কাপড়ের বাজারেও সমান ভিড় ক্রেতাদের
প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯
ঈদুল আজহায় সাধারণত গরুর হাট ও মসলার বাজারে ভিড় করেন ক্রেতারা। তবে কাপড়ের বাজারেও ক্রেতাদের একই রকম ভিড় লক্ষ্য করা গেছে। ঈদকে সামনে রেখে রাজধানীর ঐতিহ্যবাহী মার্কেটগুলোর পাশাপাশি দম ফেলার সময় পাচ্ছেন না ফুটপাতের দোকানিরাও।
ঈদের আর বাকি দু’দিন। তবে রাজধানীর ঐতিহ্যবাহী নিউমার্কেট এলাকায় মানুষের যে ভিড় দেখা গেছে, তাতে মনে হচ্ছে রাত পোহালেই বুঝি শুরু হবে ঈদের আনন্দ! সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকার নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ক্রেতারা এ বাজার থেকে দরদাম করে নিজের পছন্দমতো পণ্য কিনছেন।

বাজার ঘুরে দেখা যায়, নিউ মার্কেটে সবচেয়ে বেশি ভিড় হচ্ছে কাপড়ের দোকানে। এখানে শাড়ি, চুড়ি ও গয়নার পাশাপাশি প্রসাধনীর দোকানগুলোতেও হচ্ছে প্রচুর কেনাকাটা।
শাড়ি মহলের বিক্রয় কর্মকর্তা জয়নাল আবদীন বলেন, ঈদুল ফিতরের থেকেও কোরবানির ঈদে বেশি শাড়ি বিক্রি হচ্ছে। সাধারণত রোজার ঈদে যেরকম বিক্রি হয় কোরবানির ঈদে বিক্রি ততটা হয় না। কিন্তু এবার বাজার বদলে গেছে। শাড়ির দাম হাতের নাগালে থাকায় বিক্রি বেশি হচ্ছে।
এদিকে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করতে এসে নিউমার্কেট এলাকায় বিপাকে পড়েছেন ধানমন্ডির স্বাগতা ইয়াসমিন। ভিড়, মানুষের চাপ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়লেও দোকান ঘুরে ঘুরে দু’টি শাড়ি, দু’টি থ্রি পিস ও বিভিন্ন ডিজাইনের গয়না কিনেছেন তিনি।
স্বাগত জানান, মানুষের ভিড় ছাড়া নিউমার্কেটে আর কোন সমস্যা নেই। বেশিরভাগ দোকানেই মানসম্পন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। ক্রেতা বেশি হওয়ায় দোকানগুলো অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি করছেন।

নিউ মার্কেটের পাশে চাঁদনি চক, গাউছিয়া, এলিফ্যান্ট রোড, চন্দ্রিমা ও উচ্চবিত্ত ক্রেতাদের ইস্টার্ন প্লাজায়ও একই রকম ভিড় লক্ষ্য করা গেছে। এসব মার্কেটে চাহিদার শীর্ষে রয়েছে কাপড় ও গয়না।
নিউমার্কেট ও তার পার্শ্ববর্তী চাঁদনী চকে ৫০০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে শাড়ি। সুতি ও সিল্কের শাড়িগুলোতে এমন দাম পড়লেও জামদানি কিনতে গেলে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। ২০ হাজারে শিফন ও মসলিন মিলছে তবে কোনো কোনো ক্ষেত্রে এ দু’টি শাড়ির জন্য ৪০ হাজার টাকা পর্যন্ত গুনেছেন অনেক ক্রেতা।
মসলিন ও জামদানি শাড়িতে বির্টস, দপকা, জরি কম্বিনেশনে বাহারি রকমের সব হাতের কাজ দেখা গেছে। সুতার কাজ, কারচুপি, ব্লক প্রিন্ট, স্ক্রিন-প্রিন্টসহ বিভিন্ন নকশাও রয়েছে এসব শাড়িতে। হালকা কাপড়ের সঙ্গে হালকা রঙের শাড়িগুলোই বিক্রি হচ্ছে বেশি। দোকানিদের মতে, হালকা গোলাপি, গোলাপি, সবুজ ও টিয়া রঙের শাড়ি বেশি বিক্রি হচ্ছে।
এসব শপিংমল ছাড়াও ফুটপাতে এবারের ঈদের বাজার বেশ রমরমা। স্বল্প আয়ের ক্রেতাদের জন্য এসব অস্থায়ী মার্কেট সবচেয়ে প্রিয় গন্তব্য।

ফুটপাথের এসব দোকানি ছেলেদের শার্ট বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা, জিনস প্যান্ট ৩৫০ থেকে ৭৫০ টাকা, টি-শার্ট ২৫০ থেকে ৪০০, মেয়েদের থ্রি-পিস ৪৫০ থেকে ১২০০, শাড়ি ৪৫০ থেকে ১০০০, শিশুদের থ্রি-কোয়ার্টার জিনস প্যান্ট ৩০০ টাকা, গেঞ্জির সেট ২০০ থেকে ৫০০, ফ্রক ও টপস ২৫০ থেকে ৫০০, শাড়ি ৫০০ থেকে ১৫০০ এবং ছেলে ও মেয়ে শিশুদের কাপড় ২০০ থেকে ৪০০ টাকায়।
এদিকে ঈদ উপলক্ষে অনলাইন মার্কেটেও শুরু হয়েছে কেনাকাটার উৎসব। দারাজ, এখানেই, আলীএক্সপ্রেস ও আমাজনের মতো বড় ই-কমার্সের পাশাপাশি ফেসবুক ভিত্তিক ছোট ই-শপগুলোও ভালো ব্যবসা করছে এবার।
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
