কাতারে হামলার পর ৬ দেশের প্রতিক্রিয়া
প্রকাশিত: ২৪ জুন ২০২৫
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে এই হামলায় ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতে সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন হামলার জবাবে এ আক্রমণ চালানো হয়েছে বলে জানায় তেহরান। ভয়াবহ এই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দোহা শহর।
হামলার পরপরই এই আঞ্চলিক উত্তেজনার বিষয়ে উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ- সৌদি আরব, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও ফিলিস্তিন।
সৌদি আরব
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারে ইরানের হামলাকে ‘অযৌক্তিক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দিয়েছে। তারা এটিকে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সদ্ভাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে। রিয়াদ কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং প্রয়োজনে যেকোনো প্রতিরক্ষা পদক্ষেপে কাতারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে।
জর্ডান
জর্ডান এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. সুফিয়ান আল-কুদাহ বলেন, এই ধরনের উত্তেজনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বের হতে হলে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করে আলোচনায় ফিরে আসতে হবে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই)
ইউএই এই হামলাকে কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের পরিপন্থী পদক্ষেপ বলে উল্লেখ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো আঘাত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। ইউএই কাতারের জনগণের নিরাপত্তা রক্ষায় গৃহীত সব পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানায়।
বাহরাইন
বাহরাইনও ইরানের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এটিকে কাতারের আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে। সরকারি বিবৃতিতে বলা হয়, এই সংবেদনশীল সময়ে বাহরাইন কাতারের সঙ্গে পুরোপুরি সংহতি প্রকাশ করছে এবং দেশটির সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে।
লেবানন
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন কাতারে এই হামলাকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই ধরনের আক্রমণ চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করে এবং সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করে। তিনি কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
ফিলিস্তিন
ফিলিস্তিন সরকার এই হামলাকে ‘ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা কাতারের সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করে এবং আঞ্চলিক শান্তির জন্য কূটনৈতিক সংলাপের আহ্বান জানায়।
ইরানের এই হামলা মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনার সূচনা করেছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া থেকে স্পষ্ট যে, এই আক্রমণ কেবল কাতার নয়, বরং গোটা উপসাগরীয় নিরাপত্তা কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা ও সামরিক অস্থিরতার আশঙ্কা বাড়ছে।
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
