এবার বিং সার্চ ইঞ্জিনও বন্ধ হলো চীনে
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯
বুধবার চীনে বন্ধ করা হয়েছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে, চীনে ব্যবহার করা যাচ্ছে না বিং এবং আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করতে কাজ করছি।”
২০১০ সালে দেশটিতে গুগল সার্চ বন্ধ হওয়ার পর থেকে মূল বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাইক্রোসফট-এর বিং ছিল সর্বশেষ সার্চ ইঞ্জিন। চীনের এই পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বেইজিংয়ের কঠোর ইন্টারনেট আইন মেনে চললেও দেশটিতে সেবা দিতে সমস্যার মুখে পড়তে পারে।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকেই মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনটিতে সমস্যা দেখতে পান চীনা গ্রাহকরা। সামাজিক মাধ্যমে অনেক পোস্টে বলা হয়, তারা ‘বিং ব্যবহার করতে পারছেন না।’
চীনে এর আগেও বাধার মুখে পড়েছে মাইক্রোসফট। ২০১৭ সালের নভেম্বর মাসে অ্যাপল এবং তৃতীয় পক্ষের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয় মাইক্রোসফটের ভিডিও এবং ফোন কলের প্ল্যাটফর্মের স্কাইপ।
চীনে বরাবরই সীমাবদ্ধতার মধ্যে রয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। চীনা সরকারের গ্রেট ফায়ারওয়াল নামের ইন্টারনেট নিরাপত্তা প্রকল্পে অনেক বছর ধরেই দেশটিতে বন্ধ ফেইসবুক, টুইটার এবং ইউটিউবসহ বিভিন্ন জনপ্রিয় ‘পশ্চিমা’ সেবা।
অন্যান্য সার্চ ইঞ্জিন বন্ধ হলেও এযাবত দেশটিতে বিংয়ের চীনা সাইট সিএন ডটবিং ডটকম বন্ধ করা হয়নি কারণ সার্চের ফলাফল সীমিত করে রেখেছিল মাইক্রোসফট।
ইন্টারনেট সোসাইটি অফ চায়নার অংশ ছিল মাইক্রোসফট। এই সংস্থার কাজ হলো ‘ক্ষতিকর তথ্য দেওয়া ওয়েবসাইটগুলোর সঙ্গে যুক্ত হওয়া এড়ানো’ বা ‘সামাজিক স্থিতিশীলতায় বাধা দেয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এমন কনটেন্ট’ ছড়ানো বন্ধ করা।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বেইজিংয়ের কঠোর সেন্সরশিপ আইনে বাধাগ্রস্থ হওয়ায় অনেকবারই এ নিয়ে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো।
কিন্তু কোটি কোটি ইন্টারনেট গ্রাহক ও ক্রমবর্ধমান অনলাইন শপিং বাজার হওয়ায় শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য দেশটিকে এড়ানো অসম্ভব ছিল।
আগের বছর চীনের জন্য আলাদা একটি সেন্সরড সার্চ ইঞ্জিন আনার পরিকল্পনার কথা সামনে আসায় সমালোচনার মুখে পড়ে গুগল। ২০১০ সালেই দেশটিতে সার্চ ইঞ্জিন সেবা বন্ধ করে গুগল।
চীনে খুব বেশি জনপ্রিয়তা পায়নি মাইক্রোসফট। সার্চ ইঞ্জিন খাতের মাত্র দুই শতাংশ ছিল বিংয়ের দখলে।
দেশটিতে সার্চ ইঞ্জিনে শীর্ষ স্থানে রয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইদু। সার্চ ইঞ্জিন বাজারের ৭০ শতাংশ রয়েছে তাদের দখলে। আর আলিবাবা মালিকানাধীন শেনমা’র দখলে রয়েছে ১৬ শতাংশ।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
