ওলিকুল সম্রাট বড়পীর আবদুল কাদির জিলানী (রহ.)
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শায়খ সাইয়্যিদ আবদুল কাদের জিলানী (রহ.) (৪৭১-৫৬১ হিজরি) মুসলিম বিশ্বের পতন যুগে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন ইসলামের শাশ্বত আদর্শকে।
তার মাধ্যমেই ইসলাম পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। এ জন্যই তার উপাধি ছিল মুহীউদ্দীন। হজরত আলী (রা.)-এর শাহাদাতের ৭০০ বছর পর হজরত বড় পীরের মাধ্যমেই সেই জায়গা পূরণ হয়েছে।
হাফেজ মো. ইবরাহিম মোহাদ্দেস দেহলভীর (রহ.) কিতাব থেকে জানা গেছে, এক রাতে গাউসে পাক (রহ.) মোরাকাবায় হুজুর (সা.) কে দেখে তার খুশির কারণ জানতে চাইলে তিনি জানান, তুমি চাঁদের ১২ তারিখ খুব আনন্দ কর, আন্তরিকতার সঙ্গে সবাইকে নিয়ে। তোমাকে একটি দিন দিলাম, সেটা হল ১১ তারিখ। ঠিক তার এক বছর পর ১১ রবিউস সানিতে হজরত গাউসুল আজম (রহ.) ইন্তেকাল করেন।
পৃথিবীর বহু মুসলিম দেশে ১১ রবিউস সানিতে ফাতেহা শরিফ অনুষ্ঠান হয়। আমাদের দেশের সাধারণ মানুষ ভালোবেসে তাঁকে বড়পীর সাহেব বলেন।
শরিয়ত ও তরিকত জগতের সম্রাট হুজুর গাউসে আজম শাহেনশাহে বাগদাদ সাইয়্যিদুনা আবদুল কাদের জিলানী (রহ.)-এর মাতার নাম সাইয়্যিদা হজরত ফাতেমা সানীয়া (রহ.) এবং পিতা ছিলেন মুসা জঙ্গী দোসত (রহ.)। বাবার দিক থেকে হাসানি আর মাতার দিক থেকে হুসাইনি ছিলেন তিনি।
হজরত গাউসে সাকালাইন (রহ.) এর ব্যক্তিত্ব, শিক্ষা ও আদর্শ যুগে যুগে সঠিক পথের দিশা দিয়ে আসছে। বর্তমানে অনেক তরিকতের শায়খকে দেখা যায় শরিয়তের বিধি নিষেধের তোয়াক্কা করেন না।
এ বিষয়ে গাউসে পাক (রহ.) বলেন, বাতেনি রাজ্যের বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন, তাদের সবার একমাত্র অভিভাবক হচ্ছেন নবী সম্রাট হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)।
তাদের মধ্যে যে ব্যক্তি যে পদ এবং যে পুরস্কার পেয়ে থাকেন, তা কেবল রাসূলে মাকবুল (সা.)-এর বদৌলতেই পেয়ে থাকেন। সুতরাং জেনে রাখ, যে ব্যক্তি সুন্নতের গণ্ডি থেকে ইঞ্চি পরিমাণও এদিক সেদিক হবেন, তার পক্ষে আল্লাহর প্রিয় পাত্র হওয়া এবং তার সন্তুষ্টিলাভের আশা করা দুরাশা মাত্র।
আর যে তরিকতের সঙ্গে শরিয়তের একটি আদেশেরও বিরোধ থাকে, এমন তরিকত অনুসরণ করে চললে অকপট পরম ধার্মিক না হয়ে বেইমান হতে হয়। [আবদুল খালেক, গাউসে আজম (ইসলামিক ফাউন্ডেশন) পৃ. ১৮২]।
কাদেরীয়া তরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম আবদুল কাদের জিলানী (রহ.) প্রিয় রাসূল (সা.)-এর প্রতিনিধি হিসেবে দ্বীনের প্রচার ও প্রসার অক্লান্তভাবে করে গেছেন।
