্রঃ বিবিসি
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
