কংগ্রেসকে ফেলেই মহাজোট উ. প্রদেশে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
লক্ষ্য একটাই। আর তাই আলাদা আলাদা না লড়ে একসঙ্গে লড়াই চালানোই শ্রেয় বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। বিজেপিকে আসনচ্যুত করতে এবার একসময়কার প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গেই জোট বাধতে চলেছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বসপা)।
উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদব শুক্রবার দিল্লিতে গিয়ে মায়াবতীর সঙ্গে মহাজোট নিয়ে কথা বলেছেন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে এ বছরের লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বেন বসপা-সপা। কংগ্রেসের ওপর দুই দলই বেশ হতাশ। তাই তাদের জোটে কংগ্রেসকে শামিল করবে না বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে কংগ্রেসকে কার্যত বাদ দিয়েই উত্তরপ্রদেশে আসন রফা একরকম চূড়ান্ত করে ফেলল বসপা নেত্রী ও সপা প্রধান।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ছোট ছোট দল নিয়েই মহাজোটের সিদ্ধান্ত নিয়েছেন দুই দলনায়ক। ১৫ জানুয়ারির পরই আসন বণ্টন চূড়ান্ত করবেন তারা। দলের নির্ভরযোগ্য সূত্রের খবর, উত্তরপ্রদেশে ৮০টি আসনে রফা হয়েছে দুই দলের। বাকি আসন নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে। তবে রায়বেরেলি ও আমেঠিতে রাহুল গান্ধীর ঘাঁটি শক্ত বলে, ওই দু?টি আসন কংগ্রেসকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
কংগ্রেসের সঙ্গে যে জোটে যাবেন না অখিলেশ, ইঙ্গিতটা মিলেছিল মধ্যপ্রদেশে সরকার গঠনের পর। অখিলেশ চেয়েছিলেন, মধ্যপ্রদেশে তার দলের বিধায়ককে কোনো মন্ত্রিত্ব দেয়া হোক। কিন্তু তা করেনি কংগ্রেস। আর তাতেই ক্ষেপে যান অখিলেশ। তিনি উষ্মা প্রকাশ করে জানান, মধ্যপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে তার দল যথেষ্ট সহযোগিতা করেছে কংগ্রেসকে। কিন্তু তার পরেও কথা রাখেনি তারা। সপা-র বিধায়ককে মন্ত্রিত্ব না দিয়ে যে কংগ্রেস নিজের ক্ষতিই করল সেই ইঙ্গিতও দেন অখিলেশ। সেই সময় তিনি বলেন, ‘আমাদের বিধায়ককে মন্ত্রিত্ব না দিয়ে উত্তরপ্রদেশে নিজেদের পথটা পরিষ্কার করে দিল কংগ্রেস।’
এদিকে, কেরালার শবরীমালা মন্দিরে দুই নারীর প্রবেশ সহিংসতা ও দাঙ্গার মধ্যেই তৃতীয় আরেক নারী ওই মন্দিরে ঢুকে প্রার্থনা করলেন।
শ্রীলংকার নাগরিক শশীকলা (৪৬) বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় ওই মন্দিরে ঢোকেন। পুলিশ বলছে, নিরাপত্তার কথা ভেবেই শশীকলা মন্দিরে ঢোকার কথা চেপে গেছেন। খবর এনডিটিভির। শ্রীলংকান এ নারী অবশ্য বলছেন, দেবতা আয়াপ্পার মূর্তি দর্শনে সব প্রাক প্রস্তুতি শেষে শবরীমালায় গেলেও মূল ফটকের নিচে ‘পবিত্র ১৮ ধাপ’ পার হওয়ার আগেই তাকে ফিরিয়ে দেয়া হয়েছে। তৃতীয় এ নারীর শবরীমালায় প্রবেশের বিষয়টি নিশ্চিত করতে একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে তারা। ভিডিওতে এক নারীকে মাথায় পূজার সামগ্রী নিয়ে মন্দিরে ঢুকতে দেখা গেছে। কেরালার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শশীকলা নিয়ম মেনেই মন্দিরে প্রবেশ করেছিলেন।
মন্দিরে নারীদের প্রবেশ নিয়ে বিক্ষোভ ও সংঘাত-সহিংসতার মধ্যেই শুক্রবার রাতে রাজ্যে ক্ষমতাসীন সিপিএম ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির দুই সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলাও হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কেরালার মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
তিন দিনের ঘটনায় এরই মধ্যে আট শতাধিক মামলায় প্রায় দেড় হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে কান্নুর জেলার থালাসারি শহরে সিপিএম বিধায়ক এন শমসেরের বাড়িতে বোমা হামলা হয়। এ সময় শমসের বাড়ি ছিলেন না বলে জানিয়েছে এনডিটিভি।
ঘটনার জন্য কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দায় দিয়েছেন এ বামনেতা। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই একই শহরে বিজেপি সংসদ সদস্য ভি মুরালিধরনের পৈতৃক বাড়িতেও বোমা হামলা হয়। মুরালিধরন এ সময় বাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। চলমান এ সহিংসতায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গ্রেফতার হয়েছে ১১০ জন। এছাড়া কান্নুর জেলায় সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে ৩৩ জনকে আটক করা হয়েছে। বুধবার থেকে চলমান সহিংসতায় এ নিয়ে গ্রেফতার হয়েছে প্রায় ১৮শ’ জন। তিন দিনে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ এনে পুলিশ নিজে বাদী হয়ে ৮শ’টিরও বেশি মামলা করেছে বলে জানিয়েছে এনডিটিভি।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