পবিত্র কোরআন ও হাদিসের অমূল্য বাণীর সঠিক ব্যাখ্যা প্রদানে ইসলামের প্রকৃত রূপ জনগণের সামনে তুলে ধরেছেন। তার অপরিসীম জ্ঞানের পরিধি, ভাষার মাধুর্যতায় মানব সমাজকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত করেছেন।
তার বক্তব্য শোনার জন্য বাদশা থেকে দরিদ্র এমনকি ভিন্ন জাতির মানুষও জড়ো হতো। অতঃপর ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে কুণ্ঠাবোধ করত না।
কুতুবুল আকতাব ও গাউসুল আজম (রহ.)-এর অসামান্য অবদানকে প্রখ্যাত লেখকরা তার মহান জীবন ও কর্মের ধারার ওপর প্রচুর গ্রন্থ রচনা করেছেন। তিনি নিজেও প্রচুর গভীর তত্ত্বমূলক গ্রন্থ রচনা করেছিলেন যা থেকে আমাদের হৃদয়ে তিনি জাগরুখ রয়েছেন।
গাউস পাকের আধ্যাত্মিক কাব্য সংকলন দেওয়ানে গাউসিয়ার কিছু বয়ান না লিখে পারছি না। বঙ্গানুবাদ ও ব্যাখ্যাসহ ৪৭নং বয়ান : আজ দুনিয়াতে অসতর্ক থেকো না এবং আগামী দিনের চিন্তা থেকে দূরে থেকো না। ব্যাখ্যা : দুনিয়াতে সামান্য অসতর্ক হলেই নফস ও শয়তান তোমার মন-মগজ দখল করে অন্ধকারে নিক্ষেপ করবে। আগামী অর্থাৎ আখেরাতের চিন্তা তোমাকে উচ্চতম সফলতা দেবে।
মুহিউদ্দীন বন্ধুর প্রতি তাকাল এবং বলল, ‘আমার বারান্দা থেকে পুনরায় চাঁদ উঠেছে।’
ব্যাখ্যা : প্রিয়জন যতবার নেকনজরে তাকায়, ততবারই মনে হয় যেন পূর্ণ চন্দ্র উদয় হয়, বিকশিত হয়। আশেক যে দিকেই তাকায়, মাশুকেরই পূর্ণরূপ দেখার তড়পানি থাকে। তলব করে পূর্ণ দিদার। লানতারানি বলে সৃষ্টি ও আত্মবৈচিত্র্যকে কেন্দ্র করে মোরাকাবায় লিপ্ত করে দেয়, যাতে পিপাসা বাড়েই শুধু।
হে রেজওয়ান (জান্নাতের রক্ষক) তুমি কত দিন আমাকে জান্নাতের শরাব দান করবে? তোমার শরবতে আমার পিপাসা নিবৃত্ত হবে না।
ব্যাখ্যা : জান্নাতের নাজ-নেয়ামত আশেক বান্দাদের তৃপ্ত করবে না যতক্ষণ না মাশুকের দিদার হবে।
৭৫ নং বয়ান : যদি তোমার আকাক্সক্ষা থাকে, তবে তোমার রাত জাগরণ কই? কোথায় তোমার খোদার জন্য নির্জন ইবাদত।
ব্যাখ্যা : আল্লাহর মোবারক সাক্ষাতের আরজু যার মধ্যে আছে তার নিরলস নির্জন ইবাদতে মশগুল থাকা আবশ্যক। রাত জাগরণ, অধিক মাত্রায় রোদন, আহাজারি, দীর্ঘশ্বাস তার জন্য ফরজ তুল্য, নয়তো যে সাক্ষাৎ প্রার্থীর দাবিতে মিথ্যুক। এত ইচ্ছা করলেই হয় না। উদ্যোগ থাকা চাই। তবেই তওফিক বর্ষিত হবে। আমিন সুম্মা আমিন।
প্রেম দিয়ে করেছ আমায় পরিপূর্ণ।
তাই তো দিশাহারা হয়ে রই সম্পূর্ণ।
প্রেম সুধা পানে হয়ে থাকি নিমগ্ন।
ইয়া গাউসে পাক হৃদয়ের তড়পানি করো না বিচ্ছিন্ন।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
