এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গঠন করা হলো জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ ইনকের নতুন কমিটি ।
২০২৫-২৬ সালের নতুন গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সাপ্তাাহিক আজকালের জেনারেল ম্যানেজার মো: আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান জাস্টিস।
গত ১০ ফেব্রুয়ারী সন্ধায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য-কর্মকর্তারা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংগঠনের উপদেষ্টা ফরিদ আলম বলেন, আমরা অনেক আগে থেকেই নিউইয়র্কে সংগঠনের একটি নিজস্ব ভবন করার চিন্তা-ভাবনা করছি। আমি আশা করবো এই কমিটির মাধ্যমে আমাদের সেই স্বপ্ন পুরণ হবে। তিনি ভবন ক্রয়ের ব্যাপারে কমিটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ফরিদ আলম আরও বলেন, নতুন প্রজন্মকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করতে হবে।
উপদেষ্টা জিল্লুর রহমান বলেন, জামালপুর জেলা সমিতির সদস্যদের মধ্যে যেন কোন প্রকার ভূল বোঝাবুঝি না হয়,সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
উপদেষ্টা আলমগীর হোসেন নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন,সংগঠনের গঠনতন্ত্র অনুশরন করে এবং এর আদর্শ-উদ্দেশ্য মেনে চললে এই সমিতি নিউইয়র্কে সবার দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হবে।
নতুন কমিটির সাফল্য কামনা করে উপদেষ্টা ডিউক খান বলেন, এই কমিটির প্রত্যেক সদস্যের মধ্য আছে সংগঠন চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা। তাদের এই শক্তি দিয়ে সংগঠন চালালে এটি গতীশীল হবে।
নব নির্বাচিত সভাপতি আবু বকর সিদ্দিকী তার বক্তব্যে, সংগঠনকে আরও গতীশীল,কার্যকর ও যুক্তরাষ্ট্রের মূলস্রোতের সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। আবু বকর সিদ্দিকী আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে জামালপুর জেলা সমিতি ইউ.এস.এ একটি শক্তিশালী ও যুগোপযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আমরা সবার সহযোগিতা নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে চাই।
সাধারণ সম্পাদক মশিউর রহমান জাস্টিস বলেন, জামালপুর জেলার ইতিহাস-ঐতিহ্য নিউইয়র্কের মাটিতে তুলে ধরতে এই সংগঠনটি আন্তরিক ভাবে কাজ করে যাবে।
সংগঠনের অন্যান্য বক্তরা বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর জামালপুর জেলা সমিতি গঠন করবো। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে। এই সংগঠনকে আরও ওপরে দেখতে চাই।
দুই বৎসর মেয়াদীর কার্যকরী কমিটির সদস্যরা হলেন-সভাপতি: মো: আবু বকর সিদ্দীকী, সহ সভাপতি-আজিজুল হক,সহ সভাপতি-সাইদুর রহমান,সহ সভাপতি-সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক-মশিউর রহমান জাস্টিস, যুগ্ম সাধারণ সম্পাদক-খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদকঃ মো: সেলিম রেজা, সহকারী সাংগঠনিক সম্পাদক-মো: নূরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক-সাইম ইসলাম,সাহিত্য ও প্রকাশনা সম্পাদকঃ মো: মোক্তার, সাংস্কৃতিক সম্পাদক-মো: আনিছ মিয়া, ক্রীড়া সম্পাদক- সাকির উল্লাহ, মহিলা সম্পাদক-মোছা: কনিকা, আপ্যায়ন সম্পাদক-কানিজ ফাতেমা, সমাজ কল্যান ও ত্রাণ সম্পাদক-মোঃ মিলন কবির। সদস্যঃ মোঃ হোসেন মোক্তার, শফিকুল ইসলাম সাবু,আব্দুর রশিদ,মো: আব্দুল বাছেদ, ফজলুর রহমান,আব্দুল্লহ আল মামুন,সিফাত উল্লাহ, রাকিবুল হাসান সবুজ, সিদ্দীক শেখ ও আব্দুল আল মামুন।
উপদেষ্টা জিল্লুর রহমান,আলমগীর হোসেন,ফরিদ আলম ও ডিউক খানসহ আরও অনেকের পরামর্শে, নেতৃত্বে ও দিকনির্দেশনায় এই কমিটি গঠন করা হয়।
নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
